Connect with us

খেলাধুলা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

Published

on

ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চলতি আসর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজিদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

বিপিএল স্থগিতের তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকা পর্বের প্রথম দিনে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল।ক্রিকেটারদের বয়কটের কারণে সেই ম্যাচটি হয়নি। এর আগে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার দুপুরের ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি।

গতকাল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। আজ তাকে বিসিবির অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে তিনি বোর্ড পরিচালকের পদ না ছাড়লে ক্রিকেটাররা মাঠে নামবেন না বলে জানিয়ে দিয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

Published

on

By

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে লিওনেল মেসির দল। আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। তবে শতভাগ জয়ের পরও ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে আর্জেন্টিনা। শীর্ষস্থান হারিয়ে দুই নম্বরে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে টানা তিন জয়ের পরও ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে আর্জেন্টিনা। তবে রেটিং পয়েন্টে কোনো পরিবর্তন আসেনি লিওনেল মেসিদের। জর্ডানের বিপক্ষে ২৮ জুনের ম্যাচ শেষে যে ১৯০৭.৪০ পয়েন্ট ছিল, এখনও সেটিই রয়েছে। মূলত ফ্রান্সের পয়েন্ট বেড়ে যাওয়ায় শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমেছে আর্জেন্টিনা।

এদিকে ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমেছে স্পেন। যদিও তাদের রেটিং পয়েন্ট ১৮৭৯.৫৮-ই রয়েছে। ডি আর কঙ্গোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর ১০.৫০ পয়েন্ট যোগ হলেও চার নম্বর অবস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। এদিকে পঞ্চম থেকে সপ্তম স্থানে যথাক্রমে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডসের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অষ্টম স্থানে রয়েছে পর্তুগাল। আর চার ধাপ এগিয়ে শীর্ষ দশে প্রবেশ করেছে মেক্সিকো।

র‌্যাঙ্কিংয়ে পেছানোর দুঃসংবাদ নিয়ে আর্জেন্টিনা আগামী শনিবার শেষ ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে। বিশ্বকাপে নবাগত দেশ কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেনকে রুখে দিয়েছিল। উরুগুয়ের জালে ২ গোল দিয়ে ড্র করেছে, হারেনি সৌদি আরবের কাছেও।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় প্রত্যাশার কথা জানিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তার বিশ্বাস, ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়বে কেপ ভার্দে। নেভেসের মতে, এই ম্যাচে দলটির হারানোর কিছু নেই। বরং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে নতুন ইতিহাস রচনার সুযোগ দেখছেন তিনি।

Continue Reading

top3

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

Published

on

By

তিনিই চাণক্য। তিনিই চালিকাশক্তি। ডাগআউটে এই ব্রাজিল দলের আসল শক্তি এখন কার্লো আনচেলত্তি। এমনিতে লোকটা রাশভারী প্রকৃতির। দল চাপে পড়লেও তিনি চাপে পড়েন না। বা পড়লেও সেটা প্রকাশ করেন না। আবার জয়ে বিশেষ উচ্ছ্বাসও দেখা যায় না তার চোখেমুখে। তবে তার একটা স্বভাব বড় লক্ষনীয়। চুইংগাম বড় ভালোবাসেন ব্রাজিলের হেড কোচ। সেই চুইংগাম নিয়েই এবার বড়সড় এক কাণ্ড ঘটে গেল ব্রাজিলের ম্যাচ চলাকালীন।

মাঠে তখন বাঁচা-মরার লড়াই করছে ব্রাজিল। প্রতিপক্ষও শক্তিশালী জাপান। কিন্তু এর মধ্যেই হঠাৎ দেখা গেল রিজার্ভবেঞ্চের সামনে হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে এনড্রিক। যা খুলে কিছু একটা তুলে মুখে পুরলেন তিনি। তারপর প্যাকেটটা ধরালেন পাশে থাকা দানিলোকে। ব্রাজিলীয়ান মিডফিল্ডার আবার ভেতরে থাকা বস্তু দিলেন অন্য সতীর্থদের। পরে সেই গ্যংয়ে যোগ দিলেন দলের সেরা তারকা সাইডবেঞ্চে থাকা নেইমারও।

