ক্যাম্পাস

‎রাবিসহ সারাদেশে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববিসাসের মানববন্ধন 

Published

on

‎

‎

‎ববি প্রতিনিধি 

‎

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি) সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসে সংবাদ সংগ্রহের সময় ছাত্রদল কতৃক সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও অপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(ববিসাস)।

‎

মঙ্গলবার ( ৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের তিন নং গেইটে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা সাংবাদিকদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সর্বোচ্চ বিচারের দাবি করেন। 

‎

‎মানববন্ধনে ববিসাস সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, বিভিন্ন ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন যেভাবে সাংবাদিকদের উপর হামলা করে সাংবাদিকদের কন্ঠ রোধ করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।একই সাথে বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের উপর হামলা হলেও তার কোনো দৃষ্টান্তমূলক ব্যাবস্থা গ্রহণ করা হয় নি,যা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে সাংবাদিকদের উপর হামলার সাহস জোগাচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনকে আহ্বান করছি আপনারা অতি দ্রুত জড়িতদের বিচারের আওতায় আনুন নয়তো সামনে এর চেয়ে ভয়াবহ কিছু হলে এর দায় আপনারা(প্রশাসন) কখনোই এড়াতে পারবেন না। 

‎

‎তিনি ছাত্রসংগঠন গুলোকে সংযত হবারও আহ্বান জানান এবং পরবর্তীতে আবারও এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সারাদেশে কর্মরত সাংবাদিকরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন।

‎

‎

‎ববিসাস সহ সভাপতি মেহরাব হোসেন বলেন, গত ১৭ বছরে আপনারা যখন ক্যাম্পাস গুলোতে কোনো কার্যক্রম করতে পারেন নাই তখন ক্যাম্পাস সাংবাদিকরা আপনাদের সাহায্য করেছিলো। সুতরাং আপনারা সংযত হন। এছাড়াও সারাদেশে বিভিন্ন ক্যাম্পাসের সাংবাদিকদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক বিচার দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version