Connect with us

top1

জাতীয় নির্বাচনকে ঘিরে চমক পাল্টা চমক জামাত-বিনপির

Published

on

জাতীয় নির্বাচনকে সামনে রেখে চমক দেখাচ্ছে বিএনপি একের পর এক হেভি ওয়েট এবং পরিচিত মুখকে সামনে আনছে দলটি বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হওয়া মীর মুগ্ধের ভাই স্নিগ্ধকে প্রকাশ্যে দলে ভিড়িয়ে সুনাম কুড়িয়েছে দলটি। এমনকি মনে করা হচ্ছে তাকে মনোনয়নের প্রথম ধাপ এটি এবং এর মাধ্যমে চমক দেখাবে বিনপি। অন্যদিকে তার একদিন পর অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ঝিনাইদা এক আসনের নমিনেশনের জন্য আবেদন করেছে এবং অ্যাটর্নি জেনারেল পদ থেকে ইস্তফা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে ঘোষণা দিয়ে আলোচনায় এসেছে অতি অল্প সময়েই সুনাম অর্জন কারী এই এটর্নি জেনারেল। জামায়াতে ইসলামীও পিছিয়ে নেই। দলটি বিদেশে উচ্চপদে কর্মরত তরুণ ও পলিসি মেকারদের মনোনয়ন দিয়ে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের এই কৌশল বিএনপির জোটকে আরও শক্তিশালী করছে এবং তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সহায়ক হবে। জামাত ইসলামের এক এক হেভি ওয়েট বিদেশের উচ্চ অবস্থানে থাকা তরুণ এবং পলিসি মেকার কে সামনে নিয়ে এসে তাক লাগেয়েছিলো দলটি যা এখন বিনপির ঝুড়িকেউ ভারী করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যবাহী এই দুইটি দলের পারস্পরিক মনোনয়নের প্রতিদ্বন্দিতা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এবং উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে ধারণার সাধারণ মানুষের। আর এর মধ্যে দিয়ে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যেখানে অনেক নতুন ও অভিজ্ঞ মুখ রয়েছে। অন্যদিকে, জামায়াত ও এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) সহ অন্যান্য শরিক দলগুলোও নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছে। ঢাকা, গাজীপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও,সিলেট, বগুড়া, চুয়াডাঙ্গা, চট্টগ্রামসহ বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
এই চমক ও পাল্টা চমকের রাজনীতিতে তরুণ ভোটারদের ভূমিকা এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এখন তরুণদের মন জয় করতে নতুন মুখ, আবেগী ইস্যু এবং সংস্কারের প্রতিশ্রুতি সামনে আনছে।

top1

গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

Published

on

By

ডিজিটাল ডেস্ক

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

এর আগে শুক্রবার গুলশানে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকশ মানুষকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হয়। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পাঁচটি ককটেলও উদ্ধার করা হয়।

Continue Reading

top1

নির্দিষ্ট সময় ছাড়া হরমুজে জাহাজকে নিরাপত্তা দিতে পারবে না যুক্তরাষ্ট্র

Published

on

By

ডিজিটাল ডেস্ক

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারে রাতের বেলা ইরানের হামলা বেড়ে যাওয়ার পর জাহাজগুলোর চলাচলে সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক সুরক্ষা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়েই জাহাজ চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালির দক্ষিণাংশে ওমান উপকূলসংলগ্ন এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে গত মে মাস থেকে বিমানভিত্তিক নিরাপত্তা সহায়তা দিয়ে আসছিল ওয়াশিংটন।

তবে সামুদ্রিক নিরাপত্তা উপদেষ্টাদের কাছে পাঠানো মার্কিন নৌ সমন্বয় কেন্দ্রের একটি ই-মেইলের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সেপ্টেম্বরের শুরু থেকে জাহাজ সুরক্ষার সময়সীমা আরও কমিয়ে দেওয়া হয়েছে।

বর্তমানে প্রতিদিন মাত্র দুটি নির্দিষ্ট সময়ে জাহাজগুলোকে নিরাপত্তা সহায়তা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

Continue Reading

top1

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল হুথিদের নিয়ন্ত্রণে

Published

on

By

ডিজিটাল ডেস্ক

মাত্র ১৮ ঘণ্টার সামরিক অভিযানের পর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে হুথিরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরার মাঠপর্যায়ের প্রতিবেদকের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের সর্বশেষ অংশে অভিযান চালিয়ে হুথি যোদ্ধারা দক্ষিণ দিকে অগ্রসর হয়। সরকারি বাহিনী এর আগেই মোখা এলাকা থেকে সরে যাওয়ায় তাদের খুব বেশি প্রতিরোধের মুখে পড়তে হয়নি।

অভিযানের শুরুতে হুথিরা দুবাব এলাকা দখলে নেয়। পরে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ উপকূলীয় শহর মুরাদও তাদের নিয়ন্ত্রণে আসে।

উপকূলীয় এলাকা দখলের পর হুথিদের নৌবাহিনী সমুদ্রের দিকে অগ্রসর হয়। তারা বাব এল-মানদেব প্রণালির মায়্যুন দ্বীপের নিয়ন্ত্রণ নেয় এবং জুকাল দ্বীপে প্রবেশ করে। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে হুথিদের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নেওয়ার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Continue Reading

Trending