এরপরই এনড্রিকদের দেখে বোঝা গেল, প্যাকেট থেকে চুইংগাম নিচ্ছিলেন তারা। কিন্তু সেই প্যাকেটের মালিক কে? সেখানেই চমক। ওই চুইংগাম ছিল স্বয়ং কোচ কার্লো আনচেলত্তির। অর্থাৎ, খোদ হেড স্যরের খাবারই চুরি করে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তার শিষ্যরা। সেই কাজে নেতৃত্ব দিয়েছেন দলের কনিষ্ঠতম সদস্য এনড্রিক। তাতে আবার শামিল নেইমারের মতো কিংবদন্তিও।

এতেই ব্রাজিল দলের পরিবেশটা বোঝা যায়। যে দলে হেডকোচের চুইংগাম চুরি করে দিব্যি ভাগাভাগি করে খেয়ে নিতে পারেন টিমের সবচেয়ে ছোট থেকে সবচেয়ে সিনিয়র সদস্য, সে দলের পরিবেশ যে ফুরফুরে সেটা বলার অপেক্ষা রাখে না। যদিও এনড্রিককে ওই চুইংগাম চুরির কোনও শাস্তি পেতে হয়েছিল কিনা স্পষ্ট নয়

Continue Reading

top3

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

Published

on

By


কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ের আগে সুখবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরো। ফলে রক্ষণভাগে আবারও দেখা যেতে পারে এই ডিফেন্ডারকে। তবে লিওনেল স্কালোনির একাদশে শেষ মুহূর্তে চমকও থাকতে পারে। নিকোলাস তালিয়াফিকোর বদলে সুযোগ পেতে পারেন ফাকুন্দো মেদিনা।

রোমেরো আজ সতীর্থদের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করেছেন এবং কোচিং স্টাফের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আগামীকাল শেষ অনুশীলনের পর তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্কালোনি। সবকিছু ঠিক থাকলে জর্ডানের বিপক্ষে তার জায়গায় খেলা নিকোলাস ওতামেন্দিকে বেঞ্চে ফিরতে হতে পারে।

অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে আঘাত পাওয়ায় জর্ডানের ম্যাচে বিশ্রামে ছিলেন রোমেরো। তবে পুরোনো চোট কাটিয়ে এখন তিনি পুরোপুরি ফিট হওয়ার পথে এই সেন্টার ব্যাক।

রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও আক্রমণভাগে এখনো রয়েছে ধোঁয়াশা। লিওনেল মেসির সঙ্গী হিসেবে লাউতারো মার্তিনেজ কিছুটা এগিয়ে থাকলেও হুলিয়ান আলভারেজও রয়েছেন লড়াইয়ে। কে শুরুর একাদশে থাকবেন, তা এখনো নিশ্চিত করেনি আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দেকে কতটা চেনেন, তাদের ফুটবল ইতিহাস কেমন?

বাঁ প্রান্তেও হতে পারে চমক। চোট থেকে ফিরে জর্ডানের বিপক্ষে খেলেছেন তালিয়াফিকো। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে ফাকুন্দো মেদিনার পারফরম্যান্স তাকে একাদশে জায়গা করে দিতে পারে। বৃহস্পতিবারের অনুশীলনে দুজনকেই সমান গুরুত্ব দিয়ে পরীক্ষা করেছেন স্কালোনি।

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

মধ্যমাঠে অবশ্য পরিবর্তনের সম্ভাবনা কম। রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদাকেই দেখা যেতে পারে প্রথম একাদশে। শনিবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রাত ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। জিতলেই নিশ্চিত হবে শেষ ষোলোর টিকিট। এরপর তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া অথবা মিশর।

Continue Reading

Trending