top2

চলতি সপ্তাহের শেষে ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী

Published

on

চলতি সপ্তাহের শেষে ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এই ধরনের পদক্ষেপের অনুমোদন দেবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সিএনএন এ সংবাদ প্রকাশ করেছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক দিনগুলোতে বিমান ও নৌবাহিনীসহ অসংখ্য সেনার সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। রণ প্রস্তুতি সম্পন্ন হওয়ার ফলে চলতি সপ্তাহের শেষে ইরানে হামলা চালাতে প্রস্তুত মার্কিন সেনারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে সামরিক পদক্ষেপের পক্ষে-বিপক্ষে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এখন কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে উপদেষ্টা এবং মিত্রদের মঙ্গে আলোচনা করছেন। তিনি মূলত পরিস্থিত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।

সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, বুধবার হোয়াইট হাউস সিচুয়েশন রুমে ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য শীর্ষ প্রশাসনিক জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন ট্রাম্প। এ সময় তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ইরানের সঙ্গে তাদের পরোক্ষ আলোচনা সম্পর্কে তাকে অবহিত করেছিলেন।

তবে চলতি সপ্তাহের শেষে ইরানে হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত নিবেন কি না তা স্পষ্ট নয়। তিনি এই বিষয়ে চিন্তাভাবনা করার জন্য অনেক সময় ব্যয় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version