ইবি প্রতিনিধি
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীকে সঙ্গে নিয়ে তিনি কবরস্থানে যান। এ সময় তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনায় কবর জিয়ারত ও দোয়া করা হয়।
জিয়ারত শেষে তাঁরা বাংলাদেশ রাষ্ট্র ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, উন্নয়ন ও অগ্রযাত্রায় শহিদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।