Connect with us

top3

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও

Published

on

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের জেরে তেহরান যদি ইসরায়েলের ওপর পাল্টা আঘাত হানে, তবে তা মোকাবিলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সব ফ্রন্টে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ইসরায়েলের নর্দান কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলো রোববার (২৫ জানুয়ারি) জানিয়েছেন, মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি এবং শক্তিবৃদ্ধির বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

চ্যানেল ১২ নিউজ কর্তৃক প্রচারিত বক্তব্যে মিলো বলেন, মার্কিন হামলা শুরু হলে ইরান যে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে, সেই সম্ভাবনা মাথায় রেখেই আইডিএফ উচ্চ সতর্কতায় রয়েছে। বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই সংঘাতে যোগ দেবে কি না, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে এবং যেকোনো আক্রমণাত্মক জবাব দেওয়ার জন্য প্রস্তুতি রাখা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানকে সতর্ক করেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা বা গণ-ফাঁসি কার্যকর করা হলে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে। এয়ার ফোর্স ওয়ানে থাকাকালীন ট্রাম্প নিশ্চিত করেন যে, ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে তিনি একটি বিশাল নৌবহর ইরানের দিকে পাঠাচ্ছেন।

মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের তথ্যমতে, বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। এদিকে ইরানও সাফ জানিয়ে দিয়েছে যে, যেকোনো আকারের হামলাকে তারা ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে বিবেচনা করবে এবং তার উপযুক্ত জবাব দেবে।

এই যুদ্ধংদেহি পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের বিমান চলাচলের ক্ষেত্রে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান শমুয়েল জাকাই বিদেশি এয়ারলাইনসগুলোকে একটি চিঠির মাধ্যমে সতর্ক করে বলেছেন, এই অঞ্চলটি এখন একটি ‘অত্যন্ত সংবেদনশীল সময়ের’ দিকে অগ্রসর হচ্ছে।

নিরাপত্তা পরিস্থিতি ক্রমাগত পরিবর্তনশীল হওয়ায় প্রয়োজনে ইসরায়েলি আকাশসীমা আবারও বন্ধ করে দেওয়া হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য যে, ২০২৫ সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের সময় আকাশসীমা বন্ধ থাকায় হাজার হাজার মানুষ আটকা পড়েছিলেন।

ইতিমধ্যেই আন্তর্জাতিক অনেক এয়ারলাইনস মধ্যপ্রাচ্যে তাদের ফ্লাইট বাতিল করতে শুরু করেছে। ডাচ এয়ারলাইনস কেএলএম ঘোষণা করেছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা তেল আবিব, দুবাই ও রিয়াদের মতো শহরগুলোতে ফ্লাইট পরিচালনা করবে না এবং ইরাক, ইরান ও ইসরায়েলের আকাশসীমা এড়িয়ে চলবে।

অন্যদিকে এয়ার ফ্রান্স দুবাইয়ে তাদের সেবা পুনরায় চালু করলেও রিয়েল-টাইমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে ইসরায়েলের এল আল, আরকিয়া এবং ইসরাইর এয়ারলাইনস যাত্রীদের টিকিট বাতিলের শর্ত শিথিল করেছে। আবহাওয়া জনিত কারণে যুক্তরাষ্ট্রের কিছু ফ্লাইট বাতিল হওয়া ছাড়া বেন গুরিয়ান বিমানবন্দর বর্তমানে স্বাভাবিকভাবে কাজ করছে, তবে যাত্রী ও এয়ারলাইনসগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সূত্র: দ্য টাইমস অফ ইসরায়ে

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

Published

on

By

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের রাডার ব্যবস্থার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় এ হামলা চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি।

তিনি বলেন, ‘কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোনগুলো সরাসরি বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত হেনেছে।’

তবে এ ঘটনায় কোনো যাত্রী বা বিমানবন্দরকর্মী আহত হননি বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ

Continue Reading

top3

জবাবদিহিতার সংস্কৃতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী

Published

on

By

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, রাষ্ট্রে কার্যকর জবাবদিহিতা থাকলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতির মুখে পড়ত না।

শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তা এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য নেওয়া এসব উদ্যোগ কোনো দয়া বা অনুদান নয়; বরং এটি গণমাধ্যমকে শক্তিশালী করার প্রচেষ্টা।

তিনি আরও বলেন, বগুড়াবাসী দীর্ঘদিন যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেগুলো তালিকা করে ধাপে ধাপে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দায়িত্বও তিনি নিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। আধুনিক সমাজে গণমাধ্যম ছাড়া উন্নয়ন ও অগ্রগতি কল্পনা করা যায় না। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে স্বাধীন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, রাষ্ট্রের সব কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। একই সঙ্গে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারও করা হবে।

মন্ত্রী আরও জানান, সরকারের বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি। তবে এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড চালু এবং কৃষিঋণ মওকুফের মতো কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাংবাদিক নেতা গণেশ দাসসহ অনেকে।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ

Continue Reading

top3

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, ২ সেনা আহত

Published

on

By

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লেগেছে, এতে দুই সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এটি কোনো যুদ্ধজনিত আগুন নয়। আগুনের সূত্রপাত জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে হয়েছে। তবে জাহাজের প্রপালশন প্ল্যান্টে (যান্ত্রিক ব্যবস্থা) কোনো ক্ষতি হয়নি। আহত দুই সেনার অবস্থা স্থিতিশীল।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আগুনের পরেও রণতরিটি পুরোপুরি কার্যকর রয়েছে। বর্তমানে ইউএসএস জেরাল্ড ফোর্ডের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে ১১টি বিমানবাহী রণতরির মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ড সবচেয়ে বড় ও আধুনিক হিসেবে পরিচিত। এটি ইরান যুদ্ধে মোতায়েন করা হলেও কৌশলগত কারণে অবস্থান পরিবর্তন করা হয়েছে।

সূত্র: আল–জাজিরা।

Continue Reading

Trending