Connect with us

top2

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

Published

on

ভেজাল গুড় বিক্রি ও খাদ্যে ভেজাল থাকার অভিযোগে সিরাজগঞ্জ শহরের এসএস রোড ও বাজার স্টেশন এলাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভেজাল প্রমাণিত হওয়ায় সাত শতাধিক কেজি গুড় জব্দ করে ধ্বংস করা হয়।

আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত শহরের এসএস রোডের কয়েকটি গুড়ের দোকান ও বাজার স্টেশন এলাকার দুটি রেস্টুরেন্টে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে ভেজাল গুড় পরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ায় ৭০০ কেজির বেশি গুড় জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় ভাই ভাই আমের আড়তের মালিককে ৩০ হাজার টাকা, সরল ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং মানিক দত্ত গুড়ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যে ভেজাল থাকার দায়ে বাজার স্টেশন এলাকার হোটেল জলিল অ্যান্ড দই ঘরকে ১ লাখ টাকা এবং ফুড কেয়ার প্লাস হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান, সেনাবাহিনী ও পুলিশের সদস্যসহ নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

বিশ্বকাপের আগে ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

Published

on

By

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস এবং ইউরোপের দেশ আইসল্যান্ডের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এতে ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ইউরোপিয়ান কোনো দলের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের জন্য ঘোষণা করা স্কোয়াড এ দুটি ম্যাচে খেলাবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে ৩০ মে পর্যন্ত সময়সীমা পাচ্ছেন আর্জেন্টাইন কোচ।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। এখন পর্যন্ত এই একবারই মুখোমুখি হয়েছে দুই দল। এবার দুটি দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে আলাবামার জর্ডান-হের স্টেডিয়ামে। আমেরিকান ফুটবলের এ ভেন্যুর ৮৭ বছরের ইতিহাসে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।

অন্যদিকে, এর আগে তিনবার হন্ডুরাসের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে আর্জেন্টিনা। এই তিন ম্যাচে ৭ গোল করার বিপরীতে তারা হজম করেছে মাত্র ১ গোল

Continue Reading

top2

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ‘অকার্যকর’

Published

on

By

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক হামলায় উপসাগরীয় অঞ্চলজুড়ে অন্তত এক ডজন মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মাত্রা এতটাই বেশি যে এখন এগুলো উপকারের চেয়ে বরং মার্কিন বাহিনীর জন্য উল্টো ঝুঁকি তৈরি করছে।

গত মাসে দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়, ইরানের হামলায় ঘাঁটিগুলো ‘প্রায় বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে। তবে ট্রাম্প প্রশাসন এখনো পর্যন্ত ক্ষতির পরিমাণ স্বীকার করেনি।

জাতীয় সংসদে আরও ১০ বিল পাসজাতীয় সংসদে আরও ১০ বিল পাস
জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ‘প্রজেক্ট অন মিডল ইস্ট পলিটিক্যাল সায়েন্স’-এর পরিচালক মার্ক লিঞ্চ আরব সেন্টার ওয়াশিংটন ডিসির বার্ষিক সম্মেলনে বলেন, ‘ঘাঁটিগুলো মার্কিন আধিপত্যের ভৌত স্থাপত্য। ইরান এক মাসের মধ্যে এটিকে কার্যত অকেজো করে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর যে পরিমাণ ক্ষতি হয়েছে, তার কোনো পূর্ণাঙ্গ ও সঠিক প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি না।’

বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ওমানে অবস্থিতি ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার পেন্টাগন এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো নিজেরাই কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। গত মাসে এসব দেশের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রের কোনো ছবি বা ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিশ্লেষকদের ধারণা, ইরানে হামলার জন্য ব্যবহৃত মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষা দিতেই এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

Continue Reading

top2

আবারও লেবাননে ইসরায়েলি বিমান হামলা

Published

on

By

দক্ষিণ লেবাননের একটি শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং একজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘লেবানন জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)’ এ তথ্য জানিয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক চাপ সত্বেও ইসরায়েল আবার হামলা করল।

শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সূত্র হামলার খবরটি নিশ্চিত করেছে। ইসরায়েলের বাহিনী এর সঙ্গে যুক্ত।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণাঞ্চলের হানাউইয়া শহরে চালানো এই বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও, ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী শহর আইতা আল-শাবের আবাসিক এলাকাগুলোতে বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, টাইর জেলার অন্তত তিনটি এলাকায় ইসরায়েলি আর্টিলারি থেকে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে, যা ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, চলমান এই হামলার কারণে সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে

Continue Reading

Trending