Connect with us

রাজনীতি

১৩ জোটের ফ্যাসিবাদবিরোধী ঐক্য দৃশ্যমান চান প্রধান উপদেষ্টা

Published

on

অস্থিতিশীলতা নিরসনে করণীয় নির্ধারণে ১৩ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে দলগুলো সরকারের ব্যর্থতার সমালোচনা করেছে।গোপালগঞ্জের সহিংসতায় গোয়েন্দা ব্যর্থতা, স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মৃত্যু, সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের পুলিশের পিটুনি নিয়ে দলগুলোর নেতারা সরকারপ্রধানের সঙ্গে কথা বলেন। এনসিপির রাজনৈতিক কার্যক্রমে সরকারের সম্পৃক্ততা আছে কিনা– এ প্রশ্নও তোলেন।

মঙ্গলবার রাতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেদিনও সরকারের ব্যর্থতা, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিষ্ক্রিয়তা, গোয়েন্দা তথ্য ঘাটতি নিয়ে আলোচনা হয়।

গতকালের বৈঠকেও একই প্রসঙ্গে সবার বক্তব্যের পর প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের এক বছরে সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণের আয়োজন ও কর্মসূচি গ্রহণ করেছিলাম। যাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য দৃশ্যমান হতো। কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার।

বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, যদি প্রয়োজনীয় সংস্কার করতে না পারেন, ভালো নির্বাচনও নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন, তাহলে পদত্যাগ করে চলে আসুন। সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে আগ্রহী সব পক্ষ মিলে আপনার নেতৃত্বে নির্বাচনী জোট করি।’

উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল দুই উপদেষ্টার আট ঘণ্টা অবরুদ্ধ থাকার বিষয়ে মজিবুর রহমান মঞ্জু বৈঠকে বলেন, এর মানে উপদেষ্টাদের প্রতি জনগণের অনাস্থা তৈরি হচ্ছে। সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে।

গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর প্রধান উপদেষ্টাকে বলেন, এনসিপির নিবন্ধন না থাকার পরও কোন যোগ্যতায় বিএনপি, জামায়াতের সঙ্গে বৈঠকে ডাকা হয়েছে? গোপালগঞ্জে কিছু ঘটবে; আঁচ করার পরও আইনশৃঙ্খলা বাহিনী কী করেছে?

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রধান উপদেষ্টা জানালেন, তিনি উৎকণ্ঠিত। বললেন, সরকার সঠিক নির্বাচনের দিকে এগোবে; কিন্তু শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। জনগণের ওপর নির্ভর করতে হবে।

১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘এনসিপির নেতাদের প্রটোকল দেওয়া রাজনৈতিক মহলে ভিন্ন বার্তা যায়। প্রধান উপদেষ্টাকে বলেছি, সব সংকটের অবসান ঘটবে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সচিবালয় যেভাবে আক্রমণ করা হয়েছে, তাতে বোঝা গেছে গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা ছিল।’

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘সরকার দেশ পরিচালনা করতে গিয়ে লেজেগোবরে অবস্থা তৈরি করেছে। অভ্যুত্থান পরিপন্থি কাজ করলে সরকারকে সমর্থন করব না। বৈঠকে বলেছি, সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে। একটি দলকে যে প্রটোকল দেওয়া হচ্ছে, তা মন্ত্রীরাও পায়। ওই দলের জন্য গোপালগঞ্জে আট কোটি টাকা খরচ করেছে সরকার।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট করার পাঁয়তারা শুরু: জামায়াত আমির

Published

on

By

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট করার পাঁয়তার শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সম্মেলনে এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, শ্রমিক সামাজের প্রত্যাশা-চাহিদা রাষ্ট্রের কাছে মামুলি। কিন্তু দুঃখের বিষয় সামান্য চাহিদাটুকু এখনও পর্যন্ত কোনো রাষ্ট্রব্যবস্থা, কোনো সরকার পরিপূর্ণ করতে পারেনি। তার কারণ যারা রাষ্ট্র ব্যবস্থায় যান, তারা শ্রমিকদের মধ্য থেকে উঠে আসেনি। তারা সোনার চামচ ও রূপার কাঠি হাতে নিয়ে উঠেছে। তারা শ্রমিকদের দুঃখ বুঝবে কীভাবে তারা বেশির ভাগই ব্যবসায়ী মালিক।

তিনি বলেন, সরকার বেশির ভাগ ক্ষেত্রেই জনগণকে মানবিক মর্যাদা দিতে ব্যর্থ হন। শ্রমিকদের প্রতি তারা সম্মান দেখাতে ব্যর্থ হন।

জামায়াত আমির বলেন, বিগত নির্বাচনে জাতিকে আমরা বলেছিলাম নেতৃত্ব আমরা তরুণ ও যুবকদের হাতে তুলে দেব। আমরা চাই যৌবনের এই শক্তিটা জাতি গঠনের কাজে লাগুক। আমাদের এই বয়সে যতটুকু পেরেছে দিয়েছি, ভবিষ্যতে তরুণরাও দেবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের চিকিৎসার ব্যয়ভার সরকার ও মালিকপক্ষকে নিতে হবে। তাদের জন্য বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলতে হবে। তাদের জন্য যে হাসপাতাল দিয়েছে সেই হাসপাতাল যথেষ্ট নয় আরও উন্নতমানের হাসপাতাল দিতে হবে।

শফিকুর রহমান বলেন, শ্রমিকদের যে বেতন ভাতা দেওয়া হয় তা দিয়ে তাদের পেটের জোগান দেওয়া যায় না। এই টাকা দিয়ে তারা চিকিৎসা করবে কীভাবে। শ্রমিকদের সন্তানদের মানুষ করা শিক্ষিত নাগরিক গড়ে তোলা পরিপূর্ণভাবে সরকারকেই নিতে হবে।

Continue Reading

top1

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।

শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

পরে মনোনয়ন সংগ্রহের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন বিস্তারিত জানাবো। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী আমি চূড়ান্তভাবে মনোনীত হবো।’

ফারজানা সিঁথির বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

এর আগে ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরান হন তিনি।

এছাড়াও তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। গানটির শিরোনাম ‘ইচ্ছেরা’ (বাংলা সংস্করণ) এবং হিন্দি সংস্করণের শিরোনাম ‘বেপানা দিল’। বর্তমানে তাকে অনেকেই অ্যাক্টিভিস্ট ও মডেল উভয় পরিচয়েই চেনেন।

Continue Reading

top1

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

Published

on

By

‘শেরপুরের স্থগিত আসনে ও বগুড়ার উপনির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, ভোটকেন্দ্রে হামলা, দখল, জামায়াত নেতাকর্মীদের উপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে’ রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বগুড়া ও শেরপুরের নির্বাচনে প্রমাণ হয়েছে—দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বৃহস্পতিবারের নির্বাচনে আওয়ামী দুঃশাসন এমনকি বিএনপির আমলে মাগুরার নির্বাচনকেও ছাড়িয়ে গেছে।

তিনি বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। একই সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ।

এছাড়া সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Continue Reading

Trending