Connect with us

top2

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বাংলাদেশিদের গুনতে হবে ১৫ হাজার ডলার

Published

on

বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের নাগরিকদের জন্য নতুন ‘ভিসা বন্ড’ নিয়ম চালু করেছে যুক্তরাষ্ট্র। ভিসা বন্ড তালিকায় আগে আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ ছিল। মঙ্গলবার এ তালিকায় বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশের নাম যোগ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

‘ভিসা বন্ড’ নীতিমালার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের অবশ্যই ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হবে, তার মধ্যে বাংলাদেশ পড়ে গেল। এই তালিকায় এখন বাংলাদেশসহ এই ৩৮টি দেশ। ভিসা বন্ড নীতিমালা অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি বি১/বি২ ভিসার জন্য যোগ্য হন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে তাকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার জামানত দিতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জামানতের অঙ্ক নির্ধারণ হবে ভিসা সাক্ষাৎকারের সময়। আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পে ডট গভ এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে। কারও ক্ষেত্রে সর্বোচ্চ জামানত ধার্য হলে বর্তমান বিনিময় হারে তাকে গুনতে হবে প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা। প্রতি ডলার ১২২ দশমিক ৩১ টাকা হিসেবে এই অংক দাঁড়ায়। এই নীতিমালা কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি।

‘ভিসা বন্ড’ নীতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি পাইলট কর্মসূচি, যা গত বছরের আগস্টে চালু। প্রথমে অল্প কয়েকটি দেশকে এই নীতিমালায় তালিকাভুক্ত করা হয়।

নতুন তালিকায় অন্তর্ভুক্ত ৩৮টি দেশ হলো- আলজেরিয়া; অ্যাঙ্গোলা; অ্যান্টিগুয়া ও বারবুডা; বাংলাদেশ; বেনিন; ভুটান (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); বতসোয়ানা (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); বুরুন্ডি; কাবো ভার্দে; মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); কোট দিভোয়ার; কিউবা; জিবুতি; ডোমিনিকা; ফিজি; গ্যাবন; গাম্বিয়া (১১ অক্টোবর ২০২৫ কার্যকর); গিনি (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); গিনি-বিসাউ (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); কিরগিজস্তান; মালাউই (২০ আগস্ট ২০২৫ কার্যকর); মৌরিতানিয়া (২৩ অক্টোবর ২০২৫ কার্যকর); নামিবিয়া (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); নেপাল; নাইজেরিয়া; সাও টোমে ও প্রিন্সিপে (২৩ অক্টোবর ২০২৫ কার্যকর); সেনেগাল; তাজিকিস্তান; তানজানিয়া (২৩ অক্টোবর ২০২৫ কার্যকর); টোগো; টোঙ্গা; তুর্কমেনিস্তান (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); টুভালু; উগান্ডা; ভানুয়াতু; ভেনেজুয়েলা; জাম্বিয়া (২০ আগস্ট ২০২৫ কার্যকর) এবং জিম্বাবুয়ে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

Published

on

By

লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনে প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাসাইটাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

জানা গেছে, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ ও উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছেন র‍্যাব ও বিজিবি সদস্যরা।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ হয়। উভয়পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

top2

ঢাকা মহানগরীর নির্বাচন সুষ্ঠু করতে সরকারের ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনে ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’ গঠন করেছে সরকার। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের কথা বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, নির্বাচনী এলাকা ১৭৭ (ঢাকা-৪) হতে ঢাকা-১২ (১৮৫), ঢাকা-১৪ (১৮৭) এবং ঢাকা-১৬ (১৮৯) হতে ঢাকা-১৮ (১৯১) আসনসহ মোট ১৩টি আসনের আওতাধীন এলাকায় এই টিম কাজ করবে।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে এই কমিটির আহ্বায়ক এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফজলুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক, পরিচালক (স্থানীয় সরকার) মো. আব্দুর রহিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) সালমা খাতুন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এস. এম নজরুল ইসলাম।

কমিটিতে আরও আছেন— ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান, ঢাকা রেঞ্জ আনসার ও ভিডিপির পরিচালক মোহা. ইয়াছিন আরাফাত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) ও মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর বি এম আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা ঢাকা অঞ্চলের উপপরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল আজিজ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

