Connect with us

বিনোদন

২৫ জন অভিনেতা-অভিনেত্রীর ব্যাংক হিসাব জব্দ

Published

on

কর পরিশোধ না করায় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, চিত্রনায়ক বাপ্পারাজ ও অভিনেতা আহমেদ শরীফসহ ২৫ জন। রোববার (২২ জুন) এনবিআর কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, গত ১৫ জুন তাদের ব্যাংক হিসাব জব্দ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এই ২৫ জনের ব্যাংক হিসাব, বকেয়া কর, টিআইএন, পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয়েছে।

যাদের হিসাব জব্দ করা হয়েছে তারা হলেন- হাজী কামাল উদ্দিন, গোলাম মাওলা, ওসমান গণি, আশরাফ হোসেন, মো. জহিরুল হক, জাহিদুর রহমান সিদ্দিক, জোৎস্না বেগম, ইউসুফ আলী, সাব্বির হোসেন বাপ্পি, জামাল উদ্দিন চৌধুরী, আল আমিন চৌধুরী, ইরফান সেলিম, কাজী রুবায়েত হাসান, নুসরাত ফারিয়া, নাসিমা খান, নুসরাত ইয়াসমিন তিশা, সাবিলা নূর, রেজাউল করিম (বাপ্পারাজ), এ কে এম মোশারফ হোসেন, শবনম পারভীন, পারভীন জামান মৌসুমী, আহমেদ শরীফ, নৃত্তাঞ্চল, এ কে এম হুমায়ন কবির ও মো. মিকাইল হোসেন।জানা গেছে, এদের মধ্যে সর্বনিম্ন ১ লাখ ৭৭ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা পর্যন্ত কর বকেয়া রয়েছে।

এ বিষেয়ে এনবিআর কর অঞ্চল-১২-এর এক কর্মকর্তা সমকালকে বলেন, অনেকদিন ধরেই তারা কর পরিশোধ করছেন না। যেহেতু অর্থবছর শেষ হচ্ছে তাই তাদের তালিকা করা হয়েছে। কর পরিশোধ হলে আইন অনুযায়ী তাদের ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে।

কর বকেয়া থাকায় যাদের নাম এসেছে তালিকায় তাদের মধ্যে বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও শবনম পারভিনকে ফোন করে তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নৃত্তাঞ্চলের প্রতিষ্ঠাতা নৃত্য শিল্পী শিবলী মোহাম্মদ সমকালকে বলেন, ২০১৩ ও ১৪ সালের করে বকেয়া ছিল। সেগুলো তিনি কিস্তিতে পরিশোধ করছেন। ২০২৪ ও ২৫ সালেও কর পরিশোধ করেছেন। তারপরও তালিকায় কেন তার প্রতিষ্ঠানের নাম এসেছে সেই বিষয়ে তিনি কিছু জানে না।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিনোদন

‘যোগ্যতা থাকলে কাজ আসবেই’: দেব

Published

on

By

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান ঘটতে চলেছে ওপার বাংলার চলচ্চিত্র পাড়ায়। টলিউডে আর কোনো শিল্পী বা পরিচালক ‘নিষিদ্ধ’ থাকছেন না। অভিনেতা রাহুলের মৃত্যুর পর সংশ্লিষ্ট সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়েছেন। গত ৭ এপ্রিল এক জরুরি সাংবাদিক বৈঠকে দীর্ঘদিনের এই ‘ব্যান কালচার’ বা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

সেই বৈঠকে দেব বলেন, ‘বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) ৭২ ঘণ্টার সময় নিয়েছেন, যার মধ্যে তিনি সমস্ত ব্যান্ড হওয়ার শিল্পী পরিচালকদের ফিরিয়ে আনবেন।’ 

অনির্বাণকে কাজে ফিরিয়ে আনার প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেব বলেন, ‘অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হল সমস্ত টেকনিশিয়ানরা যারা কাজের অভাবে বাড়িতে বসে রয়েছেন। একদিকে চ্যানেলে বিক্রি হয়ে যাচ্ছে, ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা বেশি তৈরি হচ্ছে না। এর মধ্যে যদি আমরা একে অপরকে ব্যান করতে থাকি তাহলে কাজ কি করে হবে?’

দেব আরও বলেন, ‘অনেকেই বাঙালিকে বলে কাঁকড়ার জাত। এটাই আমাদের ভুল প্রমাণ করতে হবে। শুধু অনির্বাণ নয়, যারা যারা ব্যান হয়েছিলেন তারা প্রত্যেকে ফিরবেন। টেকনিশিয়ানদের সঙ্গে নিয়ে ফিরবেন। সম্মান নিয়ে ফিরবেন। ভালোবাসা দিয়ে ফিরবেন।’

সবশেষে দেব বলেন, ‘ব্যান শব্দটাকেই আমাদের ব্যান করে দিতে হবে। যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই কাজ করবে। এবার যদি কেউ অনৈতিক কিছু করে সেক্ষেত্রে কথাটা আলাদা। আজ রাহুলকে আমরা হারিয়েছি, কিন্তু কাল যদি কেউ কাজ না থাকার জন্য সুইসাইড করেন, তখন কী হবে? তাই সবাই মিলে কাজ হোক, এটাই আমি চাই। এতেই ইন্ডাস্ট্রির উন্নতি হবে।

