Connect with us

top3

জুলাইযোদ্ধা তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর

Published

on

ব্ল্যাকমেইল ও মামলা-বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে জামিন দিয়েছেন আদালত। 

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আদালত এই আদেশ দেন। সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশেদ খান জানান, জন্মসনদে বয়স সংক্রান্ত তথ্য গোপন এবং শিশু আইন লঙ্ঘনের বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় আদালত জামিন মঞ্জুর করেছেন।

এর আগে, সুরভীকে সোমবার গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২১ বছর বয়সি দেখিয়ে পুলিশ দুই দিনের রিমান্ডের আবেদন করেছিল। তবে ২০১৮ সালের নিবন্ধিত জন্মসনদ অনুযায়ী তার প্রকৃত বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন। শিশু আইন ২০১৩ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সি শিশুকে রিমান্ডে নেওয়া বা সাধারণ কারাগারে রাখা যায় না। পুলিশ মামলার এজাহারে বাদীর দেওয়া তথ্যের ভিত্তিতে বয়স বাড়িয়ে রেকর্ড করায় এই জটিলতা তৈরি হয়েছিল।

জানা যায়, গত ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় সুরভীর নামে ৫০ হাজার টাকার চাঁদাবাজির মামলা দায়ের করেন। এর আগে ২৫ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ অভিযোগ করে, সুরভী একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা, ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে। বিশেষ করে গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছিল।

সুরভীর আইনজীবীরা যুক্তি দেখান, জন্মসনদ অনুযায়ী তিনি শিশু এবং আন্তর্জাতিক শিশুসংক্রান্ত সনদ অনুযায়ী তাকে রিমান্ডে নেওয়া অবৈধ। এর আগে পুলিশ বয়স বাড়িয়ে আদালতে উপস্থাপন করায় তার জামিন নামঞ্জুর হয়েছিল। তবে দীর্ঘ শুনানির পর আদালত শিশু আইনের বাধ্যবাধকতা ও প্রকৃত বয়স বিবেচনা করে জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর সুরভীকে সাধারণ কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। তবে মামলার অভিযোগের তদন্ত চলবে। পাশাপাশি বয়স ও তথ্য গোপনের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়েও মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

পরীক্ষার হলে এআই ব্যবহার, পরীক্ষার্থী বহিষ্কার

Published

on

By

বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উত্তর মেলানোর সময় এক পরীক্ষার্থীকে আটক করে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মো. হিজবুল্লাহ ইসলাম অভি।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, বেলা ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ওই শিক্ষার্থীর আচরণে সন্দেহ করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যাচাইয়ে দেখা যায়, তিনি মোবাইলের মাধ্যমে গুগল জেমিনি ব্যবহার করে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছিলেন। পরে তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বরদাস্ত করা হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হয়েছে।

এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট সাতটি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৮০১ জন। উপস্থিতির হার ছিল ৭২ দশমিক ২৫ শতাংশ।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Continue Reading

top3

পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের ছবি, পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে

Published

on

By

সবার চোখ এখন পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। যুদ্বিবিরতি চুক্তির স্থায়ী সমাধানে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে মার্কিন ও ইরানের প্রতিনিধিদল। আসন্ন এই বৈঠকের ওপর নির্ভর করছে বিশ্বের অর্থনীতির চাকা এবং মধ্যপ্রাচ্যে শান্তি।

ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। গতকাল শুক্রবারই তিনি ও তার দল পাকিস্তানে পৌঁছেছে। তবে গালিবাফের পাকিস্তান যাত্রার একটি ছবি এখন আলোচনার কেন্দ্রে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিমানের ফাঁকা বিভিন্ন আসনে সাজিয়ে রাখা হয়েছে দেশটিতে মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়েও হামলা চালায়। এতে নিহত হয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী।

তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ইরানের পার্লামেন্ট স্পিকারের এমন পোস্ট বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Continue Reading

top3

ইসরায়েলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত

Published

on

By

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরায়েলি হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় এ তথ্য জানায়।

প্রেসিডেন্ট আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর বিবিসি।

এর আগে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবলমাত্র আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে লেবানন। শুক্রবার (১০ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানান তিনি।

এদিকে বৈঠকের দিন ও সময় এখনো নির্ধারণ করা হয়নি। লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা একেবারে নজিরবিহীন নয়, তবে তা খুবই বিরল। সাধারণত দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করে থাকে।

২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনার উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছিল, যেখানে এর আগে যুক্তরাষ্ট্রের দূতরা উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা পরিচালনা করেছেন।

ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান চালিয়েই যাচ্ছে ইসরায়েল। ইরান এটাকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে দাবি করলেও ইসরায়েল বলছে, লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়।

Continue Reading

Trending