Connect with us

top2

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ বৃত্তি, ঢাকায় পাকিস্তানের শিক্ষা প্রদর্শনী শুরু

Published

on

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’-এর অংশ হিসেবে ঢাকায় শুরু হয়েছে পাকিস্তান শিক্ষা প্রদর্শনী। এতে অংশ নিচ্ছে দেশটির ১৫টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। সোমবারের এই আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষায় ৫০০ বৃত্তির সুযোগের বিস্তারিত তুলে ধরা হয়।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন ও পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের (এইচইসি) যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হচ্ছে।

গত আগস্টে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের বাংলাদেশ সফরের সময় এই ‘নলেজ করিডোর’ উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই ৫০০ বৃত্তির ঘোষণা দেন।

সোমবার ঢাকায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, গত আগস্টে উপ-প্রধানমন্ত্রীর সফরের সময় দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন এই প্রদর্শনী।

তিনি বলেন, “নলেজ করিডোর একাডেমিক গতিশীলতা, যৌথ গবেষণা এবং ভবিষ্যৎমুখী তরুণ প্রজন্ম গড়ার একটি শক্তিশালী ভিত্তি।

চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, আইটি, সামাজিক বিজ্ঞান, কৃষি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তিতে পাকিস্তানের দক্ষতা রয়েছে। এই উদ্যোগ কেবল একাডেমিক সহযোগিতা নয়, বরং এটি বন্ধুত্ব, বিশ্বাস এবং অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতীক।”

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজের ক্ষমতায়নে বাংলাদেশের যে লক্ষ্য, তার সঙ্গে এই উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ। তিনি চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে পরবর্তী প্রদর্শনীগুলোর বিষয়ে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

অনুষ্ঠানে পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদলের পক্ষে ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সেস-এর রেক্টর আফতাব আহমেদ বিভিন্ন বিষয়ে বৃত্তির সুযোগ ও নলেজ করিডোর নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন।

দিনব্যাপী এই প্রদর্শনীতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ভিড় করেন। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ভর্তি প্রক্রিয়া, প্রোগ্রামের ধরণ ও বৃত্তির বিষয়ে খোঁজখবর নেন।

আয়োজকরা জানান, ঢাকার পর ২৬ নভেম্বর চট্টগ্রাম, ২৮ নভেম্বর রাজশাহী এবং ৩০ নভেম্বর সিলেটে এই শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

লিবিয়া থেকে দেশে ১৭৫ বাংলাদেশি

Published

on

By

ইউএনবি

লিবিয়ায় ডিটেনশন সেন্টারে আটক ও বিভিন্নভাবে দুর্দশাগ্রস্ত ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবাসন করা হয়।

বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাদের দেশে আনা হয়।

জানা গেছে, প্রত্যাবাসিতদের মধ্যে লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ৩০ জন বাংলাদেশি রয়েছেন। বাকি ১৪৫ জন বেনগাজী ও তার আশপাশের এলাকায় বসবাসরত দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তারা সবাই স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করায় আইওএম-এর সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরত আসা এসব নাগরিকের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে গিয়ে তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েন এবং অনেকে অপহরণ ও অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় কর্মকর্তারা মানবপাচারের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভুক্তভোগীদের তাদের তিক্ত ও দুঃসহ অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথখরচা, জরুরি খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন সাপেক্ষে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে পড়া অন্য বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।

Continue Reading

top2

জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত

Published

on

By

আগামী ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপনের কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।

আদেশে অষ্টম জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য বলা হয়েছে।

Continue Reading

top2

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি এনসিপির

Published

on

By

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এ জন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করতে হবে। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলাপচারিতায় কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলাপচারিতায় কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী।

এর আগে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ আনেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি’ পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এতে দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমি তাঁর এই সাক্ষাৎকারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’’

Continue Reading

Trending