Connect with us

সারাদেশ

এ দেশে ভারতীয় দাদাগিরি চলবে না: ডাকসুর ভিপি

Published

on

সিলেটে কোম্পানীগঞ্জে ছাত্র ও যুবসমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, এ দেশে ভারতীয় দাদাগিরি চলবে না। সীমান্তে হত্যা চলতে দেয়া যাবে না। দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে দেশ চলবে না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে আগামীর নেতৃত্ব নির্বাচন করতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।

শনিবার কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে নিয়ে মুনাজাত করেন ভিপি সাদেক কায়েম।

ডাকসু ভিপি আরো বলেন, এই ছাত্র যুব সমাবেশে কোন চাঁদাবাজ নেই, টেন্ডারবাজ নেই, ধর্ষক নেই। আগামীর বাংলাদেশকে চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে। এই আসনের প্রার্থী জয়নাল আবেদীন একজন যোগ্য ব্যক্তি। তাকে নির্বাচিত করে এই অঞ্চলের সম্ভাবণাকে কাজে লাগাতে হবে। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী আচরণ চলবে না।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট- ৪ আসনে জামায়াত প্রার্থী জয়নাল আবেদীন।

উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াত আমির মাও. ফয়জুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাশুক উদ্দিন, ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ, জেলা পশ্চিমের সভাপতি জুবায়ের আহমদ, সেক্রেটারি তোফায়েল আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, যুব জামায়াতের উপজেলা সভাপতি ইকবাল হোসেন ইমাদ, শিবির সভাপতি মইনুল ইসলাম, গোয়াইনঘাট থানার জামায়াত সভাপতি আবুল হোসেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

হাসপাতালে নেয়ার পর শিশু সাজিদকে মৃত ঘোষণা 

Published

on

By

ডেস্ক নিউজ  

রাজশাহীর তানোরে দীর্ঘ ৩৫ ঘন্টা পর নলকূপের গর্ত থেকে উদ্ধারকৃত শিশু সাজিদকে মৃত ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

 বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ২ মিনিটে শিশুটিকে মাটির নিচে অন্তত ৪৫ ফুট গভীর গর্ত থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

এর আগে উদ্ধারের পরপরই তানোর উপজেলার ইউএনও এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শিশু সাজিদ বেঁচে আছে। এরপরেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল বুধবার উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের জন্য খনন করা ওই গর্তে পড়ে যায় সাজিদ। এরপর বেলা ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে।

Continue Reading

top2

অবশেষে শিশু সাজিদকে জীবিত উদ্ধার

Published

on

By

ডেস্ক নিউজ  

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে দীর্ঘ ৩২ ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যায় শিশুটি।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান শিশুটিকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। 

গতকাল বুধবার দুপুরে কোয়েলহাট গ্রামের মাঠের পাশ দিয়ে মায়ের সঙ্গে হাঁটার সময় অসাবধানবশত পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। মায়ের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রথমে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনটি ইউনিট এসে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস প্রথম পর্যায়ে চার্জ ভিশন ক্যামেরা দিয়ে প্রায় ৩৫ ফুট পর্যন্ত অনুসন্ধান চালায়। তবে শিশুর অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়। এরপর পাশেই এস্কেভেটর দিয়ে রাতভর প্রায় ৩৫ ফুট গভীর বড় একটি গর্ত খনন করা হয়। 

সকালে সেই গর্ত থেকে নলকূপের দিকে সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করা হলেও সেখানেও শিশুর অবস্থান শনাক্ত করা যায়নি। এরপর আবারও পরিত্যক্ত নলকূপে ক্যামেরা নামানো হলে সেটিতে মাটি ছাড়া আর কিছু দেখা যায়নি। এরপর নতুন করে আবারও খননের সিদ্ধান্ত নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অবশেষে তাদের প্রায় ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয় শিশু সাজিদকে।

Continue Reading

সারাদেশ

ভোট ১২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর

Published

on

By

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এতে মনোনয়নপত্র জমার শেষ সময় ঠিক করা হয়েছে ২৯ ডিসেম্বর।বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির ‍উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করেন তিনি। ভয়ভীতি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান সিইসি।আচরণবিধি মেনে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান এ এম এম নাসির উদ্দিন। সরকারি কর্মকর্তাদেরকে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ”এক্ষেত্রে কোনো গাফিলতি সহ্য করা হবে না।” ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর এই নির্বাচন হতে যাচ্ছে। তাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা সংস্কার প্রশ্নে জুলাই সনদের ওপর রায় দেবেন,যাকে গণভোট বলা হচ্ছে।আওয়ামী লীগ শাসনামলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর এটি জাতির ইতিহাসে সেরা নির্বাচন হবে বলে এরই মধ্যে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। সরকারি চাকরিজীবীরাও এই নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে বলে ভোটের সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, যা এতদিন ছিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

Continue Reading

Trending