রাজনীতি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো মির্জা আব্বাসকে

Published

on

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে। তাঁকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাসের সঙ্গে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং হাসপাতালে ভর্তির পর তাঁর মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকে তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) ছিলেন।

শনিবার সকালে তাঁর মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, সিটি স্ক্যান প্রতিবেদন সন্তোষজনক আসায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version