Connect with us

আইন-শৃঙ্খলা

শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ১৭ নারীসহ ৫১ পরীক্ষার্থী আটক

Published

on

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বহন ও ব্যবহারের অভিযোগে গাইবান্ধা জেলায় ১৭ নারীসহ ৫১ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, এটিএম কার্ডসহ ৪৭টি বিশেষ ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষাচলাকালীন গাইবান্ধা সদর, ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

এর মধ্যে সদর উপজেলার ৩৭টি কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার চারটি কেন্দ্র থেকে ১২ জন ও ফুলছড়ি দুইটি কেন্দ্র থেকে দুজনকে আটক করে পুলিশ। পরীক্ষাকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন।

গাইবান্ধার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বন ও নিষিদ্ধ ডিভাইস বহনের অভিযোগে মোট ৫১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরীক্ষা চলাকালে তাদের কাছ থেকে ৪৭টি ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়। আটকদের সবাই থানার হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের নামে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে।তিনি আরো বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন এবং পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়। এর ফলে শুরু থেকেই প্রত্যেক পরীক্ষার্থীকে প্রবেশের সময় তল্লাশি করা হয়েছে এবং পরীক্ষা চলাকালেই অভিযুক্তদের আটক করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৭টি উপজেলার ৪০০টির বেশি শূন্য পদের বিপরীতে ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ২২ হাজার ১৯৭ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৫৩১ জন। এসব পরীক্ষার্থীদের জন্য গাইবান্ধা সদর, ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলায় মোট ৪৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

Published

on

By

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। নতুন কেউ যোগদান না করা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে কোনো কর্মকর্তা যোগ না দেওয়া পর্যন্ত মো. সরওয়ার ডিএমপি কমিশনারের দায়িত্বে থাকবেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ভূতাপেক্ষভাবে তাকে চাকরিতে পুনর্বহাল করে। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান সাজ্জাত আলী। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল।

প্রসঙ্গত, গত বছরের ৭ জানুয়ারি এসবি থেকে সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এরপর তাকে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান করা হয়। এরপর ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান তিনি। রাজধানীতে যানজট নিরসনে সরওয়ার আলমের অবদান অনেক।

Continue Reading

top3

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

Published

on

By

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

আজ মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকালের ঘটনায় জড়িত পুলিশ চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, যারা অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, তাদের মধ্যে আরও দুই-তিনজনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

গতকাল সোমবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে দুই মাল্টিমিডিয়া সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের মারধর করার অভিযোগ উঠে।

এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে শাহবাগ থানা ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ডিসি মাসুদ আলমকে অপসারণ, হামলায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, ক্যাম্পাস ও শহরে অনাকাঙ্ক্ষিত পুলিশি কার্যক্রম বন্ধ এবং একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান

Continue Reading

top1

প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টার মধ্যেই অপহৃত স্কুলছাত্র উদ্ধার  

Published

on

By

সচিবালয়ের এক কর্মচারীর অপহৃত ছেলেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপে মাত্র এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অপহৃত স্কুলছাত্র খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে পড়াশোনা করে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার পর খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় ৪-৫ জন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে একটি সাততলা নির্মাণাধীন ভবনে আটকে রেখে মারধর করে এবং তার বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। 

অপহৃত ছাত্রের বাবা খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী। ছেলের অপহরণের খবর শুনে তিনি আতঙ্কিত হয়ে কান্নাকাটি করতে করতে সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে পড়েন। সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা পান এবং বিষয়টি তাকে অবহিত করেন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঘটনার ভয়াবহতা শুনে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই উদ্ধার অভিযানে নামে রমনা বিভাগ। অভিযানের নেতৃত্ব দেওয়া রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, পুলিশ প্রথমে কৌশলে অপহরণকারীদের সঙ্গে মুক্তিপণের টাকা নিয়ে দরকষাকষি শুরু করে। 

ডিসি মাসুদ আলম বলেন, “আমরা টাকা পাঠানোর আশ্বাস দিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করি। এক পর্যায়ে মুক্তিপণের দাবি ৫০ হাজার থেকে ১০ হাজারে নেমে আসে। এই সময়ের মধ্যে প্রযুক্তির সহায়তায় আমরা তাদের অবস্থান শনাক্ত করে ফেলি।” 

অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ খিলগাঁওয়ের ওই নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও অপহৃত স্কুলছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। 

ঘটনার দ্রুত ও সফল পরিসমাপ্তিতে অপহৃতের পরিবার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, অপহরণকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

Continue Reading

Trending