আদেশে টিমের সাতটি কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে—

১. গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ যথাযথভাবে পালন হচ্ছে কিনা, বা ভঙ্গ হচ্ছে কিনা বা ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করবে এই টিম।

২. নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী ব্যয় বাবদ নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যয় করেছে কিনা অথবা অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করবে।

৩. আচরণ বিধিমালা ভঙ্গের কোনো বিষয় নজরে আসা মাত্রই বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ অথবা নির্বাচনী তদন্ত কমিটি (ইলেক্ট্রোরাল ইনকোয়ারি কমিটি/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা)-কে জানাতে হবে।

৪. নির্বাচনী বিধি-নিষেধ ভঙ্গের ক্ষেত্রে মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ এবং উপযুক্ত ক্ষেত্রে ফৌজদারি আদালতেও অভিযোগ দায়ের করা যাবে। প্রয়োজনীয় ক্ষেত্রে উদ্ভূত সমস্যাবলি তাৎক্ষণিকভাবে নিরসনের পরামর্শ প্রদান করবে এই টিম।

৫. প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট বা তাঁদের পক্ষে অন্য কেউ আচরণ বিধিমালার কোনো বিধি ভঙ্গ করলে বা ভঙ্গ করার চেষ্টা করলে বা বিধিমালার কোনো বিধি বিশেষ করে নির্বাচনী ব্যয় সংক্রান্ত বিধি-বিধান (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৪৪ক) যথাযথভাবে প্রতিপালন না করলে তাৎক্ষণিকভাবে প্রার্থী বা তাঁর প্রতিনিধি বা সংশ্লিষ্ট কমিটি বা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বা প্রযোজ্য ক্ষেত্রে নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করবে।

৬. কমিটির সদস্যদের কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন একীভূত করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতির ওপর প্রতিদিন পূর্ণাঙ্গ প্রতিবেদন রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাবে এই কমিটি।

৭. রিটার্নিং অফিসার কর্তৃক তাৎক্ষণিকভাবে বিধিমতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা বা টিম কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করে ব্যবস্থা নিতে পারবে টিম।

Continue Reading

top2

কারাফটকে শেষ দেখা, পাশাপাশি দাফন সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের

Published

on

By

বাগেরহাটে উদ্ধার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও ৯ মাস বয়সী শিশু সন্তানের মরদেহ জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়েছে।

এর আগে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে স্বল্প সময়ের জন্য স্ত্রী ও সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পান কারাবন্দী সাদ্দাম। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ২৪ জানুয়ারি রাত ১১টার দিকে জানাজা শেষে কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তার শিশু সন্তান নাজিমকে পাশাপাশি দাফন করা হয়।

এর আগে ২৩ জানুয়ারি দুপুরে সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে তার ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহও উদ্ধার করা হয়।

নিহত নারীর স্বামী জুয়েল হাসান সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি। তিনি বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

স্বজনদের আবেদনের পরও প্যারোলে সাদ্দামের মুক্তির অনুমতি মেলেনি। তবে ২৪ জানুয়ারি কারা কর্তৃপক্ষ কয়েকজন নিকট আত্মীয়ের উপস্থিতিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহতদের মরদেহ কারাগারের ভেতরে নেওয়ার অনুমতি দেয়।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যা ৭টার দিকে দুটি মাইক্রোবাসে করে ১২ থেকে ১৫ জন আত্মীয়স্বজন মরদেহ নিয়ে কারাগারে পৌঁছান। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাগারের ভেতরে প্রবেশ করে এবং অল্প সময় পর আবার বাইরে বের করে দেওয়া হয়।

কারাফটকের সামনে থেকেই স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান সাদ্দাম। প্রায় পাঁচ মিনিটের মতো সময় তিনি স্ত্রী ও সন্তানের সামনে থাকতে পেরেছিলেন বলে স্বজনেরা জানান।

পুলিশ ও নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, মানসিক হতাশা থেকে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন স্বর্ণালী। পুলিশ জানায়, তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং শিশুটির মরদেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

Continue Reading

Trending