Connect with us

top1

বিএনপি ১৮ মাসে এক কোটি চাকরি দেবে: আমির খসরু

Published

on

বিএনপি সরকার গঠন করলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৯ নভেম্বর) চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫-এ ‘অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার’ সেশনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, বিএনপির পক্ষ থেকে প্রজেক্ট করা হয়েছে ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে। আমরা এ বিষয়ে অ্যাম্বিশাস (উচ্চাকাঙ্ক্ষী)। আমাদের অ্যাম্বিশাস আছে কারণ বিএনপির প্রত্যেক রেজিমে আপনারা দেখবেন এমপ্লয়মেন্ট কার্ভ ওপরের দিকে। আমরা আশা করছি, এইবার এটি আরও ওপরে উঠবে।  

তিনি বলেন, বিএনপির সময় কোনোদিন ক্যাপিটাল মার্কেটে ধস নামেনি। ক্যাপিটাল মার্কেটে সমস্যাও হয়নি। বিএনপির সময় পলিটিক্যাল ডিসিশন নিয়ে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করিনি। যেহেতু আমাদের সময় ব্যাংকিং সেক্টরে কোনোদিন সমস্যা হয়নি। আগামী দিনেও হবে না ইনশাল্লাহ। 

পুঁজিবাজার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার ফলে চাপ পড়েছে ব্যাংক খাতে, এমন মন্তব্য করে আমির খসরু বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজার চাঙা করা হবে। ক্যাপিটাল মার্কেটে গুরুত্ব দেওয়া হবে। যারাই এক্সপোর্ট করবে, সবাইকে একই সুবিধা দেব, যাতে করে কোনো রপ্তানিকারক হয়রানির শিকার হবে না।’  

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

হাসপাতালে নেয়ার পর শিশু সাজিদকে মৃত ঘোষণা 

Published

on

By

ডেস্ক নিউজ  

রাজশাহীর তানোরে দীর্ঘ ৩৫ ঘন্টা পর নলকূপের গর্ত থেকে উদ্ধারকৃত শিশু সাজিদকে মৃত ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

 বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ২ মিনিটে শিশুটিকে মাটির নিচে অন্তত ৪৫ ফুট গভীর গর্ত থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

এর আগে উদ্ধারের পরপরই তানোর উপজেলার ইউএনও এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শিশু সাজিদ বেঁচে আছে। এরপরেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল বুধবার উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের জন্য খনন করা ওই গর্তে পড়ে যায় সাজিদ। এরপর বেলা ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে।

Continue Reading

top1

মাটির নিচে ৩৫ ফিট পর্যন্ত গেলেও এখনও পাওয়া যায়নি সাজিদকে

Published

on

By

ডেস্ক নিউজ 

রাজশাহীর তানোরে ৩০–৩৫ ফুট গভীর পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে শিশুটি গর্তে পড়ে যাওয়ার পর রাতভর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকেও উদ্ধার অভিযান চলছিল।

ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। ৩৫ ফিট পর্যন্ত যাওয়া হলেও শিশুটিকে এখনো দেখা যায়নি। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। 

ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। এখানে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় নতুন গভীর নলকূপ স্থাপনে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু স্থানীয় এক ব্যক্তি পানি আছে কিনা পরীক্ষা করতে গর্ত করেছিলেন। সেটি পরে ভরাট করা হলেও বর্ষায় মাটি দেবে গিয়ে আবার গর্ত তৈরি হয়। ওই গর্তেই শিশুটি পড়ে যায়।

বুধবার ১টার দিকে শিশুটি পড়ে যাওয়ার পর প্রথমে স্থানীয়রা চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তানোর, রাজশাহী সদর এবং চাঁপাইনবাবগঞ্জের ইউনিটগুলো অভিযান শুরু করে। একের পর এক এক্সকাভেটর ব্যবহার করে রাতভর মাটি খোঁড়া হয়। সেনাবাহিনী ও পুলিশও উদ্ধারকাজে যোগ দেয়।

শিশুটির মা রুনা খাতুন বলেন, ‌‘মাটিতে আটকে যাওয়া ট্রলি দেখতে এসে আমার সন্তান কোল থেকে নেমে যায়। পরে কিছুটা হেঁটে গিয়ে গর্তের মধ্যে পড়ে গিয়ে কাঁদতে শুরু করে। গর্তের মধ্য থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমরা তাকে খুঁজছি। কিন্তু এত গভীর যে, নিচে দেখতে পাচ্ছি না।’

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, গর্ত কেটে পাশ দিয়ে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। কাজটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হচ্ছে।

উদ্ধারস্থলে ভোর থেকেই শত শত মানুষের ভিড় দেখা গেছে, যা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেগ পেতে হচ্ছে। টানা দীর্ঘ সময় চেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত শিশুটির অবস্থান শনাক্ত করা যায়নি। তবে উদ্ধার অভিযান বিরতি ছাড়াই চলছে।

ফায়ার সার্ভিসের রাজশাহীর সহকারী পরিচালক দিদারুল আলম গতকাল রাতে জানান, তারা বেলা আড়াইটার দিকে এই ঘটনার খবর পান। দ্রুতই উদ্ধার কাজ শুরু করা হয়। তারা যাওয়ার আগে স্থানীয় লোকজন প্রাথমিকভাবে চেষ্টা করার কারণে কিছু মাটি ভেতরে পড়েছিল। এতে কিছুটা অসুবিধা হয়েছে। তারা এসেই পাইপের মাধ্যমে গর্তে অক্সিজেন দেওয়া শুরু করেছেন।

Continue Reading

top1

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ- রাশেদ খান

Published

on

By

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। গত বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সঙ্গে রাজপথের সব লড়াই-সংগ্রামে ছিল সে। এমনকি সেসময় অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।

তিনি আরও বলেন, আসিফের সঙ্গে আমাদের আলাপ চলছে। এর আগেও সে গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। দলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে। এ নিয়ে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে তাকে আমরা যেকোনো মূল্যে দলে ফেরাতে চাই।

এর আগে, গতকাল সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Continue Reading

Trending