ক্যাম্পাস

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে ইবি প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

Published

on

ইবি প্রতিনিধি

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একুশের প্রথম প্রহর রাত ১২ টা এক মিনিটে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনারে এই শ্রদ্ধা জানান কর্তৃপক্ষ। এর আগে ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফিরাতের কামনায় পবিত্র কুরআন খতম এবং বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একই দিন রাত পৌনে বারোটা কালো ব্যাজ ধারণ করে প্রশাসন ভবন চত্বর হতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম.এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হকের উপস্থিতিতে সব অনুষদের ডিন, হল, বিভাগ, সব পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, সমিতি, পরিষদ ও ফোরাম, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশে শোকযাত্রা অনুষ্ঠিত হয়।

২১ ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল দশটায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে বলে জানান কর্তৃপক্ষ।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘একুশের দিকে আমরা বার বার ফিরে তাকালে আমরা অস্তিত্ব খুঁজে পাই। যে সকল শহিদ ভাষার জন্য আত্মত্যাগ করেছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ভাষা যেমন আমাদের অধিকার, আমাদের অস্তিত্বও। পাশাপাশি ৫২ থেকে শুরু করে ৭১, ২৪ এর চেতনা ধারণ করে আমাদেরকে আগাতে হবে। তাহলে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version