Connect with us

সারাদেশ

মহিউদ্দিন একাডেমি চুয়াডাঙ্গায় আলো ছড়াবে: উপজেলা নির্বাহী পান্না আক্তার

Published

on

মিঠু, চুয়াডাঙ্গা:

মহিউদ্দিন একাডেমি আলমডাঙ্গা আয়োজিত ২য় বর্ষপূর্তি উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠান ও হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কামালপুর মহিউদ্দিন একাডেমি চত্বরে সকাল ১০ টার সময় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।


তিনি বলেন, মহিউদ্দিন একাডেমি চুয়াডাঙ্গায় আলো ছড়াবে। আমার চাকরি জীবনে কোনো ব্যক্তি তার নিজ গ্রামের ছেলে মেয়েদের জন্য শিক্ষার উন্নয়নে ৮/৯ কোটি টাকা খরচ করে এমন সুন্দর প্রতিষ্ঠান গড়তে কাউকে দেখিনি। আমি বিশ্বাস করি এখানে যারা শিক্ষা গ্রহণ করছে, তারা অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হবে। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাস রুমসহ একাডেমির বিভিন্ন ভবন পরিদর্শন করেন।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিউদ্দিন একাডেমির চেয়ারম্যান জনাব মহিউদ্দিন (এফ সি সিএ)।
স্বাগত বক্তব্য রাখেন মহিউদ্দিন একাডেমির ভাইস প্রিন্সিপ্যাল আমিন আজহারী। কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর ড. নাসিরুদ্দিন আজহারী দাঃ বাঃ, ঢাকা দারুল আরকাম, উত্তরা, কলেজের প্রফেসর ড. শাইখুল হাদীস, ড. শিব্বির আহমদ আজহারী দাঃবাঃ, প্রফেসর ড. মো. আমিনুর রশিদ মোল্লা আজহারী, প্রফেসর ড. আব্দুল কাদির, গবেষক, আল আজহার মিশর।


আরবী কবিতা আবৃত্তি: করেন পরিচ্ছন্ন যুবক আব্দুর রহমান ফাহাদ, মাদরাসার প্রতি কর্তব্য বিষয়ে বক্তব্য রাখেন নুসরাত খাতুন, বাংলা আবৃত্তি- হাবিবা আক্তার, ইসলামী সংগীত মো. আল আমিন, আমার মাদরাসা বিষয়ে আলোচনা করে আবু উবায়াদ, অরিবী বক্তৃতা, মহিউদ্দিন একাডেমি বিষয়ে মাহবুব হোসেন মারুফ, হেফজ বিভাগ, হাদিস পাঠ ও তাঁর শিক্ষা, শারমিন আক্তার সোহেলী, ইসলামী সংগীত মনিরুল ইসলাম, ইসলামী সংগীত। তামিমা খাতুন, মনিরুল ইসলাম (সাংস্কৃতিক শিক্ষক), দৈনন্দিন জীবন নিয়ে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার, আমাদের মাদরাসা বিষয়ে আলোচনা আফিয়া আক্তার, বিষয় ভিত্তিক আলোচনা (ইংরেজি) শারিকা ইসলাম, অভিভাবকদের অনুভূতি প্রকাশ, অভিভাবক প্রফেসর এস, এম জোহা কলেজ- হারদি, আব্দুর রাজ্জাক, মো. দেলোয়ার হোসাইন সাঈদী। কুরআন তেলাওয়াত মো. আব্দুল্লাহিল আলীফ (হেফজ বিভাগ), আগত মেহমানদের পরিচিতি ও ব্যাচ প্রদান করেন: মাওলানা সাদ আহমদ।

একাডেমি (৪০ জন) শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান-করেন নাসিরুদ্দিন আজহারী দাঃবাঃ প্রিন্সিপ্যাল- দারুল আরকামে উত্তরা, ঢাকা। দোয়া পরিচালনা ড. শিব্বির আহমদ আজহারী, শাইখুল হাদীস দারুল আরকাম, উত্তরা, ঢাকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন: মাহমুদুল হাসান, মনিরুল ইসলাম ও আবু জাবের আজহারি। অনুষ্ঠান শেষে ২০২৫ শিক্ষাবর্ষের সকল শ্রেণির ফলাফল প্রকাশ, বর্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও বিভাগওয়ারি কৃতি শিক্ষার্থীদের মাঝে তার পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে হেফজ সমাপনকারীদের সম্মাননা প্রদান করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

জ্বালানি নিয়ে দেশে পৌঁছেছে দুই জাহাজ, আসছে আরও তিনটি

Published

on

By

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির প্রক্রিয়া জোরদার করেছে সরকার। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে দুটি জাহাজ। দেশে আসার অপেক্ষায় আছে আরও তিনটি জাহাজ।

