Connect with us

বিনোদন

আধ্যাত্মিকতার খোঁজে আশ্রমে জ্যাকলিন

Published

on

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত ‘হাউসফুল ৫’। ছবিটি নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে সিনেমার গল্প, তারকাদের অভিনয় সবকিছু নিয়েই আলোচনা চলছে। সিনেমা মুক্তির পর যখন সময়টা উপভোগের, তখনই গ্ল্যামারের জগৎ ছেড়ে অন্য এক জগতে পা বাড়ালেন অভিনেত্রী।

আড়ম্বরপূর্ণ জীবনধারা ছেড়ে এবার আধ্যাত্মিকতার খোঁজে বেঙ্গালুরু পাড়ি দিয়েছেন তিনি। সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের।

গুরুর সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমার হৃদয় ভরে গিয়েছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম।’

ছবিতে দেখা যায়, জ্যাকলিনের পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার-কামিজ। সাজের ছিটেফোঁটাও নেই। কেবল গুরুদেবের উপস্থিতিতেই যেন শান্তি খুঁজে পেয়েছেন তিনি। আশ্রমে শুধু গুরুদেবই নয়, হাতি, ঘোড়া, বাছুর, ষাঁড়দের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাকে। শিক্ষার্থীদের সঙ্গেও ছবি তুলেছেন অভিনেত্রী।

উল্লেখ্য, জ্যাকলিন বহু দিন ধরেই আলোচনায় রয়েছেন তার কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিনোদন

ডিম্বাণু সংরক্ষণের কারণ জানালেন কৃতি

Published

on

By

বিয়ে বা সন্তান নেওয়ার মতো জীবনের বড় সিদ্ধান্তগুলো সামাজিক চাপ কিংবা বয়সের অজুহাতে নিতে রাজি নন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তিনি বিশ্বাস করেন, যখন একজন মানুষ মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত, তখনই এই সিদ্ধান্ত নেওয়া উচিত।

ভবিষ্যতের এই যাত্রাকে চাপমুক্ত রাখতেই কয়েক বছর আগে তিনি নিজের ডিম্বাণু সংরক্ষণ করার সিদ্ধান্ত নেন, যা সম্প্রতি ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী প্রথমবারের মতো এক পডকাস্টে প্রকাশ করেছেন।

‘মিমি’ ছবির শুটিংয়ের সময় কঠিন সিদ্ধান্ত

মজার বিষয় হলো, ছবির চরিত্রের প্রয়োজনে তখন তাকে ওজন বাড়াতে হচ্ছিল। কৃতি জানান, ডিম্বাণু সংরক্ষণের প্রক্রিয়ায় শরীরে একধরনের ফোলাভাব তৈরি হয়।

যেহেতু সেই সময়ে তার ওজন বাড়ানোরই দরকার ছিল এবং দুই মাস কোনো শুটিং ছিল না, তাই সময়টাকে তিনি উপযুক্ত মনে করে কাজটি সেরে ফেলেন। তাছাড়া ‘মিমি’ ছবিটির গল্পও ছিল সারোগেসি কেন্দ্রিক, যা তাকে এই সিদ্ধান্ত নিতে আরও অনুপ্রাণিত করেছিল।

শারীরিক-মানসিক চ্যালেঞ্জ ও স্বস্তি

পুরো প্রক্রিয়াটি কৃতির জন্য সহজ ছিল না। হরমোনজনিত পরিবর্তনের কারণে হুটহাট মেজাজ খিটখিটে হওয়া বা শারীরিক-মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তবে সব কষ্ট ছাপিয়ে এটি তাকে এক বড় মানসিক স্বস্তি দিয়েছে।

কৃতির মতে, সামর্থ্য থাকলে এটি একজন নারীর নিজের ভবিষ্যৎকে দেওয়া সবচেয়ে বড় উপহার। অবশ্য তিনি এটিও স্বীকার করেছেন যে, এই চিকিৎসা বেশ ব্যয়বহুল এবং সবার পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়।

কৃতি একা নন, এর আগে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াও ৩০-এর কোঠার শুরুতে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন। প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পেশায় চিকিৎসক তার মায়ের পরামর্শে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

এর ফলে কেরিয়ারের চূড়ায় পৌঁছানোর তাড়না বা সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার অপেক্ষায় থাকার দিনগুলোতে সন্তান জন্মদানের বয়স নিয়ে তাঁকে কোনো বাড়তি উদ্বেগে ভুগতে হয়নি।

