top2

ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত বেড়ে ১৮

Published

on

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুন) ভোরে চালানো এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী কিয়েভ ও মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রো। স্থানীয় কর্মকর্তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, কিয়েভ এবং দিনিপ্রোতে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।

হামলায় কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে।

কিয়েভের মেয়র জানান, পোদিলস্কি জেলায় একটি বহুতল আবাসিক ভবন রুশ বাহিনীর পরপর দুটি হামলায় আংশিক ধসে পড়েছে। ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতাও জারি করা হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হামলা হিসেবে এটিকে দেখা হচ্ছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে।

সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version