top1

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

Published

on

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলি আক্রমণের পর এবার তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান।

একই সঙ্গে বিমানবন্দরটিতে সব আগত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। রাজধানীর প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানের এক দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর তাদের বিমান বাহিনী মধ্য ও পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববার (৭ জুন) তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব আগত ফ্লাইট স্থগিত করা হয়েছে।

ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আসা সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, রাজধানী তেহরানকে সেবা দেওয়া দুটি প্রধান বিমানবন্দরের একটি হলো ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসেই বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version