জাতীয়

জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে জাতীয় নির্বাচনও অবৈধ: চরমোনাই

Published

on

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আপনারা (বিএনপি) জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে। যদি জুলাই সনদ আইনি ভিত্তি না পায়, জাতীয় নির্বাচনও অবৈধ হবে।’

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট-সহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে পল্টনে আয়োজিত ৮ দলের মহা সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। যে জুলাই হয়েছে, সেটা আমরা জাতীয় নির্বাচনের আগে চাই এবং দিতে হবে। সমস্ত ইসলামি দলগুলো আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে একমত পোষণ করেছে। বিএনপি বলছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন গণভোট। এটা মানবো না।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সম্মানিত আমীর জনাব ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকসহ অন্যান্য দলের নেতৃত্বস্থানীয় দায়িত্বশীল নেতা-কর্মীবৃন্দ এবং বিপুলসংখ্যক জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version