Connect with us

top2

১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরিবর্তন, চাঁদাবাজমুক্ত হবে দেশ: জামায়াত আমির

Published

on

জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট নির্বাচনে জয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে দেশে পরিবর্তন শুরু হবে।

এমন প্রতিশ্রুতি দিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাঁদাবাজমুক্ত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। চাঁদাবাজির কবল থেকে মুক্তির জন্য আমরা নির্দয় ও নিষ্ঠুর হব।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর, কারওয়ানবাজার ও বনানীতে পৃথক নির্বাচনী সভায় এসব কথা বলেন জামায়াত আমির।

কারওয়ানবাজারে আয়োজিত সমাবেশে ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলনের পক্ষে প্রচারণাকালে ডা. শফিকুর রহমান বলেন, ‘যুবকদের কারণেই আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। যুব সমাজকে চাঁদাবাজ, দখলবাজ বা অস্ত্রবাজ বানানো হলে তা কখনোই সহ্য করা হবে না।’

তিনি বলেন, তরুণদের বেকার ভাতা নয়, সম্মানের কাজ দেওয়া হবে। কারিগরি শিক্ষার মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

চাঁদাবাজ রাজনীতিবিদদের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘রাজনীতিও করবেন, চাঁদাবাজিও করবেন—আবার চাঁদাবাজ বলা যাবে না! চাঁদাবাজি ছেড়ে দিন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না।’ তিনি বলেন, ‘চাঁদাবাজি বন্ধ করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী পাঠাবো না, আমরাও মাঠে নামবো।’

কারওয়ানবাজারে কৃষিপণ্যের দামের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তা—সবাই ক্ষতিগ্রস্ত। পণ্য ঢাকায় আসতে আসতে দাম তিন-চার গুণ হয়ে যায়। আমরা নিশ্চিত করবো, কৃষক যেন ন্যায্য মূল্য পায়।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘৫ আগস্টের পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—কারও ওপর প্রতিশোধ নেব না, জুলুম করব না। জামায়াত সেই কথা রেখেছে। মিথ্যা মামলা দেয়নি।’

তিনি দাবি করেন, আওয়ামী লীগ আমলে জামায়াতের নেতাকর্মীদের আর্থিকভাবে নিঃস্ব করা হলেও দলটি প্রতিশোধমূলক রাজনীতিতে যায়নি।

নির্বাচন কমিশনের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘ভোটের পরিবেশ ভালো নয়। মা-বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা হচ্ছে। আপনারা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার কথা বলেছিলেন। এখনও জনগণ আশ্বস্ত হয়নি। অন্যথায় ব্যর্থতার দায় নিতে হবে।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘গণতন্ত্রের পথে হাঁটুন। আপনার কর্মসূচি চালিয়ে যান। জনগণের ইচ্ছা হলে তারা গ্রহণ করবে।’

এর আগে মিরপুরে জামায়াতের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইন ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার বাস উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন ‘দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ চাই। নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ চাই। নির্বাচিত হলে শাসক নয়, জনগণের সেবক হতে চাই।’

শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায় হুঁশিয়ার করে তিনি বলেন, ‘গায়ের জোরে কিছুই করা যাবে না। সবাইকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

তেল পেতে নতুন ব্যবস্থা, করতে হবে নিবন্ধন

Published

on

By

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। এখন থেকে জ্বালানি নিতে হলে ব্যবহারকারীদের অনলাইনে নিবন্ধন করতে হবে এবং কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ ব্যবহার করতে হবে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রতিটি নিবন্ধিত যানবাহনের জন্য একটি স্বতন্ত্র কিউআর কোড তৈরি করা হবে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় পাম্পকর্মী ওই কোড স্ক্যান করলে সংশ্লিষ্ট তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে সংরক্ষিত হবে। এতে কে কখন কতটুকু জ্বালানি নিচ্ছেন, তা সহজে পর্যবেক্ষণ করা যাবে।

এই উদ্যোগের লক্ষ্য হলো অতিরিক্ত জ্বালানি কেনা ও মজুতের প্রবণতা কমানো, ফিলিং স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনা। প্রাথমিকভাবে মোটরসাইকেলের মাধ্যমে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

ডিজিটাল ফুয়েল পাস পেতে হলে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ব্যবহারকারীকে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ জন্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও উৎপাদনের বছরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরে মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি যাচাই করে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

নিবন্ধনের পর ব্যবহারকারী তার ড্যাশবোর্ডে কিউআর কোড, জ্বালানি ব্যবহারের নির্ধারিত সীমা এবং পূর্ববর্তী লেনদেনের তথ্য দেখতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত সীমা পর্যন্তই জ্বালানি নেওয়া যাবে; সীমা শেষ হলে পরবর্তী নির্ধারিত সময়ের আগে জ্বালানি নেওয়া যাবে না।

জ্বালানি বিভাগ বলছে, নতুন এ ব্যবস্থা পুরোপুরি চালু হতে কিছুটা সময় লাগতে পারে। তবে আগেভাগে নিবন্ধন সম্পন্ন করলে ব্যবহারকারীরা দ্রুত এই সেবার আওতায় আসতে পারবেন।

রেজিস্ট্রেশন যেভাবে করবেন

ডিজিটাল ফুয়েল পাস পেতে হলে ব্যবহারকারীকে অনলাইনে নিবন্ধন করতে হবে। এ জন্য জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের নির্ধারিত ওয়েবসাইটে (fuelpass.gov.bd) প্রবেশ করতে হবে।

প্রথমে নিজের যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য যাচাই করতে হবে। এর সঙ্গে প্রয়োজন হবে চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং যানবাহনের উৎপাদনের বছর। সব তথ্য সঠিকভাবে পূরণ করে ‘যানবাহন যাচাই করুন’ অপশনে ক্লিক করতে হবে।

তথ্য মিললে পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিতে হবে। এরপর ওটিপি (এককালীন পাসওয়ার্ড) যাচাই করে একটি পাসওয়ার্ড সেট করে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

Continue Reading

top2

সাবেক ডিজিএফআই প্রধান মামুন ফের রিমান্ডে

Published

on

By

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে দ্বিতীয় দফায় আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তার দ্বিতীয় দফায় আরো সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগে গত ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (২৬ মার্চ) এ মামলা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Continue Reading

top2

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক 

Published

on

By

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (২৮ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াত আমীর আরো লিখেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি- তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

তিনি আরো লিখেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাহেবসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।

Continue Reading

Trending