শাবিপ্রবি প্রতিনিধি
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সিলেটের সুবিদবাজার শাখায় আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যাংকের সুবিদবাজার শাখা ও এর আওতাধীন চারটি উপশাখার উদ্যোগে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শাখা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতে শাখা ও উপশাখার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালি পরবর্তীতে ব্যাংকের ৫০ বছরের পথচলা ও অর্জন উদযাপনের পাশাপাশি গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এসময় সুবিদবাজার শাখায় গ্রাহকদের সঙ্গে নিয়ে কেক কেটে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। এছাড়া ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে ব্যাংকের প্রাঙ্গণ উৎসবমুখর উৎসবমুখর হয়ে উঠে। কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের আন্তরিক অংশগ্রহণে দিনটি আনন্দ ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।
এ সময় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ ৫০ বছরের পথচলায় গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য তারা কৃতজ্ঞ। একই সাথে ভবিষ্যতেও গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।