Connect with us

top1

গণভোটে মাঠগরম: জাতীয় নির্বাচনের টেষ্টে জামাত-বিনপি!

Published

on

জুলাই গণঅবভ্যুত্থান এবং জুলাই সনদ আবেগ থেকে এখন রাজনৈতিক ভেদাভেদ এবং মাঠের বাইরে গড়িয়ে নির্বাচনের দিকে দৌড় শুরু করেছে। জুলাই সনদকে বাস্তবায়নে গণভোটের পক্ষে বিপক্ষে স্পষ্টত দুই বোরো দলের দুই মেরুতে অবস্থান।
প্রশ্ন উঠেছে জামাত ইসলামী জাতীয় নির্বাচনের কেন আগেই গণভোট চাচ্ছে? তারা কি তাদের জনপ্রিয়তা যাচাই করতে চাচ্ছে? না এমন যদি হয় যে জামাত ইসলামী বাংলাদেশ যে উদ্দেশ্যে গন ভোট চাচ্ছে সেই উদ্দেশ্য যদি গণভোটের মাধ্যমে হা ভোট যদি জয়লাভ করে তাহলে জাতীয় নির্বাচনে তাদের ফলাফল পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি? এমন কি বিএনপি কি ভয় পাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানের পক্ষে যদি হা জয়যুক্ত হয় তাহলে জাতীয় নির্বাচনে তাদের ভরাডুবি হবে? না জামাতে ইসলামী প্রকৃতপক্ষেই জুলাই অভ্যুত্থানকে ধারণ করেছে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যেই আগে জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছে? এর মানে কি বিএনপি জুলাই অভ্যুত্থানকে ধারণ করতে পারেনি, না তাদের পরাজয় বা ভরাডুবি হওয়ার আশঙ্কায় তারা আগেই সাধারণ মানুষের মাঝে অতীতের বিএনপির সম্পর্কে যে পজেটিভ ধারণা আছে, সেটার রিফ্লেকশন আগেই জাতীয় নির্বাচনের মাধ্যমে কাজে লাগিয়ে সরকার গঠন করতে চাচ্ছে, যেন আগে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে গণভোটে তাদের পরাজয়ের মাধ্যমে বিএনপির অতীত যে সুখ্যাতি আসছে সেটা নষ্ট না হয়!

জামায়াত যদি জাতীয় নির্বাচনের আগেই কোনো গুরুত্বপূর্ণ নীতিগত ইস্যু বা “জুলাই সনদ”প্রজ্ঞাপনের ওপর গণভোট চান, তাহলে এর পেছনে নানা রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে—জনপ্রিয়তা যাচাই, নির্বাচনী সূচনাকে প্রভাবিত করা, ৭১-পরবর্তী ঐতিহাসিক প্রকরণ নিয়ে জনমত কণ্ট্রোল করা বা বিরোধীদলকে দুর্বল করে তোলা। তবে গণভোটে ‘হ্যাঁ’ জয় পাওয়া নিজে থেকেই পরে জাতীয় নির্বাচন জিতার নিশ্চয়তা নয় বলে মনে করেন অনেকেই। এই বিশেষজ্ঞরা মনে করছেন, যদিওবা সম্প্রতি চার চারটি বিশবিদ্যালয়ের ছাত্র সংসদ এ জামাত সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিরংকুশ জয় পেয়েছে, কিন্তু জাতীয় নির্বাচন ভিন্ন হবে। অন্যদিকে রাজনীতি বিশ্লেষকদের অনেকেই মনে করেন জামাত এখন ৭১ থেকে অনেক দূরে এবং মৌখিক বুলির চেয়ে বাস্তবিক ভাবে দেশপ্রেমের সাক্ষ্য রেখেছে। বিশেষ করে বিশবিদ্যালয়ের তরুণরা যখন এটার সাক্ষী তখন এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়ার সম্ভাবনা ক্ষীণ নয় বরং বিশবিদ্যালয়ের মতো কোনো কোনো আসনে প্রতিফলন ঘটতে পারে।

top1

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

Published

on

By

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল। এ প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

তবে দুই দেশের মধ্যে আলোচনা হবে কি না এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর মূল কারণ হলো লেবানন। গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই যুদ্ধবিরতির ঘোষণার সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, যুদ্ধবিরতির আওতায় থাকবে লেবানন। কিন্তু দখলদারদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ ঘোষণার কয়েক ঘণ্টা পর জানান লেবানন এতে থাকবে না। এরপর দেশটিতে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনারা। এসব হামলায় দুইশরও বেশি মানুষ নিহত ও প্রায় ১ হাজার ২০০ মানুষ আহত হন।

ইরান এখন শর্ত দিচ্ছে, যদি যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে লেবাননে আগে হামলা বন্ধ করতে হবে। তবে এখন পর্যন্ত তাদের এ শর্ত মানেনি ইসরায়েল। এ নিয়েই মূলত এখন দ্বন্দ্ব চলছে।

এরমধ্যে ইসরাইলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, ইরান মার্কিনিদের সঙ্গে ইসলামাবাদের সংলাপ স্থগিত করেছে।

কানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান।

Continue Reading

top1

প্রণয় ভার্মাকে বাংলাদেশ থেকে সরিয়ে নিচ্ছে ভারত

Published

on

By

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ থেকে সরিয়ে নিচ্ছে নয়াদিল্লি। তাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মাকে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বেলজিয়াম ও ইইউতে নিযুক্ত করা হয়েছে। আশা করা হচ্ছে, তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করেন প্রণয় ভার্মা। সেই থেকে নয়াদিল্লির প্রতিনিধি হয়ে ঢাকায় অবস্থান করছেন তিনি।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেন প্রণয় ভার্মা। ঢাকায় আসার আগে তিনি ২০১৯ সালের জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

Continue Reading

top1

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

Published

on

By

‘শেরপুরের স্থগিত আসনে ও বগুড়ার উপনির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, ভোটকেন্দ্রে হামলা, দখল, জামায়াত নেতাকর্মীদের উপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে’ রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বগুড়া ও শেরপুরের নির্বাচনে প্রমাণ হয়েছে—দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বৃহস্পতিবারের নির্বাচনে আওয়ামী দুঃশাসন এমনকি বিএনপির আমলে মাগুরার নির্বাচনকেও ছাড়িয়ে গেছে।

তিনি বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। একই সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ।

এছাড়া সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Continue Reading

Trending