Connect with us

আন্তর্জাতিক

ইরানে কঠোর আঘাত এখনও শুরু করিনি, মূল আক্রমণ শিগগিরই: ট্রাম্প

Published

on

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের একটি বড় ঢেউ এখনও বাকি আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চলমান অভিযান বৃহত্তর হামলার কেবল শুরু মাত্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমরা এখনও ইরানের ওপর কঠোর আঘাত শুরু করিনি। বড় ঢেউ এখনও আসেনি, খুব শিগগিরই মূল আক্রমণ হবে।

তিনি আরও বলেন, আমি চাই না এটি খুব বেশি দিন চলুক। সবসময় ভেবেছিলাম, এটি চার সপ্তাহ চলবে। তবে সময়সূচির চেয়ে একটু এগিয়ে আছি। বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার ঘটনায় বিস্মিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এছাড়াও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের প্রাথমিক যৌথ হামলায় ইরানের ৪৯ জন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধে ট্রাম্পের ঘোষণার কড়া সমালোচনায় রাশিয়া

Published

on

By

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের ঘোষণার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। মস্কোর মতে, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ বাস্তবায়ন করলে তা বৈশ্বিক জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। খবর আলজাজিরার।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ট্রাম্পের ঘোষণার বিভিন্ন দিক এখনো স্পষ্ট নয়। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের সিদ্ধান্ত বিশ্ববাজারে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।

এদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী ইরানের বন্দর থেকে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে এই অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে।

এই অবরোধ বাস্তবায়িত হলে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে প্রবেশ করতে পারবে না। ফলে আগে থেকেই চলমান জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, শিপিং ডেটা অনুযায়ী, অবরোধ শুরুর আগেই ইরানসংশ্লিষ্ট দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। কেপলার ও এলএসইজি’র তথ্য বলছে, নির্ধারিত সময়ের আগে ইরানি বন্দর ও উপকূলীয় এলাকা ছেড়ে যায় জাহাজ দুটি।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Continue Reading

top1

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

Published

on

By

লেবাননে হামলার জবাবে এবার ইসরায়েলে দফায় দফায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (১৩ এপ্রিল) ইসরায়েলের ওপর একাধিক এই হামলার দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, অবৈধ ইসরায়েলি বসতি ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই ধারাবাহিক হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে গোষ্ঠীটি আরও জানায়, ইসরায়েলের মিসগাভ আম বসতি, কাফার গিলাদি অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের ঘাঁটি এবং জারিট ব্যারাক লক্ষ্য করে দফায় দফায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

হিজবুল্লাহর ক্রমাগত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় এসব অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে হিজবুল্লাহ দাবি করে, তারা মধ্যরাতে উত্তর ইসরায়েলের দুটি শহরে রকেট ব্যারেজ ছুড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বারবার হামলা চালানোর জবাবে এই হামলা চালানো হয়।

হিজবুল্লাহ জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১টা ২০ মিনিটে কিরিয়াত শমোনা শহর এবং রাত ২টা ৪৫ মিনিটে ডোভিভ বসতিতে রকেট হামলা চালানো হয়।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহ উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অবস্থান, বসতি, সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে ৪৩টি হামলা চালিয়েছে।

Continue Reading

আন্তর্জাতিক

ইসরাইলকে আক্রমণের হুমকি দিলেন এরদোয়ান

Published

on

By

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় ইসরাইল আক্রমণের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। স্থানীয় সময় শনিবার (১১ এপ্রিল) সকালে একটি রাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই হুমকি করেন।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের খবর অনুযায়ী, এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হলে তুরস্ক ‘ইসরাইলকে তার জায়গা দেখিয়ে দেবে’। তিনি আরও বলেন, ৪০ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতির মধ্যেও দখলদার ইসরাইল শত শত লেবানিজ মানুষকে নির্বিচারে হত্যা করছে।

এরদোয়ান বলেন, “আমরা যেভাবে লিবিয়া ও কারাবাখে প্রবেশ করেছি, সেভাবেই ইসরাইলেও প্রবেশ করতে পারি। এর জন্য শক্তি ও ঐক্যের প্রয়োজন।”

তুরস্কের প্রেসিডেন্টের এই বক্তব্যের প্রেক্ষিতে নেতানিয়াহুর দাবি যে, এরদোয়ান কুর্দিদের ওপর নির্যাতন চালাচ্ছেন, সে বিষয়ে ইস্তাম্বুলের প্রতিক্রিয়া ছিল যে, নেতানিয়াহুর কোনো নৈতিক মূল্যবোধ নেই।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের যোগাযোগ প্রধান বুরহানেত্তিন দুরান উল্লেখ করেছেন, নেতানিয়াহু গাজায় গণহত্যা চালিয়েছেন এবং তিনি মানবতাবিরোধী অপরাধের জন্য জবাবদিহি করতে বাধ্য হবেন।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইল গাজায় গণহত্যা শুরু করে, যাতে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে যায়। ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

Continue Reading

Trending