Connect with us

top1

টানা ৩৫ দিনের ছুটিতে দেশের সকল স্কুল-কলেজ-মাদ্রাসা

Published

on

মাধ্যমিক পর্যায়ের স্কুলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হচ্ছে। নানা আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা প্রথম দিন থেকেই রোজা ও ইবাদতের পরিবেশে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে।

এর আগে মাদ্রাসা ও কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, পুরো রমজান বন্ধ থাকার কথা বলা হয়েছিল। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে ২৯ মার্চ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ছুটির তালিকা সংশোধন করে নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব বিদ্যালয় ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত অর্থাৎ টানা ৩৫ দিন বন্ধ থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় দিনটি সরকারি ছুটি হিসেবে গণ্য হবে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-কর্মচারীরা কার্যত ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।

রমজানের ছুটি নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে রোজার সময়সূচি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে ছুটি শুরুর দাবি জানানো হয়। এসব আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রমজান মাসে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হওয়ার সম্ভাবনা এবং ধর্মীয় অনুশীলনের সুবিধার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ছুটির ফলে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ছুটি শেষে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আবারও পাঠদান কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে এখনো কেন জটিলতা?

রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। তাই শিক্ষার্থীদের ধর্মীয় চর্চা ও শারীরিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে এ ছুটি অনেকের কাছেই ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

রমজানে ব্যাংক লেনদেনের নতুন সময় নির্ধারণ

Published

on

By

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংক লেনদেন ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন।

এ সময়ের পর ব্যাংকগুলো গ্রাহক লেনদেন বন্ধ করলেও আনুষঙ্গিক দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার জন্য বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে কেন্দ্রীয় ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিও নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

এ ছাড়া রমজান মাসে শেয়ারবাজারের লেনদেন সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস এবং লেনদেন সময়সূচি আবার স্বাভাবিক নিয়মে ফিরে আসবে।

প্রতিবছর পবিত্র রমজান মাস উপলক্ষে গ্রাহকদের সুবিধা এবং ধর্মীয় অনুশীলনের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে এ ধরনের পরিবর্তন আনা হয়।

Continue Reading

top1

থানার ওসি যেন মন্ত্রীকে ফোন না করে: স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

By

যেকোনো মূল্যে কমান্ড চেইন বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। থানার ওসি যেন কখনো সরাসরি মন্ত্রীকে ফোন না করেন—এমন কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি কোনো ধরনের তদবির ও দুর্নীতি বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের সচিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকার পুলিশ কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজিও অংশ নেন।

উপস্থিত কর্মকর্তারা জানান, শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। পরে তাঁর বক্তব্যে তিনি বলেন, যেকোনো মূল্যে চেইন অব কমান্ড বজায় রাখতে হবে। পুলিশের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। থানার ওসির ফোন যেন সরাসরি মন্ত্রীর কাছে না আসে। এসব বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানান।

গত ১৭ বছরের পুলিশি কার্যক্রমের প্রসঙ্গ উল্লেখ করে বৈঠকে মন্ত্রী জানান, অতীতে যা ঘটেছে, তা নিয়ে তিনি পেছনে ফিরতে চান না। তিনি নিজেও নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন। তবে সামনে এগিয়ে গিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য। তিনি কাজের মূল্যায়নে বিশ্বাসী বলেও জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য হবে না এবং দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

এই কর্মকর্তা আরও জানান, সড়কে জনগণের ভোগান্তির বিষয়েও তিনি গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, জনগণকে দুর্ভোগে ফেলে কোনো কর্মসূচি নেওয়া যাবে না। প্রয়োজনে রাস্তার এক লেন চালু রেখে কর্মসূচি পরিচালনার বিষয়টি বিবেচনায় রাখতে হবে বলে পুলিশকে তিনি নির্দেশ দেন।

Continue Reading

top1

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন নতুন প্রধানমন্ত্রী

Published

on

By

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। বুধবার রাত পৌনে দশটায় দেওয়া তার ভাষণটি বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রচার করছে।

গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন। এরইমধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বেলা ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

Continue Reading

Trending