Connect with us

top3

আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, পেছনে কারণ?

Published

on

বিশ্ববাজারে ফের বাড়তির দিকে যাচ্ছে স্বর্ণের দাম। একই সঙ্গে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগমুখী করেছে।

বিশেষ করে ভেনেজুয়েলাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির পর আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা বেড়েছে, যার প্রভাব সরাসরি পড়েছে বুলিয়ন বাজারে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (৫ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১১ ডলারের ওপরে উঠে যায়, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচারও ২ শতাংশের বেশি বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ ডলারের কাছাকাছি লেনদেন হয়।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা বাড়িয়েছে। ফলে স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদের চাহিদা নতুন করে বেড়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের ভাষ্য, ভূ-রাজনৈতিক অস্থিরতা বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত নিরাপদ আশ্রয় হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকেন। এ কারণেই স্বর্ণ ও রুপার দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার খবরের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই ঘটনায় এক বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্যও সামনে আসে। পরবর্তীতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন নেতৃত্বের দায়িত্ব নেন এবং জানান, মাদুরো রাষ্ট্রপতির পদে বহাল থাকবেন।

ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি সুদের হার কমার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক স্বর্ণ কেনা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে বিনিয়োগ বৃদ্ধির কারণে গত বছর স্বর্ণের দামে উল্লেখযোগ্য উত্থান ঘটে। গত বছরে বুলিয়নের দাম প্রায় ৬৪ শতাংশ বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি। চলতি বছরের ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম সর্বকালের রেকর্ড ৪ হাজার ৫৪৯ ডলারের ঘর ছুঁয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ফিলাডেলফিয়ার প্রেসিডেন্ট আনা পলসন সম্প্রতি জানান, সুদের হার কমানোর গতি ভবিষ্যতে কিছুটা ধীর হতে পারে। তবে বাজারে এখনো ধারণা করা হচ্ছে, চলতি বছরে ফেড অন্তত দুই দফা সুদের হার কমাতে পারে।

বিশ্লেষক টিম ওয়াটারার আরও বলেন, সুদের হার সংক্রান্ত পরবর্তী দিকনির্দেশনা পেতে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের নন-ফার্ম পে-রোলস সংক্রান্ত তথ্যের দিকে নজর রাখছেন। সাধারণত নিম্ন সুদের হার এবং বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে অ-ফলনশীল সম্পদ হিসেবে স্বর্ণ ভালো পারফরম্যান্স দেখায়।

স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও বড় উল্লম্ফন দেখা গেছে। স্পট সিলভারের দাম ৪ শতাংশের বেশি বেড়ে প্রতি আউন্স প্রায় ৭৬ ডলারে পৌঁছেছে। এর আগে গত বছরের শেষে রুপার দাম সর্বোচ্চ ৮৩ ডলারের বেশি উঠেছিল। বছর শেষে রুপার দাম বেড়েছে প্রায় ১৪৭ শতাংশ, যা স্বর্ণের বৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র রুপাকে গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিল্প ও বিনিয়োগ চাহিদা বাড়ায় এবং সরবরাহ সংকট থাকায় ধাতুটির দাম দ্রুত বেড়েছে।

এ ছাড়া প্লাটিনামের স্পট দাম ২ শতাংশের বেশি বেড়ে প্রতি আউন্স প্রায় ২ হাজার ১৯০ ডলারে দাঁড়িয়েছে। এর আগে এক দফায় প্লাটিনামের দাম সর্বকালের সর্বোচ্চ ২ হাজার ৪৭৮ ডলারে উঠেছিল। একই সময়ে প্যালাডিয়ামের দামও প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৬৭ ডলারের কাছাকাছি লেনদেন হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

পরীক্ষার হলে এআই ব্যবহার, পরীক্ষার্থী বহিষ্কার

Published

on

By

বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উত্তর মেলানোর সময় এক পরীক্ষার্থীকে আটক করে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মো. হিজবুল্লাহ ইসলাম অভি।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, বেলা ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ওই শিক্ষার্থীর আচরণে সন্দেহ করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যাচাইয়ে দেখা যায়, তিনি মোবাইলের মাধ্যমে গুগল জেমিনি ব্যবহার করে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছিলেন। পরে তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বরদাস্ত করা হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হয়েছে।

এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট সাতটি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৮০১ জন। উপস্থিতির হার ছিল ৭২ দশমিক ২৫ শতাংশ।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Continue Reading

top3

পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের ছবি, পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে

Published

on

By

সবার চোখ এখন পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। যুদ্বিবিরতি চুক্তির স্থায়ী সমাধানে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে মার্কিন ও ইরানের প্রতিনিধিদল। আসন্ন এই বৈঠকের ওপর নির্ভর করছে বিশ্বের অর্থনীতির চাকা এবং মধ্যপ্রাচ্যে শান্তি।

ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। গতকাল শুক্রবারই তিনি ও তার দল পাকিস্তানে পৌঁছেছে। তবে গালিবাফের পাকিস্তান যাত্রার একটি ছবি এখন আলোচনার কেন্দ্রে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিমানের ফাঁকা বিভিন্ন আসনে সাজিয়ে রাখা হয়েছে দেশটিতে মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়েও হামলা চালায়। এতে নিহত হয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী।

তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ইরানের পার্লামেন্ট স্পিকারের এমন পোস্ট বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Continue Reading

top3

ইসরায়েলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত

Published

on

By

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরায়েলি হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় এ তথ্য জানায়।

প্রেসিডেন্ট আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর বিবিসি।

এর আগে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবলমাত্র আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে লেবানন। শুক্রবার (১০ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানান তিনি।

এদিকে বৈঠকের দিন ও সময় এখনো নির্ধারণ করা হয়নি। লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা একেবারে নজিরবিহীন নয়, তবে তা খুবই বিরল। সাধারণত দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করে থাকে।

২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনার উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছিল, যেখানে এর আগে যুক্তরাষ্ট্রের দূতরা উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা পরিচালনা করেছেন।

ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান চালিয়েই যাচ্ছে ইসরায়েল। ইরান এটাকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে দাবি করলেও ইসরায়েল বলছে, লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়।

Continue Reading

Trending