Connect with us

অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য

লোগো উন্মোচিত হলো ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের’

Published

on

‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান সামনে রেখে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ব্যাংকটির লোগো উন্মোচন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, লোগো উন্মোচন নতুন ব্যাংকের কার্যক্রম শুরুর একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচয় ও ভবিষ্যৎ পথচলার প্রতীক হিসেবে কাজ করবে।

পাঁচটি ইসলামী ব্যাংকের সমন্বয়ে গঠিত এই নতুন ব্যাংক দেশের ইসলামী ব্যাংকিং খাতে তারল্য সংকট কাটিয়ে উঠতে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

পাঁচ ব্যাংকের একীভূতকরণফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।

নতুন এই ব্যাংকের মূল লক্ষ্য হলো ইসলামী ব্যাংকিং খাতে বিদ্যমান তারল্য সংকট নিরসন এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া।

মূলধন ও পরিচালনাবাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকার এবং ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে এসেছে। ব্যাংকটি আপাতত রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এর প্রধান কার্যালয় মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অবস্থিত।

পরিচালনা পর্ষদে ভারসাম্যবাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কৌশলগত কারণে প্রাথমিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে বেসরকারি খাতের অভিজ্ঞ পেশাজীবীদেরও পর্ষদে যুক্ত করা হবে। এতে ব্যাংকটি একটি শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে।

আমানতকারীদের অর্থ ফেরত প্রসঙ্গসম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায় থাকা আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

তিনি বলেন, ব্যাংকটি সদ্য কার্যক্রম শুরু করায় আপাতত সীমিত পরিসরে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে। তবে কোনো আমানতকারী তার অর্থ হারাবেন না—এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।

বর্তমানে প্রতি আমানতকারী সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলন করতে পারবেন। অবশিষ্ট অর্থ নিজ নিজ হিসাবে সুরক্ষিত থাকবে এবং প্রচলিত হারে মুনাফা যোগ হতে থাকবে। ব্যাংক আর্থিকভাবে আরও শক্ত অবস্থানে পৌঁছালে পর্যায়ক্রমে বাকি অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হবে।

চেক ও হিসাব পরিচালনাদুই লাখ টাকা উত্তোলনের ক্ষেত্রে গ্রাহকরা নিজ নিজ পুরোনো শাখায় গিয়ে বিদ্যমান চেক বই ব্যবহার করেই অর্থ তুলতে পারবেন। নতুন চেক বই ইস্যু সময়সাপেক্ষ হলেও এতে গ্রাহকদের কোনো অধিকার ক্ষুণ্ন হবে না।

বড় আমানত নিয়ে সিদ্ধান্ত পরেবড় অঙ্কের আমানত শেয়ারে রূপান্তরের বিষয়ে আরিফ হোসেন খান বলেন, বিষয়টি এখনো ধারণা পর্যায়ে রয়েছে। ব্যাংকের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে পরিচালনা পর্ষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এটি বাধ্যতামূলক নয়, বরং ঐচ্ছিক হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা বেড়েছে

Published

on

By

বাজারে সোনালি মুরগির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি সোনালি মুরগি ৪২০ থেকে ৪৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র এক মাসের ব্যবধানে এ মুরগির দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। সাধারণত ঈদের পর মুরগির দাম কিছুটা কমে, তবে এ বছর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দাম কমার পরিবর্তে বেড়েই চলেছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার রামপুরা, আফতাবনগর ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

কারওয়ান বাজারের ব্যবসায়ী লতিফ উদ্দিন জানান, খুচরা বিক্রেতাদেরও বেশি দামে মুরগি কিনতে হচ্ছে। প্রতিদিন যে দামে তারা পাইকারি বাজার থেকে মুরগি কিনছেন, সে অনুযায়ীই বিক্রি করতে হচ্ছে। গতকালের তুলনায় আজ ব্রয়লার মুরগি ১৫ টাকা বেশি দামে কিনতে হয়েছে। আর ঈদের পর থেকেই সোনালি মুরগির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। পাইকারদের দাবি, খামারে উৎপাদন কমে যাওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে।

ফার্মগেট থেকে বাজার করতে আসা রাশেদ হোসেন বলেন, রমজানের মধ্যেও ৩৪০-৩৫০ টাকায় সোনালী মুরগি কিনেছি, কিন্তু ঈদের পর থেকেই দাম বাড়ছে। আজ ৪৩০ টাকা দিয়ে কিনতে হয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে সবকিছুর দাম বাড়ছে, কিন্তু আমাদের আয় তো বাড়ছে না—এভাবে চলা কঠিন হয়ে পড়ছে।

