Connect with us

top2

ইরানে হামলার শঙ্কা, মধ্যপ্রাচ্যে একাধিক ফ্লাইট বাতিল

Published

on

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যে একাধিক বিমান সংস্থা ফ্লাইট বাতিল বা স্থগিত করে দিয়েছে।

সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস শনিবার (২৪ জানুয়ারি) জানিয়েছে, লুফথানসা, কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স এবং এয়ার ফ্রান্স মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই তাদের বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে দেশটির উদ্দেশে যুদ্ধজাহাজের একটি বড় বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে চান বলেও মন্তব্য করেছেন।

সংবাদমাধ্যমটি বলেছে, এমন ঘোষণার কারণে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে বিমান চলাচল বিঘ্নিত হবে।

এয়ার ফ্রান্স এক ঘোষণায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ২৩ ও ২৪ জুলাই তাদের দুবাইগামী ফ্লাইট চলবে না।

অপরদিকে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স দুবাই, সৌদির রিয়াদ, দাম্মাম এবং ইসরায়েলের তেলআবিবে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিল করেছে। তারা বলেছে, ইরান, ইরাক, ইসরায়েলসহ গালফ অঞ্চলের একাধিক দেশের আকাশসীমা এড়িয়ে চলছে তাদের বিমান।

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় ইউনাইটেড এয়ারওয়েজ এবং এয়ার কানাডা ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

গত বছরের ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এটি সহিংস রূপ ধারণ করলে ইরানের নিরাপত্তা বাহিনী এ বিক্ষোভ কঠোরভাবে দমন করে। ওই সময় থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ ও ফাঁসি কার্যকর স্থগিত না করে, তাহলে তিনি ইরানে হামলা চালানোর নির্দেশ দেবেন। গত সপ্তাহে ধারণা করা হচ্ছিল, ইরানে যেকোনো সময় হামলা চালাবে মার্কিন সেনারা। কিন্তু ট্রাম্প এ পরিকল্পনা থেকে সরে আসেন। কয়েক দিন ধরে আবারও হামলার ইঙ্গিত দিচ্ছেন তিনি।

সূত্র : ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

তেল পেতে নতুন ব্যবস্থা, করতে হবে নিবন্ধন

Published

on

By

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। এখন থেকে জ্বালানি নিতে হলে ব্যবহারকারীদের অনলাইনে নিবন্ধন করতে হবে এবং কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ ব্যবহার করতে হবে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রতিটি নিবন্ধিত যানবাহনের জন্য একটি স্বতন্ত্র কিউআর কোড তৈরি করা হবে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় পাম্পকর্মী ওই কোড স্ক্যান করলে সংশ্লিষ্ট তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে সংরক্ষিত হবে। এতে কে কখন কতটুকু জ্বালানি নিচ্ছেন, তা সহজে পর্যবেক্ষণ করা যাবে।

এই উদ্যোগের লক্ষ্য হলো অতিরিক্ত জ্বালানি কেনা ও মজুতের প্রবণতা কমানো, ফিলিং স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনা। প্রাথমিকভাবে মোটরসাইকেলের মাধ্যমে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

ডিজিটাল ফুয়েল পাস পেতে হলে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ব্যবহারকারীকে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ জন্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও উৎপাদনের বছরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরে মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি যাচাই করে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

নিবন্ধনের পর ব্যবহারকারী তার ড্যাশবোর্ডে কিউআর কোড, জ্বালানি ব্যবহারের নির্ধারিত সীমা এবং পূর্ববর্তী লেনদেনের তথ্য দেখতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত সীমা পর্যন্তই জ্বালানি নেওয়া যাবে; সীমা শেষ হলে পরবর্তী নির্ধারিত সময়ের আগে জ্বালানি নেওয়া যাবে না।

জ্বালানি বিভাগ বলছে, নতুন এ ব্যবস্থা পুরোপুরি চালু হতে কিছুটা সময় লাগতে পারে। তবে আগেভাগে নিবন্ধন সম্পন্ন করলে ব্যবহারকারীরা দ্রুত এই সেবার আওতায় আসতে পারবেন।

রেজিস্ট্রেশন যেভাবে করবেন

ডিজিটাল ফুয়েল পাস পেতে হলে ব্যবহারকারীকে অনলাইনে নিবন্ধন করতে হবে। এ জন্য জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের নির্ধারিত ওয়েবসাইটে (fuelpass.gov.bd) প্রবেশ করতে হবে।

প্রথমে নিজের যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য যাচাই করতে হবে। এর সঙ্গে প্রয়োজন হবে চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং যানবাহনের উৎপাদনের বছর। সব তথ্য সঠিকভাবে পূরণ করে ‘যানবাহন যাচাই করুন’ অপশনে ক্লিক করতে হবে।

তথ্য মিললে পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিতে হবে। এরপর ওটিপি (এককালীন পাসওয়ার্ড) যাচাই করে একটি পাসওয়ার্ড সেট করে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

Continue Reading

top2

সাবেক ডিজিএফআই প্রধান মামুন ফের রিমান্ডে

Published

on

By

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে দ্বিতীয় দফায় আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তার দ্বিতীয় দফায় আরো সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগে গত ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (২৬ মার্চ) এ মামলা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Continue Reading

top2

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক 

Published

on

By

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (২৮ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াত আমীর আরো লিখেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি- তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

তিনি আরো লিখেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাহেবসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।

Continue Reading

Trending