Connect with us

top1

হাদির মাথায় জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে

Published

on

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বেলা ২টার দিকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, হাদির ব্রেইনে জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন ডাক্তাররা। ব্রেনস্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে, সেটি বের করার জন্যই এই অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

হাদির সঙ্গে রয়েছেন তার দুই ভাই। তার পরিবারের আরেক সদস্য আজ রাতেই সিঙ্গাপুর রওনা হবেন। নির্ভর যোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে আজ সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখার সুযোগ পান তার বড় ভাই ওমর বিন হাদি। ফোনে তার সঙ্গে আমার দেশ-এর কথা হয়।

ওদিকে ঢাকায় হাদির চিকিৎসায় সংযুক্ত ছিলেন ঢাকা মেডিকেলের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ। তিনি গতরাতে আমার দেশকে জানান, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এছাড়া তার ইনফেকশনও ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় গতরাতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় রয়েছে হাদি।

এদিকে গতরাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে হাদির শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ উল্লেখ করা হয়। রাতেই দায়িত্বশীল উপদেষ্টারা এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে সরকার। তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাদির পরিবারের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর সরকারের সাথে জরুরি বিষয় সমন্বয় করে দ্রুত সিদ্ধান্ত নেবেন।

ঠিকমত চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া

বৃহস্পতিবার বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে হাদির সর্বশেষ অবস্থা এবং করণীয় নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কী করণীয়, তা নিয়ে মতবিনিময় করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। হাদির হত্যাচেষ্টাকারী ও তাদের সহযোগিদের ধরার বিষয়ে সর্বশেষ অগ্রগতিও উপদেষ্টাদের অবহিত করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী

Published

on

By

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। এতে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, উলামা-মাশায়েখ এবং ব্যবসায়ী মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম সপরিবার প্রধানমন্ত্রীকে ইফতারে অংশ নেওয়ার আমন্ত্রণ

Continue Reading

top1

বদলি নিয়ে নিজ এলাকায় যেতে পারবেন চিকিৎসকরা: স্বাস্থ্যমন্ত্রী

Published

on

By


সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিজ এলাকায় বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার এমন কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, আমরা একটা নতুন পলিসি নিচ্ছি, যে যেখানে যেতে চায়, যার বাড়ি যেখানে—যেতে চাইলে ওখানে আমরা দেবো। আমরা দ্রুততম সময়ে এটা শুরু করব। অন্তত চক্ষু লজ্জায় হলেও সে সেবাটা দেবে। তার বাবা-চাচা, আত্মীয়-স্বজন বা শ্বশুরবাড়ি, এলাকার পরিচিত মানুষ, সবার চোখের সামনে সে ফাঁকিটা দেবে না। আর বাইরে তার ব্যস্ততা থাকবে না। আমরা জিজ্ঞাসা করব, তুমি কোথায় যেতে চাও? কোথায় কমফোর্টেবল? ওখানে আমরা দেবো।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা লিয়েন প্রবণতা কমিয়ে আনব। যেগুলো ইতোমধ্যে লিয়েনে চলে গেছে, এগুলো আমরা রিপ্লেস করব অথবা তাদেরকে বাধ্য করব আসতে, যাতে উপস্থিতিটা থাকে।’

চিকিৎসকদের সময় মতো কর্মস্থলে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব সিভিল সার্জনদের সঙ্গে আমি (ভার্চুয়াল) বৈঠক করেছি।’

‘সিভিল সার্জনরা অফিসে বসে থাকতে পারবেন না’, বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘কেয়ার গিভার, মিডওয়াইফারি, ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কারের সমন্বয়ে আমরা কমিউনিটি ক্লিনিকগুলো সচল করব।’

প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যানসার ও ইউটেরাস ক্যানসার শনাক্ত এবং আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কারদের প্রশিক্ষণ দেওয়া হবে, পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আরও বলেন, ‘প্রাথমিক চিকিৎসা শুরু করার জন্য যে সহায়তা দরকার, সেটা আমরা সরকার থেকে দেবো।’

সরকার সারাদেশে অচল পড়ে থাকা হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে জানিয়ে সাখাওয়াত বলেন, ‘অনেক হাসপাতাল অপরিকল্পিতভাবে হয়েছে। ব্যবস্থাপনা নাই, মেশিন নাই, বেড নাই—পড়ে আছে। আমরা এগুলো সমীক্ষা করছি। সীমিত সম্পদের ভেতরে আমরা পর্যায়ক্রমে এগুলো চালু করার জন্য কার্যক্রম গ্রহণ করেছি

Continue Reading

top1

আজকের ভূমিকম্পের মাত্রা কত?

Published

on

By

রাজধানীসহ সারা দেশে অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার।

কম্পন অনুভূত হয়েছে রাজধানী ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায়। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকায়ও কম্পন টের পাওয়া যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গের বারাসাত এলাকায় ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

Continue Reading

Trending