Connect with us

সারাদেশ

‎বরিশালে সড়ক দুর্ঘটনায় তিন বছরের শিশুর মৃত্যু

Published

on

ডেস্ক নিউজ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বছর বয়সী এক শিশু নিহত ও তার মা আহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম লুসাইফা (৩)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার মশাং গ্রামের আব্দুর রাজ্জাকের কন্যা। আহত তার মা ফাহিমা বেগম (৩২) বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার সময় তাদের সঙ্গে থাকা শিশুটির নানী অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমা বেগম তার মা ও শিশু লুসাইফাকে নিয়ে মাহেন্দ্রা যোগে উজিরপুর থেকে বরিশাল যাচ্ছিলেন। পথে বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাহেন্দ্রার চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনিতে ধাক্কা দেন। এতে যানটি উল্টে গিয়ে তিনজন যাত্রীই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লুসাইফাকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিমা বেগম বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। এদিকে দুর্ঘটনার পর বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।

স্থানীয়রা জানান, রহমতপুর এলাকায় দীর্ঘদিন ধরে যানবাহনের বেপরোয়া গতি ও পর্যাপ্ত নজরদারির অভাবে দুর্ঘটনা বেড়ে চলছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সারাদেশ

শতাধিক শিক্ষার্থীদের নিয়ে মহেশখালীর ‘তাজিয়াকাটা স্টুডেন্টস’ সোসাইটি’র ইফতার মাহফিল

Published

on

By

মোজো রিপোর্টার

মহেশখালীর ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ‘তাজিয়াকাটা স্টুডেন্টস’ সোসাইটি’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) তাজিয়াকাটা সুমাইয়া (র.) বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বাদ আসর থেকে সংগঠনটির সাবেক ও বর্তমান শতাধিক সদস্যদের নিয়ে এ কর্মসূচি পালন করে তারা।

সংগঠনটির সভাপতি মুহিউদ্দীন মুহাম্মাদ যুবাইরের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির মধ্যে তাজিয়াকাটা সুমাইয়া (র.) বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ইলিয়াছ নূরী, কুতুবজুম অফসোর হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাস্টার আমিন শরীফ, সাবেক সেনা সদস্য মাহাবুব আলম, স্থানীয় সমাজসেবক মোহাম্মদ আলমগীর, তাজিয়াকাটার কৃতি সন্তান সেনাবাহিনীর সদস্য আবু বকর ছিদ্দিক, বিজিবি সদস্য জয়নাল আবেদীন, সোসাইটির সাধারণ সম্পাদক মাহাবুব আলম উপস্থিত ছিলেন। এছাড়া মাস্টার এবাদুল হক, মিজানুর রহমান, বেলাল সজীব, মিজানুল হক ও সালাহ উদ্দিন সহ সংগঠনটির শুভাকাঙ্ক্ষী এবং সাবেক ও বর্তমান শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় এলাকার বিভিন্ন সংকট নিয়ে বক্তারা আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে সমাজ অবক্ষয়ের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার তাগিদ দেন বক্তারা। ইফতারের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

Continue Reading

top1

পয়লা বৈশাখ কৃষক কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

Published

on

By

আগামী পয়লা বৈশাখ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের সদর উপজেলার কৃষকদের মাঝে এই কার্ড বিতরণের মাধ্যমে কর্মসূচির শুরু হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় কৃষক কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফার্মস কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘আজ এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পয়লা বৈশাখে টাঙ্গাইল সদরসহ মোট ১১ উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে এসব উপজেলার ২২ হাজার কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে যাবে।’

অতিরিক্ত প্রেস সচিব বলেন, এই কার্ড কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের দেওয়া হবে। এটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। শুধু ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র শ্রেণির কৃষককে কৃষি উপকরণ কেনার জন্য প্রণোদনা হিসেবে বছরে আড়াই হাজার টাকা দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ, কীটনাশক ও পশু খাদ্য কিনতে পারবেন।

বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিডোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

১১ উপজেলা হচ্ছে, টাঙ্গাইলের সদর, পঞ্চগড়ের সদর, পঞ্চগড়ের ভোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আর্দশ সদর, জামালপুরের ইসলামপুর, রাজাবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির অঙ্গীকার ছিল দেশের কৃষকদের সহায়তার জন্য ফার্মাস কার্ড তথা কৃষক কার্ড চালু করা হবে।

Continue Reading

সর্বশেষ

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কুয়াকাটা

Published

on

By

পটুয়াখালীর কুয়াকাটার লেম্বুরবন এলাকায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে অন্তত ৩৫টি দোকান। সোমবার (১৬ মার্চ) গভীর রাতে হঠাৎ ঝড়ের তীব্রতায় উড়ে গেছে টিনের চাল, ভেঙে পড়েছে দোকানের কাঠামো এবং নষ্ট হয়ে গেছে ব্যবসায়ীদের মালামাল।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড়ে মুহূর্তেই পুরো এলাকা তছনছ হয়ে যায়। অনেক ব্যবসায়ী ঘুম থেকে উঠে কিছু বুঝে ওঠার আগেই তাদের দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়। লেম্বুরবন এলাকার শুঁটকি, আচার, মাছ ফ্রাই দোকান, জেলেবাসাসহ অন্তত ৩৫টি ঘর লন্ডভন্ড হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাসির জোমাদ্দার বলেন, রাতে হঠাৎ ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই দোকানের টিন উড়ে যায়। সকালে দেখি সব শেষ—মালামাল নষ্ট, দোকান ভেঙে গেছে। প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরেক ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, আমাদের জীবিকার একমাত্র অবলম্বন এই দোকান। ঝড়ে সব ধ্বংস হয়ে গেছে। এখন আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছি। সরকারের সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানো কঠিন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ বলেন, ঘটনাটি আমরা জেনেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

Trending