Connect with us

top1

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা

Published

on

আন্তর্জাতিক ডেস্ক 

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো তার পুরস্কার উৎসর্গ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ভেনেজুয়েলায় গণতন্ত্র নিয়ে সংগ্রামের স্বীকৃতিস্বরুপ তাকে এই পুরস্কার দেওয়া হয়।

তিনি এক্সে লিখেছেন, আমি এই পুরস্কারটি ভেনিজুয়েলার যন্ত্রণার মধ্যে থাকা জনগণ এবং আমাদের আন্দোলনে ট্রাম্পের সিদ্ধান্তমূলক সমর্থনের উদ্দেশ্যে উৎসর্গ করছি।

ট্রাম্প প্রশাসন মাদুরোর মাদকপাচারের অভিযোগে গ্রেফতার দাবিও তুলেছে এবং এ বছরে তার গ্রেফতারের তথ্য প্রদানকারীদের জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।

এছাড়াও আন্তর্জাতিক জলসীমায় ভেনিজুয়েলার নৌযান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা ট্রাম্প প্রশাসন ‘মাদকপাচারকারী সন্ত্রাসবাদী’ হিসেবে বর্ণনা করেছে, যদিও মাদুরো এই অভিযোগ অস্বীকার করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা কখনোই গোপন করেননি। গতকালও তিনি দাবি করেছেন, প্রথম ও দ্বিতীয় মেয়াদে তিনি বিশ্বের আটটি বড় সংঘাতের সমাধান করেছেন—এর মধ্যে রয়েছে গাজার যুদ্ধও। 

তবে তার এই দাবির বেশিরভাগই অস্থায়ী যুদ্ধবিরতি বা সাময়িক সমঝোতা চুক্তির সঙ্গে সম্পর্কিত, দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির নয়।

এ বছরের শুরুতে ইসরাইল-ইরান ১২ দিনের যুদ্ধে তার ভূমিকা কিছুটা স্পষ্ট হলেও, অন্যান্য ক্ষেত্রে তা প্রশ্নবিদ্ধ। উদাহরণস্বরূপ, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর কৃতিত্ব ট্রাম্প নিজের নামে নিলেও, নয়াদিল্লি তা নাকচ করেছে।

এছাড়া মিশর ও ইথিওপিয়ার মধ্যে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস বাঁধ (জিইআরডি) নিয়ে যে টানাপোড়েন চলছিল, তাতেও কোনো কার্যকর সাফল্য দেখাতে পারেননি ট্রাম্প। আবার প্রথম মেয়াদে সার্বিয়া ও কসোভোর মধ্যে উত্তেজনা প্রশমনে যে ‘বিস্তৃত চুক্তির’ দাবি তিনি করেছিলেন, তার অনেক ধারাই বাস্তবায়িত হয়নি।

এদিকে নোবেল শান্তি পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্টের মুখপাত্র স্টিভেন চিউং এক্স–এ লিখেছেন, ট্রাম্প একজন প্রকৃত মানবতাবাদী। তার মতো ইচ্ছাশক্তিসম্পন্ন মানুষ আর নেই, যিনি একাই পাহাড় সরাতে পারেন।

তিনি আরও বলেন, নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে।

উল্লেখ্য, নোবেল কমিটি শেষ পর্যন্ত পুরস্কার দিয়েছে ভেনিজুয়েলার বিরোধী রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদোকে। নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রায়ডেন্স বলেছেন, দীর্ঘ ইতিহাসে নোবেল কমিটি এ ধরনের (ট্রাম্পের মতো) ক্যাম্পেইন ও মিডিয়ার উত্তেজনা দেখেছে। এছাড়া নোবেল কমিটির কাছে প্রতি বছর হাজার হাজার চিঠি আসে। কিন্তু নোবেল শুধু পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির কাজের ওপর নির্ভর করে এবং আলফ্রেড নোবেলের করা উইল অনুযায়ী দেওয়া হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

অবশেষে প্রকাশ্যে নেতানিয়াহু

Published

on

By

কয়েকদিন আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর পরে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের স্থাপনা লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা শুরু করে তেহরান। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে হামলার খবরও প্রকাশ পায়।

এরই মধ্যে ইরানের তাসনিম নিউজ এজেন্সি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা আহত হতে পারেন এমন ধারণা প্রকাশ করা হয়। এরপরই শুরু হয় নানান গুঞ্জন।

জল্পনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—নেতানিয়াহুর নতুন ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কিছু কূটনৈতিক সফর স্থগিত করা।

তবে জল্পনা শুরুর পর দুটি ভিডিও প্রকাশ করা হলেও তা নিয়ে বিতর্ক শুরু হয়। কেউ কেউ বলেন- ভিডিওগুলো এআই দিয়ে তৈরি। এবার নতুন ভিডিও প্রকাশ করলেন নেতানিয়াহু।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করে তিনি জানান, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ স্টাফ, মোসাদের প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকের একটি ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশ করা হয়েছে। যেখানে নেতানিয়াহু বলেন, ‘আমি এখানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, আমাদের চিফ অফ স্টাফ, মোসাদের প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং আমাদের ঊর্ধ্বতন কমান্ডারদের সঙ্গে আছি। গত ২৪ ঘণ্টায় আমরা এই স্বৈরাচারের দুই শীর্ষ সন্ত্রাসী নেতাকে নির্মূল করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিমানগুলো স্থলভাগে, চৌরাস্তায়, শহরের চত্বরে সন্ত্রাসীদের ওপর আঘাত হানছে। এর উদ্দেশ্য হলো ইরানের সাহসী জনগণকে অগ্নি উৎসব উদযাপনের সুযোগ করে দেওয়া।’

