Connect with us

top3

দুর্নীতির বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

Published

on

সুনামগঞ্জে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটি পানি মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। বাঁধ নির্মাণ যাতে সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি রাখবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি-অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি। সেইসঙ্গে খাল খনন, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ, এই কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সুতরাং এই প্রকল্পগুলোতে কেউ যাতে দুর্নীতি করতে না পারে সেই জন্য সরকার সর্তক অবস্থানে রয়েছে এবং আমরা পাহাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই কাজগুলো বাস্তবায়ন করব।

পানিসম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিক এই অঞ্চলের মানুষদের ও কৃষকদের খোঁজ খবর রাখছেন।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসেনর সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ফ্যামিলি কার্ডের ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে

Published

on

By

ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অনেকে। সেটাকে প্রতিরোধ ও কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জে ড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট এবং হাকিমপুর চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভাশেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষকে আশ্বস্ত করতে হবে। বিভ্রান্ত হতে দেয়া যাবে না কারণ এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প।

তিনি আরও বলেন, আগামী ১০ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড। তা যাতে সঠিকভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করার জন্য কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি যাতে আমাদের কাউকে স্পর্শ না করে সে ব্যাপারে সবাই সচেতন থাকবে।

বর্তমান সরকার এবং বর্তমান প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবে না বলেও জানিয়েছেন তিনি

Continue Reading

top3

শনিবার থেকে দুই মাস পদ্মা-মেঘনায় ইলিশ ধরা বন্ধ

Published

on

By

ইলিশ পোনাসহ (জাটকা) সকল মাছ রক্ষায় দুই মাসের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ৬টি নদী অঞ্চলে সব ধরনের মাছ ধরা বন্ধ হচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে শুরু হয়ে মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা চলবে।

নিষেধাজ্ঞার এসময় চাঁদপুরের চরাঞ্চল সমৃদ্ধ মতলব উত্তর উপজেলার ৯ হাজার একশো জেলের প্রত্যেককে চার কিস্তিতে ১৬০ কেজি চাল দেবে সরকার। এসময় জেলেরা নৌকা ও জাল মেরামতের কাজ করবেন। তবে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়লে কমপক্ষে এক বছর থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞার এসময়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার ও হাইমচরের চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

এই দুই মাস উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. মো. আনিসুর রহমান বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে শুধু প্রশাসনিক তৎপরতা যথেষ্ট নয়। জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর হলেও জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে এর সুফল দীর্ঘমেয়াদে টেকসই হবে না।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময়ে নির্ধারিত ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রম শুরু হবে। মা-জাটকা ইলিশ রক্ষায় অভিযান হবে কঠোর। দুই মাসের এই অভয়াশ্রমে অসাধু জেলেরা যাতে কোনোভাবেই নদীতে নামতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে মৎস্য বিভাগ।

মতলব উত্তর উপজেলার মেঘনাপাড়ের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, মতলব উত্তরের ৩০ কিলোমিটারের এই নৌ সীমানার মধ্যে জেলেদের সঙ্গে সচেতনতামূলক সভা করা হয়েছে। এরপরও যদি কোনো জেলে আইন অমান্য করে নদীতে নেমে জাটকা নিধন করে, তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, অভিযানের সময় নদীতে নামলেই আইনি ব্যবস্থায় নেওয়া হবে। জাতীয় সম্পদ রক্ষায় জনপ্রতিনিধিসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Continue Reading

top3

প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌঁড়ানো আমাদেরকে কষ্ট দেয়: সারজিস

Published

on

By

প্রধানমন্ত্রী তারেক রহমান– এর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌঁড়ানোর ঘটনা তাকে কষ্ট দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য সারজিস আলম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন– এ জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, অমর একুশে বইমেলার উদ্বোধনে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির পেছনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব–কে দৌড়াতে দেখা যায়। বিষয়টি তার কাছে দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

তবে ভিডিও বিশ্লেষণে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধনে গেলে প্রোটোকল রক্ষায় ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সারজিস বলেন, “তার নেতৃত্বে লাখ লাখ ছাত্র রয়েছে। একজন ছাত্রনেতা হিসেবে এ ধরনের আচরণ সম্মানজনক নয়। এমন দৃশ্য আওয়ামী লীগের সময়েও দেখিনি।”

ছাত্রদলের উদ্দেশে তিনি আহ্বান জানান, ছাত্ররাজনীতিতে নতুন একটি মানদণ্ড তৈরি করতে হবে। এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যা বাংলাদেশের ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।

অনুষ্ঠানে সারজিস আলম আরও বলেন, দেশে নতুন করে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। তার দাবি, একদিকে ক্ষমতাসীন দল নিজেদের কর্মকাণ্ডে আগের সরকারের চেয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে রাজনৈতিক কার্যক্রমের পরিবর্তে ‘অভিনয় প্রতিযোগিতা’ চলছে।

তিনি অভিযোগ করেন, দেশে সমঝোতার রাজনীতি শুরু হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির পুনরাবৃত্তি ঘটছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ছাত্রশক্তিকে সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি

Continue Reading

Trending