Connect with us

খেলাধুলা

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান খেলবে ১৫ ফেব্রুয়ারি

Published

on

২০২৬ ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে দেখা যাবে। ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো খবর দিয়েছে যে, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান কলম্বোতে মুখোমুখি হবে।

গত এশিয়া কাপে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো এবং পিসিবি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল, এরপর এটিই হবে প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে দলটি।

গ্রুপপর্বে প্রতিদিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কা আয়োজন করবে এবং এটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে। পাকিস্তান তাদের সব ম্যাচ কলম্বো কিংবা ক্যান্ডিতে খেলবে।

আগের বিশ্বকাপের মতো এবারও ২০ দল চারটি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে, এরপর ফাইনাল। ভারত যদি সুপার এইটে ওঠে, তাদের ম্যাচগুলো হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। সেমিফাইনাল রাখা হয়েছে মুম্বাইয়ে। পরিকল্পনা অনুযায়ী ফাইনালের ভেন্যু আহমেদাবাদ, তবে পাকিস্তান ফাইনালে উঠলে ভেন্যু সরিয়ে নেওয়া হতে পারে কলম্বোয়। টি–টোয়েন্টি বিশ্বকাপে যে ২০টি দল অংশ নিচ্ছে, সেগুলো হলো—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলাধুলা

এবার পারল না বাংলাদেশ

Published

on

By

স্কোরটাকে খুব বড় করতে পারেননি ব্যাটসম্যানরা। বোলাররাও পারেননি দুই শ রানের নিচে দেওয়া লক্ষ্য নিয়ে লড়াই করতে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় এক দিনের ম্যাচে আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

টস জিতে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভারে ১৯৪ রানে অলআউট বাংলাদেশ। শুরু থেকে নিয়মিত উইকেট হারানো দলের হয়ে ৬৩ বলে সর্বোচ্চ ৫২ রান করে আউট হন ওপেনার জারিফ সিয়াম। বাকি ব্যাটসম্যানরাও তেমন সুবিধা করতে পারেননি।

দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে আকাশ রায়ের ব্যাট থেকে। এর বাইরে আর দুজন ২০–এর বেশি রান করেন—আকাশ রায় ৪০ বলে ২৫ ও জুনায়েদ হোসেইন ৩৩ বলে করেন ২০ রান। শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট করে নেন মিনুগা নেতসারা ও হিমারু দেশান।

রানতাড়ায় কোনো বেগ পেতে হয়নি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলকে। ২৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় তারা। ১৩৬ বলে ৮০ রানের ইনিংসে তাতে নেতৃত্ব দেন হিরুন মাতেশা। এ ছাড়া ৬৩ বলে ৫০ রান আসে আরোশা শিতুমিনার ব্যাট থেকে।

প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এখন সিরিজে ১-১ সমতা। ১২ ডিসেম্বর একই মাঠে হবে সিরিজ নির্ধারণী লড়াই।

Continue Reading

খেলাধুলা

ব্রুনাইকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

Published

on

By

 স্পোর্টস ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখল বাংলাদেশ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে বিধ্বস্ত করে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

চীনের চোংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে ওপু, রিফাত, ফয়সাল, মানিক, আলিফ ও বায়জিতরা দারুণ ছন্দে খেলেছেন।

প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর ছিল বাংলাদেশ।

ব্রুনাইয়ের বিপক্ষেও সেই ছন্দ বজায় থাকে ম্যাচের শুরু থেকেই। ১৩তম মিনিটে ফয়সালের পাস ধরে নিখুঁত শটে ওপু দলকে এগিয়ে নেন।

২৩তম মিনিটে রিফাত কাজীর দুর্দান্ত ড্রিবলিং ও শটে ব্যবধান দ্বিগুণ হয়। ৩৬ মিনিটে রিদোয়ানের পাস থেকে ফয়সাল তৃতীয় গোল করেন।

মাত্র এক মিনিট পর মানিকের দূরপাল্লার শটে ৪-০ ব্যবধানে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও গোল। ৪৯তম মিনিটে রিদোয়ানের পাস থেকে ওপুর দ্বিতীয় গোল। ৭৩তম মিনিটে ফয়সালের শট ফিরলেও রিবাউন্ড থেকে রিফাত নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৬-০ করেন।

এর দুই মিনিট পর ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়ে আলিফ যোগ করেন সপ্তম গোল। ৭৯তম মিনিটে বায়জিতের সরাসরি শটে বাংলাদেশ পায় অষ্টম ও ম্যাচের শেষ গোল।

পুরো ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ হাতছাড়া হওয়া ও দুইবার বল পোস্টে লেগে ফিরে আসার পরও ব্রুনাইকে এক মুহূর্তের জন্য ম্যাচে ফেরার সুযোগ দেয়নি তারা।

টানা দুই জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাস আরও বেড়েছে লাল-সবুজের কিশোরদের।

পরবর্তী ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়াই এখন তাদের মূল লক্ষ্য।

Continue Reading

top2

ইয়ানসেনের তোপে ২০১ রানে অলআউট ভারত

Published

on

By

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাট হাতে ভারতকে বেশ ভালোই ভুগিয়েছেন মার্কো ইয়ানসেন। খেলছেন নব্বইয়ের ঘরে ইনিংস। অথচ তার আসল কাজটা তখনো বাকি। বোলার পরিচয়টা ফুটিয়ে তুললেন ভারতকে নাজেহাল করে। জবাবি ইনিংসে ব্যাট করতে নেমে ইয়ানসেনের তোপে প্রথম ইনিংসে ২০১ রানেই গুটিয়ে গেল শুভমান গিলের দল। ১৯.৫ ওভার বল করে ৫ মেইডেনে ৪৮ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার।

বিস্তারিত আসছে…

Continue Reading

Trending