Connect with us

ক্যাম্পাস

ডাকসু নিয়ে পোস্ট, পুলিশকে প্রত্যাহার

ছবি: সংগৃহীত

Published

on

ডেস্ক নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা। তিনি বলেন, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে একটি পোস্ট দেওয়া হয়।  ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখা ছিল, ‘মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।’ তার পোস্টে উল্লেখ করা সংখ্যাগুলো ডাকসুতে ছাত্রদলের প্যানেলের ভিপি, জিএস ও এজিএসের ব্যালট নম্বর। ওসির ফেসবুক আইডি থেকে কোনো দলের প্রার্থীর পক্ষে পোস্ট দেওয়ায় সরকারি চাকরির আচরণবিধি নিয়ে অনেকে প্রশ্ন তুলে কমেন্ট করেন।

আইন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রকাশ্য সমর্থন প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই রাজনৈতিক অবস্থান প্রকাশ করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও বিতর্ক থামেনি। পরবর্তীতে ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ও সদর মডেল থানার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে দাবি করেন, ‘আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমার আইডিতে শকুনের চোখ পড়েছে। আইনি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ইবি শিক্ষক হত্যার প্রতিবাদে রাবির ৪০ শিক্ষকের বিবৃতি

Published

on

By

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষক।

বৃহস্পতিবার (৫ মার্চ) এ বিবৃতিতে তারা সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত কর্মচারী ফজলুর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, একজন কর্মচারী বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে নিজ কক্ষে একজন শিক্ষককে হত্যার করার ঘটনা কোন স্বাভাবিক ঘটনা নয়! এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত কর্মচারী ফজলুর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন, প্রফেসর ড. দিল-আরা হোসেন, প্রফেসর ড. শাহনাজ পারভীন , প্রফেসর ড. মোছা. আশীয়ারা খাতুন, প্রফেসর ড. মোছা. ফাহমিদা চৌধুরী, প্রফেসর ড. ফৌজিয়া এদিব ফ্লোরা , প্রফেসর ড. লাভলী নাহার, প্রফেসর ড. শারমীন হামিদ, প্রফেসর ড. তারান্নুম নাজ, প্রফেসর ড. সনজিদা মইদ, প্রফেসর ড. যাহার- ই- তাশনীম, প্রফেসর ড. কাজী সেলিনা সুলতানা, প্রফেসর ড. সাবিনা সুলতানা , প্রফেসর ড. মোসা. মর্জিনা বেগম প্রমুখ।

Continue Reading

ক্যাম্পাস

রাবিতে ছাত্রদলের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published

on

By

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ স্মৃতি সংগ্রহশালা অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ, রাজশাহী জেলা শাখার সভাপতি ও আরবী বিভাগের অধ্যাপক ড. মো. নেছার উদ্দিন তালুকদার। এছাড়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ফাহিম মাহমুদ এবং রিয়াজুল জান্নাহ হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. রবিউল ইসলাম।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারীদের জন্য ২ হাজার টাকা করে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘কুরআন প্রতিটি মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। পবিত্র আল কুরআনের বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত বছরের মতো এবারও আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি।’

সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, ‘ছাত্রদল শিক্ষার্থীদের মনোভাব বুঝে এগিয়ে যেতে চায়। শিক্ষার্থীদের পাশে থেকে ইসলামী মূল্যবোধ প্রচার এবং তা ধারণ করাই আমাদের লক্ষ্য। প্রতি বছরই এই ধারা অব্যাহত রাখার আশা রাখি আমরা।’

প্রতিযোগিতায় অংশ নেওয়া আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এস এম রেদোয়ান জুনায়েদ বলেন, ‘একটি ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসনীয়। যখন কোনো কর্মসূচি স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়, তখনই ছাত্র সংগঠনের সার্থকতা নিহিত থাকে। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এর প্রমাণ।’

Continue Reading

ক্যাম্পাস

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: ছাত্রশিবিরের শোক, তীব্র নিন্দা ও বিচার দাবি

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কার্যালয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বুধবার (৪ মার্চ) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়। শোক ও নিন্দা জানিয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “আজ অত্যন্ত ব্যথিত হৃদয়ে আমরা প্রত্যক্ষ করছি যে, বিশ্ববিদ্যালয়ের মতো একটি পবিত্র বিদ্যাপীঠে একজন শ্রদ্ধাভাজন শিক্ষিকাকে তাঁরই অধস্তন কর্মচারীর হাতে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ড কেবল একজন শিক্ষিকার জীবনাবসান নয়, বরং এটি শিক্ষকতার মহান আদর্শ এবং মূল্যবোধের মূলে এক চরম আঘাত।”

নেতৃবৃন্দ আরও বলেন, এই হৃদয়বিদারক ঘটনা কেবল বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য নয়, বরং গোটা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক।

নেতৃবৃন্দ প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়ে বলেন,”এই জঘন্য হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটন করে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত সম্পন্ন করতে হবে। দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

বিবৃতি শেষে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Continue Reading

Trending