রোববার (১২ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এশিয়া পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বন্দরের তথ্য অনুযায়ী, বর্তমানে দুটি জাহাজ বহির্নোঙরে অবস্থান করছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও তিনটি জাহাজ আসার কথা রয়েছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে ডিএল লিলি শনিবার (১১ এপ্রিল) রাতে বন্দরে পৌঁছায়। গ্যাস ক্যারেজ নামে আরেকটি জাহাজ ভারত থেকে এলপিজি নিয়ে বর্তমানে বহির্নোঙরের ‘চার্লি’ ও ‘ব্রাবো’ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার আরেকটি জাহাজ মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসার কথা। মারান গ্যাস হাইড্রা নামে একটি জাহাজ আগামী ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে দেশে পৌঁছাবে। ১৮ এপ্রিল এলএনজি নিয়ে চট্টগ্রামে ভিড়বে লবিটো নামে আরেকটি।

সৈয়দ রেফায়েত হামিম জানান, নিয়মিত বিরতিতে এই জ্বালানি আসার ফলে দেশের বর্তমান গ্যাস সংকট অনেকাংশে লাঘব হবে। শিল্পকারখানাসহ সাধারণ গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হবে।

Continue Reading

সর্বশেষ

বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে মিলবে ফ্রি ওয়াই-ফাই : টেলিযোগাযোগ মন্ত্রী

Published

on

By

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনসহ দ্রুতগতির ট্রেনগুলোকে ফ্রি ওয়াই-ফাই সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ চলছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে দেশের চারটি ট্রেনে সফলভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দুটি ট্রেনই কক্সবাজার রুটের। এছাড়া সরকারি হাসপাতালগুলোতেও পর্যায়ক্রমে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর কার্যক্রম চলমান রয়েছে।

মাছ ধরার ট্রলার ও জেলেদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে জেলেদের নিরাপত্তার স্বার্থে স্যাটেলাইটের মাধ্যমে ট্রলারগুলোকে ইন্টারনেটের আওতায় আনা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

পর্যটন খাতের উন্নয়নে তিনি আরও বলেন, কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোকে ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আনার কাজ চলছে। বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। এছাড়া পর্যটন খাতে বিনিয়োগকারীদের জন্য সুযোগ-সুবিধা আরও সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে সরকার।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার ডিজিটাল রূপান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী বিকেলে কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাই জোনের শুভ উদ্বোধন করেন।

Continue Reading

top3

পিআইওকে মারধর, গণঅধিকার পরিষদের নেতা গ্রেপ্তার

Published

on

By

ঠাকুরগাঁওয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে দিনাজপুরের সুইহাড়ি এলাকা থেকে রাণীশংকৈল থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে রাণীশংকৈল উপজেলা পরিষদ কার্যালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন পিআইও নুরুন্নবী সরকার। রাত সাড়ে ৯টার দিকে মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে প্রবেশ করেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে পিআইও এবং তার দপ্তরি আইয়ুব আলীর ওপর হামলা চালানো হয়। এতে তারা আহত হন।

ঘটনার পরপরই পিআইও নুরুন্নবী সরকার বাদী হয়ে রাণীশংকৈল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

এদিকে, ঘটনার পরদিনই পুলিশ পৌর শহরের ভান্ডারা এলাকায় অভিযান চালিয়ে জিয়াউর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে শুক্রবার রাতে মামলার প্রধান অভিযুক্ত মামুনুর রশিদ মামুনকেও গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, উপজেলা পরিষদ কার্যালয়ে প্রবেশ করে পিআইওকে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, প্রকল্পের ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে দিনদুপুরে লোকজনের সামনে এক ইউপি সদস্যকে ‘সাড়ে তিন হাত মাটির নিচে পুতে ফেলার’ হুমকি দেন পিআইও মো. নুরুন্নবী সরকার। এ ঘটনায় জেলাজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বাচোর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আক্কাশ আলী তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় অভিযোগ দায়ের করেন।

শুধু তাই নন রাণীশংকৈলে যোগদানের পর থেকেই পিআইও নুরুন্নবী সরকার সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। সরকারি বিধি লঙ্ঘন করে অফিস কক্ষে ধূমপানসহ নানা অনিয়মের অভিযোগ তুলে এর আগেও তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। সেই মানববন্ধনের সংবাদ প্রকাশের জেরে স্থানীয় দুই সাংবাদিক রফিকুল ইসলাম সুজন ও ফারুক আহম্মেদসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Continue Reading

Trending