Connect with us

top3

ছাত্রলীগের হুমকি খেয়ে প্রক্টরের দ্বারস্থ ইবি ছাত্রশক্তির নেতা

Published

on

ইবি প্রতিনিধি

ফেসবুকে ধারাবাহিক হুমকি, উসকানিমূলক বক্তব্য ও মানহানিকর প্রচারণার অভিযোগ তুলে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় ছাত্রশক্তি ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান। শনিবার (৮ আগস্ট) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইবি শাখার সহ-সভাপতি মাসুদ রানার বিরুদ্ধে হুমকি ও মানহানিকর পোস্ট দেওয়ার এ অভিযোগ আনেন তিনি।

অভিযোগপত্রে বলা হয়, গত ৫ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন ফুয়াদ হাসান। বক্তব্যের ভিডিও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংবাদিক সংগঠন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে। ভিডিও প্রকাশের পর ফুয়াদ হাসানের বিরুদ্ধে ফেসবুকে ধারাবাহিকভাবে উসকানিমূলক, ভীতিপ্রদর্শনকারী ও মানহানিকর পোস্ট ও মন্তব্য করেন মাসুদ রানা।

অভিযোগে উল্লিখিত মাসুদ রানার একটি ফেসবুক পোস্টে লেখা হয়, “জুলাই জঙ্গি ফুয়াদ। শুনেছি, ৫ আগস্ট ঢাকায় পুলিশ হত্যার সাথেও যুক্ত ছিল। শুরু থেকেই এর কথাবার্তায় একটা শিবিরের ছাপ ছিল। কিন্তু তারপরও কিছু নেতা এদের হলে জায়গা করে দিছে। আজ তার ফল আমরা সবাই ভুগছি। আজ অডিটোরিয়ামে ওর বক্তব্য শুনলাম। ছাত্রলীগের পোস্টারিংয়ে তোমার এত জ্বলে কেন? এটা কি অবৈধ কোনো কাজ? শুধু পোস্টারিংয়েই এত ভয়! কিন্তু কয়েক দিন পর আরও কিছু দেখলে কোন গর্তে পালাবি, রাজাকারের বাচ্চা। এখন বিশাল বড় নেতা হয়ে গেছ। এই দিন দিন না, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে।”

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি সাংবাদিক সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত ফুয়াদ হাসানের বক্তব্যের ভিডিওর মন্তব্যে মাসুদ রানা লেখেন, “তোকে মেন গেটে ঝুলাবো, সময় আসতে দে ফুয়াদ।”

অভিযোগপত্রে ফুয়াদ হাসান বলেন, এসব মন্তব্য ও পোস্টে ব্যবহৃত ভাষা তার প্রতি সরাসরি ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান, মানহানি ও তাকে সামাজিকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করার প্রচেষ্টা বলে মনে করেন তিনি। বিশেষ করে ‘কোন গর্তে পালাবি’, ‘তোকে মেন গেটে ঝুলাবো, সময় আসতে দে’ জাতীয় বক্তব্য তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে বলে জানান তিনি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, কিছুদিন আগে ইবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টারিং তার নিরাপত্তার আশঙ্কা আরও বাড়িয়েছে।

অভিযোগপত্রে চারটি দাবি জানান ফুয়াদ হাসান। এগুলো হলো– বিষয়টি দ্রুত তদন্তপূর্বক সত্যতা যাচাই করা; অভিযুক্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা; ভবিষ্যতে তার প্রতি যেকোনো ধরনের হামলা, হুমকি বা হয়রানি প্রতিরোধে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা; এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভয়ভীতি প্রদর্শন ও উসকানিমূলক কর্মকাণ্ড রোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা অনলাইনে লেখালেখি করছে, তারা তো পলাতক। অভিযোগপত্র পেয়েছি, আমি থানাকে অবগত করব।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

