Connect with us

আন্তর্জাতিক

ভারত যদি সত্যিকারের বন্ধু হতো, হত্যাকারীদের আশ্রয় দিত না: হারুনুর রশিদ

Published

on

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, “ভারত যদি বাংলাদেশের সত্যিকারের বন্ধু হতো, তাহলে আমাদের দেশের হত্যাকারী, গুম ও বিচারবহির্ভূত হত্যার দায়ীদের আশ্রয় দিত না। তারা এসব অপরাধীদের বাংলাদেশে ফেরত দিত এবং ন্যায়বিচারের পথ সুগম করত।”

তিনি আরও বলেন, “বন্ধুত্বের নাম করে যারা প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, অন্যায়কে প্রশ্রয় দেয়, তারা আসলে বন্ধু নয়— সুযোগসন্ধানী। এদেশের মানুষ এখন এসব ভণ্ডামি বুঝে ফেলেছে।”

বুধবার (৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।হারুনুর রশিদ বলেন, “যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে— তারা জনগণের বন্ধু নয়। জামায়াত এখন মুনাফিক তৈরির কারখানায় পরিণত হয়েছে। এদেশের মানুষ সেই ভণ্ড রাজনীতি আর মেনে নেবে না।”

পদ্মা নদীতে ন্যায্য পানি বণ্টনের দাবিতে আয়োজিত এ সমাবেশ ধীরে ধীরে রূপ নেয় নির্বাচনী জনসভায়। ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই— পদ্মা বাঁচাতে আমরা ঐক্য গড়ি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

শিবগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আমিনুল ইসলাম।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

রুশ জাহাজ আটকের পরিকল্পনা ইউক্রেন-ইসরায়েলের

Published

on

By

ইউক্রেনের কাছ থেকে চুরি করা শস্য নিয়ে আসা একটি রুশ জাহাজ ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করার অনুমতি পেয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি অনুযায়ী, ‘এবিআইএনএসকে’ নামক এই রুশ জাহাজটি রাশিয়ার দখলকৃত ইউক্রেনের বিভিন্ন বন্দর থেকে ছোট নৌকার মাধ্যমে সংগৃহীত শস্য দ্বারা বোঝাই করা হয়েছে।

মিরোতভোরেটস সেন্টারের সিক্রাইম প্রকল্পের সাংবাদিক কাতেরিনা ইয়ারেস্কো এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা তার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন এবং বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ইসরায়েলের একটি বন্দরে চুরি করা শস্যসহ রুশ জাহাজকে নোঙর করতে দেওয়া হয়েছে যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি জোরালোভাবে উল্লেখ করেন, ইউক্রেনের কৃষি পণ্য চুরি করে অবৈধভাবে রপ্তানি করা রাশিয়ার বৃহত্তর যুদ্ধ প্রচেষ্টারই একটি অংশ। এ ধরনের অবৈধ ব্যবসা এবং চুরি করা পণ্যের লেনদেন বন্ধ করার জন্য তিনি ইসরায়েলের প্রতি আহ্বান জানান। ইউক্রেন মনে করে, এই শস্য বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ রাশিয়া তাদের সামরিক অভিযানে ব্যয় করছে।

অ্যাক্সিওসের এক প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনীয় রাষ্ট্রদূত ইয়েভজেন কর্নিচুক গত ২৭ মার্চ ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি জাহাজটিকে বন্দরে নোঙর করতে না দেওয়ার জন্য আগাম অনুরোধ জানিয়েছিলেন।

এছাড়া গত মঙ্গলবার ইউক্রেনের অ্যাটর্নি জেনারেল কিয়েভে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল ব্রডস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকে তিনি জাহাজটিকে হাইফা বন্দর ছেড়ে যেতে বাধা দেওয়ার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক দাবি জানান। জাহাজটি যাতে কোনোভাবেই অবৈধ পণ্য নিয়ে প্রস্থান করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে ইসরায়েল ও ইউক্রেনের মধ্যকার এই কূটনৈতিক টানাপোড়েন বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েল এখন পর্যন্ত জাহাজটি আটকের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি। তবে ইউক্রেনের পক্ষ থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চুরি করা পণ্য বাজারজাত করতে না পারে রাশিয়া।

যুদ্ধের এই কঠিন সময়ে ইসরায়েলের মতো শক্তিশালী দেশের এমন অবস্থান ইউক্রেনীয় সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ইসরায়েল এই জাহাজের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তার ওপর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে।

সূত্র: টাইমস অফ ইসরায়েল

Continue Reading

top1

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

Published

on

By

আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও বাংলাদেশি নাগরিক রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

জানা গেছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল।

পথে আন্দামান সাগরে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ভারসাম্য হারিয়ে সেটি সমুদ্রে ডুবে যায়।

Continue Reading

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধে ট্রাম্পের ঘোষণার কড়া সমালোচনায় রাশিয়া

Published

on

By

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের ঘোষণার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। মস্কোর মতে, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ বাস্তবায়ন করলে তা বৈশ্বিক জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। খবর আলজাজিরার।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ট্রাম্পের ঘোষণার বিভিন্ন দিক এখনো স্পষ্ট নয়। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের সিদ্ধান্ত বিশ্ববাজারে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।

এদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী ইরানের বন্দর থেকে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে এই অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে।

এই অবরোধ বাস্তবায়িত হলে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে প্রবেশ করতে পারবে না। ফলে আগে থেকেই চলমান জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, শিপিং ডেটা অনুযায়ী, অবরোধ শুরুর আগেই ইরানসংশ্লিষ্ট দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। কেপলার ও এলএসইজি’র তথ্য বলছে, নির্ধারিত সময়ের আগে ইরানি বন্দর ও উপকূলীয় এলাকা ছেড়ে যায় জাহাজ দুটি।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Continue Reading

Trending