ব্যক্তিগত জীবনের এই আলোচনার পাশাপাশি কৃতি বর্তমানে তাঁর ‘ককটেল ২’ ছবির দারুণ সাফল্য উপভোগ করছেন। বিশ্বজুড়ে ছবিটির বক্স অফিস কালেকশন ইতিমধ্যেই ১৪০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

তবে তার পরবর্তী নতুন প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

Continue Reading

top3

সিঙ্গাপুরে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন

Published

on

By

ঢাকাই সিনেমার আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই। অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনা হয়। সেই আলোচনায় মাঝেমধ্যেই উঠে আসে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহার নাম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌতম সাহা অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন, বিয়ের গুঞ্জন এবং তার সঙ্গে নিজের সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন।

সাক্ষাৎকারে তিনি জানান, অপু বিশ্বাসের সিঙ্গাপুরে বিয়ে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সেটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। খবরটি সত্য হলে অপুকে শুভেচ্ছা জানাবেন বলেও মন্তব্য করেন তিনি। আর যদি গুঞ্জন ভিত্তিহীন হয়, তাতেও বিস্মিত হওয়ার কিছু নেই বলে মনে করেন। তার ভাষায়, অপু বিশ্বাস নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন।

গৌতম সাহা আরও বলেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস কঠিন সময় পার করছিলেন। সে সময় তিনি নিয়মিত তার পাশে থাকার চেষ্টা করেছেন। রাত জেগে কথা বলে মানসিক সাহস জুগিয়েছেন এবং স্বাভাবিক জীবন ও কাজে ফিরে আসতে উৎসাহ দিয়েছেন।

তবে একপর্যায়ে তৃতীয় একজনের হস্তক্ষেপে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বলেও দাবি করেন গৌতম সাহা। যদিও সেই ব্যক্তির পরিচয় তিনি প্রকাশ করেননি।

বর্তমানে শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম সাহা। তার মতে, দীর্ঘ কর্মজীবনে অনেক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কাজ করলেও বুবলীর মতো সহযোগিতাপরায়ণ মানুষ খুব কমই পেয়েছেন। কাজের প্রতি তার আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব গৌতমের প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে, তিনি জানান এখন অপুর সঙ্গে আগের মতো যোগাযোগ না থাকলেও তাদের ভাই-বোনের মতো সম্পর্কের স্মৃতিগুলো এখনও মনে পড়ে। একসময় অপুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে বুবলীর সঙ্গে তার পেশাগত সম্পর্ক বেশি। দুই অভিনেত্রীকে ঘিরে তার এসব মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে

Continue Reading

বিনোদন

মা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

Published

on

By

চলতি বছরের মার্চে ব্যক্তিজীবনের কারণে আলোচনায় আসেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তখন জানা যায়, স্বামী আবু সাইয়িদ রানার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। স্বামীর পরকীয়াকে বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া গত বছরের নভেম্বর থেকেই তারা আলাদা থাকছিলেন বলে জানা গেলেও এ বিষয়ে তখন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মৌসুমী।

এবার সুখবর জানালেন অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানান, তিনি মা হতে চলেছেন। অনুষ্ঠানে সহকর্মীদের উদ্দেশে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলেন, “আমি মা হতে চলেছি রে, এই দেখ আমার সন্তান।”

শুধু মাতৃত্বের খবরই নয়, একই অনুষ্ঠানে দ্বিতীয় বিয়ের বিষয়টিও প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ। প্রথম সংসার ভাঙার পর দীর্ঘদিন এ নিয়ে নীরব থাকলেও এবার নতুন জীবনের অধ্যায় এবং আসন্ন মাতৃত্বের সুখবর একসঙ্গেই সবার সঙ্গে ভাগ করে নিলেন তিনি।

তিনি বলেন, আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এজন্য স্বামীসহ এসেছি মা হওয়া খবর দিতে।

এ সময় স্বামী আব্দুল ওয়াদুদকে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী। জানান বেশ আগেই তাদের বিয়ে হয়েছে। তার কথায়, আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ে সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।

২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন রানা-মৌসুমী। পারিবারিক সিদ্ধান্তে হয়েছিল বিয়ে। সে সময় মৌসুমী বলেছিলেন, রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।

মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত

Continue Reading

Trending