Connect with us

top3

বেরোবির হলের ছাদে র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্তে কমিটি গঠন

Published

on

ডেস্ক নিউজ 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয়–২৪ হলে বাংলা বিভাগের শিক্ষার্থী দ্বীন ইসলামকে একই বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থী কর্তৃক র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টা নাগাদ হলে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন —বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, রাফি আহমেদ, মো. মনিরুজ্জামান ও সাইদুল সাকিল।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে বাংলা ১৭ ব্যাচের কয়েক শিক্ষার্থীকে ‘ম্যানার শেখানো’র কথা বলে হলে ছাদে ডেকে নেয় সিনিয়ররা। নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে ১৬ ব্যাচের শিক্ষার্থী মামুন, ১৭ ব্যাচের দ্বীন ইসলামের কানে থাপ্পড় দেন। এতে দ্বীন ইসলাম কান্নায় ভেঙে পড়লে আবাসিক শিক্ষার্থীরা সেখানে ছুটে যান। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তদের দুজন পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে বাংলা বিভাগের অন্য শিক্ষার্থীরা এসে দুই ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে যায়।

পরে প্রক্টর ও হল প্রশাসনকে জানানো হলে সহকারী প্রভোস্ট টিম ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেন। এ সময় আবাসিক শিক্ষার্থীরা দ্রুত বিচার এবং অভিযুক্তদের আজীবন বহিষ্কারের দাবি জানান।

থাপ্পড় দেওয়ার বিষয়ে অভিযুক্তদের একজন আব্দুল্লাহ আল মামুন বলেন, তেমন কিছুই হয়নি। ছেলেটি অভিনয় করেছে। হলের ভাইয়েরা আসার পরই সে কান্নাকাটি শুরু করে।

ঘটনার পর বিজয়–২৪ হল প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে হলের সহকারী প্রভোস্ট ড. এ.টি.এম. জিন্নাতুল বাসারকে। সদস্য হিসেবে আছেন সহকারী প্রভোস্ট সাইফুদ্দীন খালেদ এবং সহকারী প্রক্টর মো. ফায়সাল-ই-আলম।

হল প্রভোস্ট আমির শরিফ বলেন, আমি কমিটি গঠন করে দিয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে হবে। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বেরোবি প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, র‍্যাগিংয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবস্থান জিরো টলারেন্স। কেউ ছাড় পাবে না। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এরপর শৃঙ্খলা বোর্ডের বৈঠক করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ফেসবুক অ্যাকাউন্টের লগইন তথ্য চুরির জন্য নতুন ফাঁদ

Published

on

By

ফেসবুক ব্যবহারকারীদের লগইন তথ্য চুরির লক্ষ্যে সাইবার অপরাধীরা নতুন ও সূক্ষ্ম এক ধরনের ফিশিং কৌশল ব্যবহার করছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেলিক্স।

প্রতিষ্ঠানটির দাবি, গত ছয় মাসে ‘ব্রাউজার-ইন-ব্রাউজার’ (বিআইবি) নামে পরিচিত এই কৌশলের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ট্রেলিক্সের গবেষকদের তথ্যমতে, এই হামলায় ব্যবহারকারী যখন সাইবার অপরাধীদের নিয়ন্ত্রিত কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন, তখন স্ক্রিনে ফেসবুকে লগইন করার একটি ভুয়া ব্রাউজার পপআপ উইন্ডো ভেসে ওঠে। বাস্তবে এটি আইফ্রেম ব্যবহার করে তৈরি করা একটি নকল ইন্টারফেস।

ভুয়া ওই লগইন উইন্ডোর শিরোনাম ও ওয়েব ঠিকানা দেখতে ফেসবুকের আসল লগইন পেজের মতো হওয়ায় সাধারণ ব্যবহারকারীদের পক্ষে প্রতারণা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ব্যবহারকারী সেখানে ফেসবুকের ইউজারনেম ও পাসওয়ার্ড লিখলেই তা সরাসরি সাইবার অপরাধীদের হাতে চলে যায় বলে সতর্ক করেছে ট্রেলিক্স।

বিপুলসংখ্যক ফিশিং পেজের মাধ্যমেও ফেসবুক অ্যাকাউন্টের লগইন তথ্য চুরি করা হচ্ছে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা। মেটার আদলে তৈরি ভুয়া পেজগুলোতে বেশির ভাগ সময় ফেসবুকের কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ তোলার পাশাপাশি অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিতের হুমকি দিয়ে ব্যবহারকারীদের তথ্য হালনাগাদ করতে বলা হয়।

এসব হামলা প্রচলিত ফেসবুক ফিশিংয়ের তুলনায় অনেক বেশি জটিল ও বিপজ্জনক। ট্রেলিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ ক্লাউড অবকাঠামো এবং ইউআরএল ছোট করার প্রযুক্তির অপব্যবহার করে প্রতারকেরা প্রচলিত নিরাপত্তাব্যবস্থাকে ফাঁকি দিচ্ছে।

সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞদের তথ্যমতে, নিরাপত্তাসংক্রান্ত কোনো সতর্কবার্তা বা অ্যাকাউন্ট নীতিমালা লঙ্ঘনের নোটিশ পেলে ইমেইল বা বার্তার ভেতরে থাকা লিংকে ক্লিক না করে আলাদা ট্যাব থেকে ফেসবুকের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এ ছাড়া অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষার জন্য মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন–সুবিধা নিয়মিত চালু রাখতে হবে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

Continue Reading

top3

মাদুরোকে ধরার কয়েক মাস আগেই কাবেয়োর সঙ্গে কথা হয় ট্রাম্প প্রশাসনের

Published

on

By

ভেনেজুয়েলার কট্টরপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়োর সঙ্গে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার কয়েক মাস আগে থেকেই যোগাযোগ শুরু করেন।

এই বিষয়ে জানেন এমন কয়েকজন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, মাদুরো ধরে নিয়ে যাওয়ার পরও কাবেয়োর সঙ্গে এই কথাবার্তা অব্যাহত রয়েছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কাবেয়োকে (৬২) কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন যেন তিনি তার অধীনে থাকা গোয়েন্দা সংস্থা বা পুলিশ বাহিনীকে ব্যবহার করে বিরোধীদের ওপর হামলা না করেন।

গত ৩ জানুয়ারির অভিযানের পরও ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীগুলো এখনো প্রায় অক্ষত রয়েছে।

মাদুরোর মতোই কাবেয়োর বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ রয়েছে যুক্তরাস্ট্রের। তার হদিস দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ২৫ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করে। তবে অভিযানের সময় তাকে ধরা হয়নি।

ভেনেজুয়েলার ক্ষমতাধর এই নেতা চাইলে তার অনুগত বাহিনীকে লেলিয়ে দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারতেন। তবে ট্রাম্প প্রশাসন চায় না এমন কিছু হোক, যা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ক্ষমতাকে নড়বড়ে করে দেয়।

কারাকাসে মিরাফ্লোরেস প্রাসাদে গত ১৪ জানুয়ারি সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ, জাতীয় অ্যাসেম্বলি প্রেসিডেন্ট জর্জে রদ্রিগেজ ও স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো দেশের নতুন রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ নিতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে আপাতত কাবেয়োর মতো কয়েকজনের ওপর নির্ভর করছে।

অন্যদিকে, কাবেয়ো প্রকাশ্যে বলছেন, “ভেনেজুয়েলা আত্মসমর্পণ করবে না”, কিন্তু নেপথ্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সরাসরি বা দালালের মাধ্যমে যোগাযোগ রাখছেন।

অনেকে প্রশ্ন তুলেছেন, মাদুরোকে ধরা হলেও কাবেয়োকে কেন ছেড়ে দেওয়া হলো?

এমন প্রশ্ন রিপাবলিকান প্রতিনিধি মারিয়া এলভিরা সালাজারেও। তিনি বলেছেন, “কাবেয়ো সম্ভবত মাদুরো বা দেলসির চেয়েও বেশি বিপজ্জনক।”

বর্তমানে কাবেয়ো রাজনৈতিক বন্দীদের মুক্তির বিষয়টি দেখাশোনা করছেন। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই মুক্তির প্রক্রিয়া খুব ধীরগতিতে চলছে এবং এখনো শত শত মানুষ বিনা বিচারে আটকে আছেন।

Continue Reading

top3

টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে পরিবর্তন আনল ভারত

Published

on

By

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দল ঘোষণা করেছিল ভারত। তবে দুই ক্রিকেটারের চোটের কারণে দলে পরিবর্তন এনেছে স্বাগতিকরা। চোটে ভুগছেন দুই ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর ও তিলক ভার্মা। এই দুই ক্রিকেটারের জায়গায় দলে ডাক পেয়েছেন শ্রেয়াস আইয়ার ও রবি বিষ্ণই।

টি-টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচের হলেও বিসিসিআই জানিয়েছে, প্রথম তিন ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন শ্রেয়াস আইয়ার। মূলত অস্ত্রোপচারের পর তিলক ভার্মা পুরো সিরিজ থেকে ছিটকে না যাওয়ায় এই সিদ্ধান্ত এসেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বোলিংয়ের সময় পাঁজরে অস্বস্তি অনুভব করেন ওয়াশিংটন সুন্দর। এরপর তার সাইড স্ট্রেইনের চোট ধরা পড়ে।

চোট পরবর্তী প্রক্রিয়ার জন্য বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে আছেন এই ক্রিকেটার। তার পরিবর্তে চলমান ওয়ানডে সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন আয়ুশ বাদোনি।
প্রায় এক বছরেরও বেশি সময় আগে টি-টোয়েন্টি দলে খেলেছিলেন রবি বিষ্ণই। সম্প্রতি ভারতের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলেছেন তিনি।

দলে ডাক পাওয়া আইয়ার সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন।
আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ।

টি-টোয়েন্টি সিরিজের ভারত স্কোয়াড:

সূর্যকুমার যাদব(অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন(উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার(প্রথম তিন ম্যাচ), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবি বিষ্ণই

Continue Reading

Trending