মুরগির পাশাপাশি মাছের দামও বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি মাছের দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে ২২০ টাকার নিচে বাজারে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। পাঙ্গাশ মাছ আজ ২২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গতকালও ২০০ টাকায় বিক্রি হয়েছে।

১ কেজি ওজনের রুই মাছ এখন ৩০০–৩২০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও ছিল ২৮০ টাকা। দুই কেজির বেশি ওজনের রুই মাছের দামও ৩০–৫০ টাকা বেড়ে ৪২০–৪৫০ টাকায় পৌঁছেছে।

কয়েকজন বিক্রেতা জানান, পরিবহন খরচ বৃদ্ধি এবং সরবরাহ কমায় মাছের দাম বৃদ্ধি পেয়েছে।

Continue Reading

top1

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

Published

on

By

মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে ৫ লাখ টন পরিশোধিত ডিজেল ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার।

শনিবার (৪ এপ্রিল) ছুটির দিনে বিকেলে অনলাইনে অর্থমন্ত্রী আমিরর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রোল আমদানির তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়।

এর মধ্যে কাজাখস্তানের প্রতিষ্ঠান কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপির কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ টন হাই স্পিড ডিজেল (এইচএসডি) বা অটোমোটিভ গ্যাস অয়েল (এজিও) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

এ ছাড়া সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ২ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডসিওর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল ও ১ লাখ টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (পেট্রোল) আমদানি করার প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিলেও—ক্রয় কমিটি থেকে প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে জ্বালানি বিভাগ।

এ ছাড়া ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদনের প্রস্তাবও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে, তবে ক্রয় কমিটি থেকে প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে জ্বালানি বিভাগ।

Continue Reading

অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে নবীন বাংলাদেশ

Published

on

By

অলটাইম নিউজ ডেস্ক

চাঁদাবাজি প্রতিরোধে শক্ত অবস্থান নিতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে | ‘নবীন বাংলাদেশ’ নামে একটি চাইনিজ কারখানা’ কর্তৃপক্ষ। কারখানাটি ঢাকার কেরানীগঞ্জের বেলনায় অবস্থিত।

কর্মকর্তারা জানিয়েছেন, ২০ থেকে ৩৫ বছর বয়সী তৃতীয় লিঙ্গের সাহসীদেরকেই এই কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। চাঁদাবাজদের দৌরাত্ম্য কমাতে এবং এই জনগোষ্ঠীর মানুষদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগপ্রাপ্তদের মাসিক ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়া সুযোগ-সুবিধার মধ্যে থাকছে: বিনামূল্যে থাকার ব্যবস্থা এবং প্রতিদিন একবেলা খাবার, বাৎসরিক ২টি বোনাস ও সাপ্তাহিক ১ দিন ছুটি (প্রয়োজনে মাসে ৫ দিন একত্রে ছুটি নেওয়ার সুযোগ)।

কারখানায় দৈনিক ডিউটির সময় ১০ ঘণ্টা। এর মধ্যে দুপুরে ১ ঘণ্টা বিশ্রাম এবং প্রতি ওয়াক্ত নামাজের জন্য আলাদা বিরতি থাকবে। উল্লেখযোগ্য বিষয় হলো, নিয়োগপ্রাপ্তদের সরাসরি চাইনিজ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে হাতে-কলমে কাজ শিখিয়ে দেওয়া হবে, যা তাদের ভবিষ্যতের জন্য কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, যারা দক্ষতার সাথে কাজ করবেন, তাদের পরবর্তীতে নবীন চায়না কোম্পানি লিমিটেড-এর মূল চায়না ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ দেওয়া হবে-যা তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ০৮ এপ্রিল তারিখের মধ্যে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

নবীন বাংলাদেশের সেলস কর্মকর্তা আব্দুল রহমান গণমাধ্যমকে জানান, আমাদের কাছে ইতিমধ্যে ১২০টি আবেদন জমা রয়েছে। আমরা যাচাই-বাচাই শেষে তাদের নিয়োগ দিবো। তিনি আরও জানান, কর্মসংস্থানের লক্ষ্যে আমাদের এই কর্মসূচি নেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বিভিন্ন পদে কাজ করার সুযোগ দেয়া হবে।

Continue Reading

Trending