Connect with us

top1

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

Published

on

দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সপরিবারে পৌঁছেছেন তারেক রহমান। বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় ঢাকার উদ্দেশে রওনা দেবে তাদের বহনকারী ফ্লাইট। এর আগে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে বাসা ছাড়েন তারা।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে কাল বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি।

এর আগে লন্ডন বিএনপির এক নেতার ফেসবুক লাইভে দেখা যায়, তারেক রহমান বাসা থেকে বের হওয়ার সময় তাকে বহনকারী গাড়ির সামনে পিছনে তিনটি গাড়ি দেখা যায়। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ পরিবারের পাঁচজনকে নিয়ে তিনি লন্ডন ছাড়বেন বলে জানা যায়।

দীর্ঘ যাত্রায় সিলেটে যাত্রা বিরতির পর আগামীকাল বেলা ১১টা ২০ মিনিটে বিমানটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে ২০ মিনিটের অবস্থান করবেন তারেক রহমান। সেখানে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কৌশল বিনিময় শেষে এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে উদ্দেশ্য রওনা করবেন।

এ সময় রাস্তার দুপাশে লাখ নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানাবেন। এভারকেয়ারে যাওয়ার পথে জুলাই ৩৬ এক্সপ্রেস ওয়ে (৩০০ ফুট) সড়কে তিনি সংক্ষিপ্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এরপর তিনি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা (বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া) দেখতে। সেখান মায়ের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকের সঙ্গে বিস্তারিত কথা বলবেন এবং মায়ের স্বাস্থ্যের খোঁজ নেবেন। সেখানে মায়ের সঙ্গে কিছু সময় কাটানোর পর গুলশানের বাসার উদ্দেশে রওয়ানা হবেন তারেক রহমান। গুলশানে মায়ের বাসা ফিরোজা নাকি ১৯৬ নম্বর নিজের বাড়িতে উঠবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ইরানকে হারাতে অনেক সময় লাগবে : নেতানিয়াহু

Published

on

By

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে এবং এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানে শিগগির কোনো গণঅভ্যুত্থান হবে কি না, তা এখনই বলা সম্ভব নয়। তিনি মনে করেন, এ ধরনের পরিস্থিতি পুরোপুরি দেশের ভেতরের অবস্থার ওপর নির্ভর করে।

নেতানিয়াহু জানান, ইসরায়েলি বাহিনী দিনরাত ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। তিনি দাবি করেন, এসব হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান চলতে থাকবে, যতক্ষণ না ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত করা যায়।

যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনেনি। বরং যুক্তরাষ্ট্র নিজস্ব নিরাপত্তা ও স্বার্থের কথা বিবেচনা করেই পদক্ষেপ নিচ্ছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই এই সংঘাত শুরু হয় এবং পরে ইরান বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায়। সূত্র : শাফাক নিউজ

Continue Reading

top1

শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী

Published

on

By

‘ডোনাল্ড ট্রাম্প-ই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম’ এমন মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস-এর ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

তাকাইচি বলেন, বর্তমান বিশ্ব একটি গভীর নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কার মুখে রয়েছে। এই পরিস্থিতিতে তিনি ট্রাম্পের নেতৃত্বকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কেবল আপনিই সারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারেন।” আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বার্তা সরাসরি পৌঁছে দিতেই তিনি ওয়াশিংটন সফর করছেন বলেও জানান জাপানের প্রধানমন্ত্রী।

এ সময় তাকাইচি আরও বলেন, জাপান ইরান-এর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানান।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করতে পারে

Continue Reading

top1

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

Published

on

By

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার ৩০ রোজা পূর্ণ হবে, আর পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে শনিবার (২১ মার্চ)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এই অবস্থায় শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওই দিনই পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ কমিটির কার্যক্রম পরিচালনা করে। ১৭ সদস্যের এই কমিটির বৈঠক আরবি মাসের প্রতি ২৯ তারিখে অনুষ্ঠিত হয়।

Continue Reading

Trending