বেরোবি’র শহীদ মুখতার ইলাহী হলে আধুনিক রিডিং রুমের উদ্বোধন

Published

on

By

আনাস মাহমুদ; বেরোবি প্রতিনিধি,

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শহীদ মুখতার ইলাহী হলে নতুন ও আধুনিক রিডিং রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০৯ আগস্ট ২০২৬) বিকেলে হলের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এই রিডিং রুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, শিক্ষার্থীরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। হলের আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে আধুনিক রিডিং রুমের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, পড়াশোনার পরিবেশই শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি আকৃষ্ট করে। এই পরিবেশ বজায় রাখার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে।

উপাচার্য আরও বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও রিডিং রুম এর মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের মেধা বিকাশের পূর্ণ সুযোগ পায়। আগামীতে প্রয়োজনীয় বই ও গবেষণার সুযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রয়াস অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ কামরুজ্জামানসহ সহকারী প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও হলের আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।

Continue Reading

top3

রাবি সায়েন্স ক্লাবের “RUSC Tree Plantition Drive 2026” আয়োজনে চারা রোপণ করলেন উপাচার্য

Published

on

By

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের (আরইউএসসি) আয়োজনে পালিত হয়েছে “RUSC Tree Plantation Drive 2026” কর্মসূচি। পরিবেশবান্ধব ভাবনা ও সামাজিক দায়িত্ববোধ থেকে প্রতিবছরের ন্যায় এবারও এ আয়োজন করেছে ক্লাবটি। আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১১ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে (আরইউএসসি অফিস-সংলগ্ন) একটি চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য । ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হক দিনারের সঞ্চালনায় এই আয়োজনের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ।

অনুষ্ঠানের অংশ হিসেবে একইদিনে রাজশাহী জেলার বি.সি.এস.আই.আর. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী প্রায় দুই শতাধিক চারা গাছ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করা হয়। চারা নির্বাচনের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বরাবরই পরিবেশ, বিজ্ঞান ও সমাজসংশ্লিষ্ট কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং গাছের গুরুত্ব সম্পর্কে একটি টেকসই বার্তা ছড়িয়ে দেওয়া।’

এ বিষয়ে বি.সি.এস.আই.আর. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরিতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করছি।’

এ সময় শিক্ষার্থীরা গাছ পেয়ে তাদের ভালো লাগার কথা তুলে ধরেন এবং যত্ন নেওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. আবু জুবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন খন্দকার ইমন, কোষাধ্যক্ষ সুলাইমান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়া ও মাশরাফি জামান চৌধুরী এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের মিডিয়া সম্পাদক সোহান আহমেদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানচর্চা; বিজ্ঞানের প্রচার ও প্রসারের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান মেলা; সায়েন্স শো; বিজ্ঞানভিত্তিক পডকাস্ট পরিচালনার পাশাপাশি পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা তৈরিতে প্রতিবছর এ ধরনের কর্মসূচির আয়োজন করে থাকে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Continue Reading

top3

রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত শাবিপ্রবির শিক্ষক; ৬ সদস্যের তদন্ত কমিটি

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে লিপ্ত থাকার অভিযোগ অনুসন্ধানে একটি ৬ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি এশিয়া পোস্ট পত্রিকায় প্রকাশিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ওই প্রতিবেদনের আলোকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষকদের এ-সংক্রান্ত কাজে জড়িত থাকার বিষয়ে তদন্তপূর্বক যথা শিগগিরই রিপোর্ট প্রদানের জন্য কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমকে আহ্বায়ক এবং রেজিস্ট্রারকে সদস্যসচিব করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া ও বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন।

কমিটিকে অবিলম্বে প্রকাশিত প্রতিবেদনের আলোকেই শাবিপ্রবির শিক্ষকদের সংশ্লিষ্টতা তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। কার্যপরিধি অনুযায়ী, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত শিক্ষকদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে এই কমিটি।

কমিটির কার্যপরিধি অনুযায়ী, রাষ্ট্রবিরোধী কাজের সাথে যুক্ত শিক্ষকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। পাশাপাশি, বিগত সরকারের আমলে শাবিপ্রবির কোনো শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন বা শিক্ষার্থীদের হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন কি না তা এই কমিটিকে অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Continue Reading

Trending