top1

ভারতের বিজয়ে নরেন্দ্র মোদির বার্তা

Published

on

ডেস্ক নিউজ 

১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এমনটাই লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিজয় দিবসে তিনি লিখেছেন, বিজয় দিবসে, আমরা সেই বীর সেনাদের স্মরণ করি যাদের সাহস এবং আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে গর্বের একটি মুহূর্ত তৈরি করেছে। এই দিনটি তাদের বীরত্বের প্রতি সালাম এবং তাদের অতুলনীয় আত্মার স্মরণ করিয়ে দেয়। তাদের বীরত্ব ভারতীয়দের প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের একেবারে শেষের দিকে ভারতের সামান্য কিছু সাহায্য ছিল। কিন্তু এতে বিজয়টিকে নিজেদের বলে দাবি করে ভারত। বিগত পতিত আওয়ামী লীগ সরকারকেও নানাভাবে সহযোগিতা করেছে তারা। বর্তমানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ভারতে পলাতক অবস্থায় আছে। এছাড়াও দেশটি বিভিন্ন সময় প্রতিবেশি দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে অভ্যস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version