‘সুতরাং উদযাপন করুন এবং নওরোজের শুভেচ্ছা। আমরা উপর থেকে নজর রাখছি’, বলেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

Continue Reading

top1

বাস-ট্রেনের টিকিট নেই, ট্রাকে বাড়ি ফিরছে মানুষ

Published

on

By

শুরু হয়েছে আনন্দের ঈদযাত্রা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে ঢাকা ছাড়ছে নানা শ্রেণি-পেশার লাখো মানুষ। মঙ্গলবার, ১৭ মার্চ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করায় কর্মজীবী মানুষ ছুটছেন আপন ঠিকানায়।

আজ, মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া জেলার বনানী বাইপাস মোড়ে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। তবে যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যা অনেকটাই কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

সরেজমিন দেখা যায়, উত্তরাঞ্চলের ১০ জেলার প্রবেশপথ বগুড়ার বনানী। ঢাকা থেকে যাত্রী নিয়ে শত শত বাস রংপুর দিনাজপুরসেহ উত্তরাঞ্চলে যাচ্ছে।

যাত্রীরা জানান, ঢাকা থেকে আসতে এখনও যানজটের কবলে পড়েননি তারা। তবে অনেকেই দুরপাল্লার বাস-ট্রেনের টিকিট না পেয়ে ট্রাকে করে বাড়ি ফিরছেন।

কোনাবাড়ি থেকে বগুড়ার শিবগঞ্জের মোকামতলার লস্করপুরের গ্রামের পোশাক শ্রমিক আবু তালেব বলেন, ‘বাসে আগাম টিকিট কাটতে পারেনি। বর্তমানে ভাড়া বেশি চাইছে। তাই বাধ্য হয়ে ট্রাকেই যেতে হচ্ছে। এ ট্রাকে কমপক্ষে ৫০ জন রয়েছে ।

গোবিন্দগঞ্জের কোমরপুর যাবেন ইজ্জত আলী। তিনি কোনাবাড়িতে রিকশাচালান। স্ত্রী সন্তানের সঙ্গে ঈদ করবেন এজন্য বাড়ি যাচ্ছেন। কিন্তু বাসে ভাড়া বেশি হওয়ায় তিনিও ট্রাকে রওনা দিয়েছেন। ২০০-৩০০ টাকা হলেই বাড়ি ফেরা সম্ভব।

ট্রাকচালকের সহকারী মিজানুর রহমান বলেন, ‘পণ্য পৌছে দিয়ে খালি ট্রাক নিয়ে ফিরছি। পথে যাত্রী পেলাম। ঈদ খরচা হয়ে যাবে এজন্য কিছু যাত্রী তুললাম।’

এর আগে সোমবার, ১৭ মার্চ সন্ধ্যার পর থেকে ঢাকা-রংপুর মহাসড়কে ঘরমুখো যাত্রীদের চাপ দেখা গেছে। যাত্রীদের চাপ সামাল দিতে পরিবহনের চাপও দেখা গেছে মহাসড়কে। সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত কয়েক হাজার যাত্রী বাস ছেড়েছে বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশের বগুড়ার শেরপুর থানার ওসি রইচ উদ্দিন জানান, সকাল থেকে যাত্রীর চাপ কম। পরে চাপ বাড়বে।

তিনি বলেন, ‘যানবাহনের যত্রতত্র পার্কিং, যানজট সৃষ্টি বন্ধে আমাদের পুলিশ সদস্যরা  বিভিন্ন পয়েন্টে কাজ করছে। আশা করি এবার যাত্রীরা আনন্দের পাশাপাশি নিরাপদে গন্তব্যে যাবে।’

বগুড়া সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ টিআই (প্রশাসন) সালেকুজ্জামান খাঁন বলেন, ‘সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলতে দেয়া হবে না। তাছাড়া  গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, এবং বেপরোয়া গতিতে বাস ও ট্রাক না চালানোর পরামর্শ দেন তিনি।’

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, ‘ঈদযাত্রা নিবিঘ্ন করতে পুলিশ কাজ করছে।’

Continue Reading

top1

শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোজতবা খামেনি: ইরান

Published

on

By

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সুস্থ আছেন। শিগগিরই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, তিনি (মোজতবা খামেনি) ভালো আছেন। আপনারা ইতোমধ্যে তার ভাষণের কথা শুনেছেন। আমি আশা করছি, খুব শিগগিরই তিনি জনসাধারণের উদ্দেশে আরেকটি ভাষণ দেবেন।

এ সময় তিনি মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল কর্তৃক ইরানের ওপর চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ বলে উল্লেখ করেন। বাঘাই বলেন, ইরানি জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং বর্তমানে তাই করছি।

এদিকে নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাশিয়ায় চিকিৎসা নেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে খবর পাওয়া গিয়েছিল ৫৬ বছর বয়সি নেতা মোজতবা খামেনি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে চিকিৎসার জন্য মস্কোতে স্থানান্তরিত হয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে হামলা চালানো হয়। হোয়াইট হাউস ইরানের কথিত ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির কথা উল্লেখ করে এই হামলার যৌক্তিকতা দেখায়। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরাইলের বিভিন্ন স্থানকে লক্ষ্য করে একটি প্রতিশোধমূলক অভিযানের ঘোষণা দেয়। বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানো হয়।

যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ইরানি নেতা নিহত হন। ১৮ দিনি ধরে চলমান এই যুদ্ধে প্রায় দেড় হাজার ইরানি নিহত হয়েছেন।

Continue Reading

Trending