Connect with us

আইন-শৃঙ্খলা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণ রাখতে সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু: ইসি সানাউল্লাহ

Published

on

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে যৌথ বাহিনী এবং আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি এ তথ্য জানান। প্রাথমিকভাবে তিনটি লক্ষ্য নির্ধারণ করে তারা অভিযান পরিচালনা করবে বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে সারা দেশে। সব বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশনে এরইমধ্যে মিটিং হয়েছে। এ বিষয়ে সব হেডকোয়ার্টার অবগত।

তিনি জানান, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি। ১. অবৈধ অস্ত্র উদ্ধার।নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে, সেগুলো উদ্ধার করা। যেগুলোকে উদ্ধার করা সম্ভব না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়। ২. চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। ৩. নির্বাচনকেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণবিধি আছে, সেই আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথ বাহিনী দেখবে।

রেহিঙ্গাদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন ইসি সানাউল্লাহ বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থল সীমান্ত ও সাগরপথেও নজরদারি বাড়াতে হবে। যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

ঢাকায় বাসে তল্লাশি করে মিলল দুটি বিদেশি পিস্তল ও ২১ রাউন্ড গুলি

Published

on

By

রাজধানীর শ্যামপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে সোহাগ পরিবহনের একটি গাড়িতে তল্লাশি করে আজগর আলী ওরফে ভোলাকে(৫৫) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার শরীর তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো. মোস্তাক সরকার।

তিনি জানান, লালবাগ বিভাগের একটি টিম বিশেষ অভিযানের জন্য চাঁনখারপুল এলাকায় অবস্থান করছিল। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সোহাগ পরিবহনের একটি বাসে করে এক অস্ত্র ব্যবসায়ী ঢাকায় প্রবেশ করছে। এরই ধারাবাহিকতায় দুপুর দেড়টার দিকে শ্যামপুর পশ্চিম ধোলাইপাড় এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কের ‘বনফুল’ মিষ্টির দোকানের সামনে ডিবি লালবাগ টিম অবস্থান নেয়।

দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বেনাপোল থেকে আসা সোহাগ পরিবহনের বাসটিকে থামার সংকেত দেওয়া হয়। এরপর বাসের সুপারভাইজার ও হেলপারের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঙ্ক্ষিত সেই অস্ত্র ব্যবসায়ীকে শনাক্ত করা সম্ভব হয়। আটককৃত ব্যক্তির নাম আজগর আলী ওরফে ভোলা।

এরপর আজগর আলীর দেহ তল্লাশি করে তার কোমরের একপাশ থেকে একটি রুপালি রঙের বিদেশি পিস্তল এবং কালো স্কচটেপে মোড়ানো দুটি রুপালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাঁর কোমরের অপর পাশ থেকে একটি কালো রঙের পিস্তল এবং প্লাস্টিকের স্কচটেপে মোড়ানো আরও দুটি কালো ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আজগর আলীর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে কিছু পাওয়া না গেলেও, পরে তার প্যান্টের পকেট থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এ পুলিশ কর্মকর্তা জানান, তার বাড়ি যশোর জেলার বেনাপোল থানা এলাকায়। এর আগে ২০২১ সালে তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি অস্ত্র মামলা রয়েছে এবং ২০২৪ সালে সাভার থানায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেপ্তার হন। ধারণা করছি তিনি অস্ত্র ব্যবসায়ী। তবে সে এই অস্ত্র কোথা থেকে নিয়ে এলো এবং কার কাছে ঢাকায় বিক্রি করত সেই বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

নির্বাচনকে কেন্দ্র করে ঢাকায় এসব অস্ত্র ঢোকানোর পরিকল্পনা ছিল কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করেই এগুলো আনা হয়েছে কি না, তা এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে এসব অবৈধ অস্ত্রের মূল উদ্দেশ্যই হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো।

তিনি আরও জানান, তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে এসব অস্ত্র কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Continue Reading

top1

৩৩০ দুষ্কৃতিকারীর তালিকা প্রকাশ সিএমপির

Published

on

By

চট্টগ্রাম মহানগরীর ৩৩০ দুষ্কৃতিকারীর নাম-ঠিকানা প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একইসঙ্গে মহানগরী এলাকা থেকে তাদের বহিষ্কার এবং পরবর্তী নির্দেশ না দেয়া এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার, ১৭ জানুয়ারি সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের জ্ঞাতার্থে উপস্থাপন করা যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতিকারীদেরকে (সংযুক্ত তালিকায় বর্ণিত ক্রমিক নং-০১ থেকে ক্রমিক নং-৩৩০ পর্যন্ত) মহানগরী এলাকা থেকে বহিষ্কার এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত দুষ্কৃতিকারী দলের সদস্যদেরকে চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Continue Reading

আইন-শৃঙ্খলা

১২ বছর বয়সী ছাত্রীকে নিয়ে পালালেন প্রধান শিক্ষক, মাদরাসা পুড়িয়ে দিলো এলাকাবাসী

Published

on

By

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে একটি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসাটিতে আগুন দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) ঘটনার পর থেকে পলাতক। ভুক্তভোগী ছাত্রী বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে। মঙ্গলবার গভীর রাতে মাদরাসায় অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

Continue Reading

Trending