Continue Reading

বিনোদন

রাহুল স্মৃতিচারণে যা বললেন প্রিয়াঙ্কা

Published

on

By

সেদিন শুটিং ফ্লোরে আলো ছিল, ক্যামেরা ছিল, ছিল চেনা অ্যাকশন আর কাটের আওয়াজ। কিন্তু হঠাৎই সব স্তব্ধ হয়ে গেল। না ফেরার দেশে চলে গেলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং সেটের সেই আকস্মিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে এক উজ্জ্বল প্রাণকে।

কিন্তু এই মৃত্যু নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং অবহেলার ফল কি না, সেই প্রশ্ন তুলে এখন উত্তাল টালিপাড়া। গত ৭ই এপ্রিল টালিউডের ইতিহাসে এক অভূতপূর্ব দিন সাক্ষী হয়ে থাকল গোটা পশ্চিমবঙ্গে। এদিন সমস্ত লাইট-ক্যামেরা বন্ধ রেখে পালিত হলো একদিনের কর্মবিরতি। সেদিন উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। সেসময় অভিনেত্রী তার মনেরভাব ব্যক্ত করেননি মিডিয়ার কাছে। তবে এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে মনের ভাব প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই।

স্বামীর মৃত্যুর ন্যায়বিচার চেয়ে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

অভিনেত্রী তার সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে অনুভূতি শেয়ার করে লিখেছেন, ‘ধন্যবাদ জানাই সকলকে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য। গত ৭ তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের একই ভাবনা, একইচিন্তা আর অফুরন্ত ভালোবাসায়। এখানে কোনও বিভাজন নেই,কোনও রাজনৈতিক রং নেই, নেই কোন ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য আমরা একটি পরিবার।‘

তিনি আরও বলেন, ‘পরিবারেরই একজন সদস্যের প্রতিগভীর স্নেহ আর মমতা থেকেই আজকের এই ঐক্যবদ্ধ লড়াই। রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউবা ভালোবেসেছেন লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে।

একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল। তবে এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে। এটি যেন আরও বড় কোনও পরিবর্তনের সূচনা করে। তবেই এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগাসি।

প্রিয়াঙ্কা বলেন, আমাদের লক্ষ্য হোক একটাই ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনেশিয়ান হন বা শিল্পী মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়।‘

প্রসঙ্গত, এইকঠিন সময়ে তালসারিতেও প্রিয়াঙ্কার সঙ্গে গিয়েছিলেন ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে যিশু সেনগুপ্ত । প্রিয়াঙ্কা এবার কাজে ফিরুক,সেটাও চাইছেন তার প্রিয়জনরা।

Continue Reading

বিনোদন

ঈদুল আজহায় মুক্তি পাবে শাকিবের ‘রকস্টার’

Published

on

By

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

পরিচালক আজমান রুশোর পরিচালনায় নির্মিতব্য এ সিনেমার প্রথম ধাপের শুটিং সম্প্রতি মালয়েশিয়ায় সম্পন্ন হয়েছে। সেখানে পাঁচ দিন শুটিংয়ে অংশ নেন শাকিব খান। শুটিং শেষে তিনি দেশে ফিরেছেন এবং খুব শিগগির ঢাকায় শুরু হবে ছবির পরবর্তী অংশের কাজ।

সিনেমা সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র এশিয়া পোস্টকে জানায়, ‘রকস্টার’ সিনেমার পুরো টিম এরই মধ্যে মালয়েশিয়া থেকে সফল শুটিং শেষে ঢাকায় ফিরেছে। এ মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে টানা ২৩ দিন শুটিং চলবে। এর মধ্যে একদিন শ্রীমঙ্গলে শুটিং হবে। তার পরই ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি শুরু হবে সিনেমাটির।

এর আগে ২৮ মার্চ নিজের জন্মদিনে ‘রকস্টার’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে ভিন্ন এক স্টাইলে হাজির হয়ে ভক্তদের চমকে দেন শাকিব খান। কালো স্লিভলেস গেঞ্জি, ডেনিম শর্টস, লাল কনভার্স স্নিকার্স ও সাদা মোজার সঙ্গে শরীরজুড়ে ট্যাটু, ড্রেডলক চুল, গলায় নেকলেস এবং চোখে সানগ্লাস—সব মিলিয়ে এক সাহসী ও আধুনিক লুকে ধরা দেন তিনি, যা ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করে।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। পরিচালক আজমান রুশোর গল্পে চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ রচনা করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। সব মিলিয়ে ‘রকস্টার’ ঘিরে এখন থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। প্রযোজনা প্রতিষ্ঠান সান কমিউনিকেশন প্রযোজনা করেছে ‘রকস্টার’।

Continue Reading

Trending