Connect with us

top3

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৪১

Published

on

বেলুচিস্তানে পৃথক দুটি অভিযানে ভারত-সমর্থিত মোট ৪১ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। শুক্রবার (৩০ জানুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে আইএসপিআর জানায়, ফিতনা আল-খারিজ ও ফিতনা আল-হিন্দুস্তান নামের ভারতীয় প্রক্সি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট এসব সন্ত্রাসীকে ২৯ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা করা হয়। প্রথমে হরনাই জেলার উপকণ্ঠে ফিতনা আল-খারিজ-এর উপস্থিতির খবর পেয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় কার্যকর আঘাত হানে এবং তীব্র গোলাগুলির পর ৩০ ভারত-সমর্থিত খারিজিকে হত্যা করে।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, যা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঞ্জগুর জেলায় পৃথক আরেকটি অভিযান পরিচালিত হয়, যেখানে একটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয় এবং ফিতনা আল-হিন্দুস্তান-এর ১১ ভারত-সমর্থিত সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়।

অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পাঞ্জগুরে সংঘটিত ব্যাংক ডাকাতির লুট করা অর্থও নিহত সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আইএসপিআর জানায়, এসব সন্ত্রাসী অতীতে বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। এই দুই এলাকায় তল্লাশি অভিযান চলমান রয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যৌথ উদ্যোগে আজম-ই-ইস্তেহকাম ভিশনের অধীনে নিরবচ্ছিন্ন বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশ এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ২০২৫ সালে দেশজুড়ে মোট ৭৫ হাজার ১৭৫টি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ১৪ হাজার ৬৫৮টি, বেলুচিস্তানে ৫৮ হাজার ৭৭৮টি এবং দেশের অন্যান্য এলাকায় ১ হাজার ৭৩৯টি অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, গত বছর দেশে মোট ৫ হাজার ৩৯৭টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ৩ হাজার ৮১১টি খাইবার পাখতুনখোয়ায়, ১ হাজার ৫৫৭টি বেলুচিস্তানে এবং অন্যান্য এলাকায় ২৯টি ঘটনা ঘটেছে। এসব অভিযানে মোট ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

অপশক্তির পুনর্বাসন হলে পরিণতি হবে ভয়াবহ: সাদিক কায়েম

Published

on

By

বদি, আইভিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিন ও তাদের কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-এর ভিপি আবু সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, একদিকে “গণশত্রুদের” মুক্তি দেওয়া হচ্ছে, অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে গ্রেপ্তারের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে সাদিক কায়েম বলেন, ‘সুরক্ষা অধ্যাদেশ’ উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাই আন্দোলনকে মুছে ফেলার অপপ্রয়াস চলছে। যারা ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, এই আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে কেউ রেহাই পাবেন না। “অচিরেই আপনারাও এই অপশক্তির নির্মম শিকারে পরিণত হবেন,”—উল্লেখ করেন তিনি।

রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় জামায়াতের উদ্বেগ রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় জামায়াতের উদ্বেগ
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সাম্প্রতিক নাটকীয় রদবদলের পর সরকার-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে অন্যায্য সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

গণভোট ও জুলাই সনদকে উপেক্ষা করে পুরনো কায়দায় দলীয়করণ এবং রাজনৈতিক পরিচয়ে সুবিধালাভের সংস্কৃতির প্রত্যাবর্তনকে তিনি পরিবর্তনকামী মানুষের রায়ের প্রতি অবজ্ঞা বলে মন্তব্য করেন।

বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জাতির ভাগ্যে দাসত্ব নেমে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সাদিক কায়েম। তিনি বলেন, “সময়ের এই সন্ধিক্ষণে শুভ বুদ্ধির উদয় হওয়া জরুরি; নতুবা ইতিহাসের কাঠগড়ায় কেউই রেহাই পাবেন না।

Continue Reading

top3

বন্ধ কলকারখানা সচল করতে সহায়তা করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

Published

on

By

রাজনৈতিক পটপরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানাগুলো পুনরায় চালু করতে প্রয়োজনীয় সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক এমন আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। এর আগে সকালে দায়িত্ব গ্রহণ করে গভর্নর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর সাংবাদিকদের ব্রিফ করা হয়।

মুখপাত্র জানান, গত দেড় বছরে যেসব শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো পুনরায় সচল করতে নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া হবে। ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর ফলে উৎপাদন বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন গভর্নর। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উচ্চ সুদের হার বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন জোরদার, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিয়মভিত্তিক করা এবং কর্মকর্তাদের দায়িত্ব বৃদ্ধি করে কাজের গতি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মুখপাত্র।

সব মিলিয়ে, শিল্প-কারখানা সচল করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে গতি ফেরাতে কাজ করবে বাংলাদেশ ব্যাংক

Continue Reading

top3

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

Published

on

By

রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য জুলাই মাসকে অসম্মান করেছে, যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী। ফলে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন করাতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Continue Reading

Trending