top1

ডাকসু নেতৃবৃন্দের দায়িত্ব নিয়ে হামিমের স্ট্যাটাস

Published

on

ডেস্ক নিউজ 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাবির কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

শনিবার (২৯ নভেম্বর) রাত এগারোটা নাগাদ নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এ স্ট্যাটাস দেন তিনি। সেখানে ডাকসু নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কাছে আজ নালিশ দিচ্ছি- যাদের দায়িত্ব ছিলো ঢাবি শিক্ষার্থীদের কল্যানে দিনরাত পরিশ্রম করা, তারা আজ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করে হেলিকপ্টারে দেশের বিভিন্ন প্রান্তরে  জনসভা করে ভোট চেয়ে বেড়াচ্ছে। আমার বিশ্বাস- নিশ্চয়ই আপনারা প্রতারকদের চিনছেন, তাদের ব্যবহার দেখছেন এবং আপনাদের মূল্যবান জবাব বিবেচনাধীন রাখছেন।’

নেটিজেনরা বলছেন, ছাত্র সংসদ নেতাদের দায়িত্ব ক্যাম্পাস নিয়ে হলেও বর্তমানে তাদের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা করতে দেখা যাচ্ছে। এটি ছাত্রসংসদ নেতাদের কাজের মধ্যে পড়ে না। এ নিয়েই হামিম লেখাটি লিখেছেন।

তবে নেটিজেনদের কেউ কেউ বলছেন ভূমিকম্পের পর ঢাবি বন্ধ করে দেয়ায় অধিকাংশ শিক্ষার্থীই বাড়িতে আছেন। এ অবস্থায় ছাত্রসংসদ নেতারাও ক্যাম্পাসের বাইরে আছেন। তাই সেসময় ছাত্রসংসদের দায়িত্বের বাইরে তারা যদি কোনো রাজনৈতিক দলের মিছিল মিটিংয়ে যান সেটা দোষের কিছু নয়। তারা ক্যাম্পাস খোলা থাকা অবস্থায় শিক্ষার্থীদের জন্য কাজ করছেন কিনা সেটাই মুখ্য বিষয়।

প্রসঙ্গত, সম্প্রতি দেশে সংঘটিত ভূমিকম্পের পর ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেয়া হয়। ইতিমধ্যে অনলাইন ক্লাস শুরুর কথা চলছে বিভিন্ন ক্যাম্পাসে। এরই মধ্যে আসন্ন জাতীয় নির্বাচনে বিভিন্ন দল ও প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে দেখা যায় ডাকসু নেতাদের অনেককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version