Connect with us

top2

সালমান শাহ হত্যা মামলার আসামি সামিরা-ডন নিখোঁজ!

Published

on

ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন করে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই নির্দেশ দেন। মামলাটি তদন্তের জন্য পাঠানো হয়েছে রমনা থানায়। এমন অবস্থায় মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আসার পর খোঁজ পাওয়া যাচ্ছে না হত্যার সঙ্গে জড়িত সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডনের।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। এতে ১১ জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। তিনি বলেন, মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং আসামিদের অবস্থান শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, কেউ যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য আসামিদের নাম ও তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তদন্তে কোনো ধরনের চাপ নেই এবং খুব শিগগির আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এদিকে, মামলার অন্যতম আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে গত চার দিন ধরে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত ফোন নম্বর বন্ধ রয়েছে, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা সম্ভব হয়নি। একইভাবে অভিযুক্ত ডন হকও কোনো ফোনকল বা বার্তায় সাড়া দিচ্ছেন না।

গত ২১ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক ছাড়াও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনের নাম রয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের প্রতিবেদনে এটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করে। তবে সালমানের মা নীলা চৌধুরী শুরু থেকেই এই মতের বিরোধিতা করে দাবি করে আসছেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহর। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি অল্প সময়েই দর্শকের হৃদয়ে স্থান করে নেন। মৃত্যুর ২৯ বছর পরও তিনি ঢালিউডের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্মরণীয়। মামলার পুনরুজ্জীবনের খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মৃত্যুর আগের দিন সালমান শাহ ‘প্রেম পিয়াসী’ ছবির ডাবিংয়ে ব্যস্ত ছিলেন। তিনি তার বাবাকে ফোন করে স্ত্রী সামিরাকে এফডিসিতে নিয়ে আসতে বলেন। সেখানে সামিরা গিয়ে দেখেন, সালমান ও নায়িকা শাবনূর ডাবিং রুমে খুনসুটি করছেন। এতে রেগে যান সামিরা এবং ফ্লোর থেকে বেরিয়ে যান। সালমান ও পরিচালক বাদল খন্দকার তার সঙ্গে গাড়িতে ওঠেন, কিন্তু সামিরা কোনো কথা বলেননি। গাড়ি এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান ও বাদল নামেন এবং কিছুক্ষণ আড্ডা দেন। পরে বাদল খন্দকার রাত ১১টায় সালমানকে নিউ ইস্কাটন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন।

চলচ্চিত্র পরিচালক শাহ আলম জানান, মৃত্যুর কিছুদিন আগে সালমান শাহ মানসিক চাপে ভুগছিলেন। পারিবারিক টানাপোড়েন এবং প্রযোজকদের সঙ্গে মতবিরোধ তার ওপর বিরূপ প্রভাব ফেলেছিল। তিনি কিছু সময়ের জন্য চলচ্চিত্র সমিতির নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন।

দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহর মৃত্যুর ঘটনাটি নতুন করে হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু হওয়ায় ঢালিউডে পুরনো রহস্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

সাবেক ডিজিএফআই প্রধান মামুন ফের রিমান্ডে

Published

on

By

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে দ্বিতীয় দফায় আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তার দ্বিতীয় দফায় আরো সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগে গত ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (২৬ মার্চ) এ মামলা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Continue Reading

top2

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক 

Published

on

By

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (২৮ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াত আমীর আরো লিখেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি- তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

তিনি আরো লিখেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাহেবসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।

Continue Reading

top2

চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

Published

on

By

চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে প্রথমে আগুন লাগে এবং পরে তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কুমিরা স্টেশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

Continue Reading

Trending