top1

ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, স্বামী-সন্তানসহ প্রাণহানি

Published

on

ডিজিটাল ডেস্ক

গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী, তার স্বামী এবং গর্ভের সন্তান নিহত হয়েছেন। হামলার তীব্র বিস্ফোরণে মায়ের গর্ভ থেকে শিশুটি বাইরে ছিটকে পড়ে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সাম্প্রতিক যুদ্ধবিরতি ও শান্তি উদ্যোগের আশা ভেঙে নতুন করে প্রাণহানির এ ঘটনায় গাজায় মানবিক সংকট আরও গভীর হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত চুক্তির পর সাধারণ মানুষ আশা করেছিলেন ইসরায়েলি হামলা ও ড্রোন উড্ডয়ন বন্ধ হবে। একই সঙ্গে চিকিৎসা সেবা, ত্রাণ সরবরাহ এবং নিরাপদ চলাচলের সুযোগ বাড়বে বলে ধারণা করা হয়েছিল। তবে বাস্তবে এসব প্রত্যাশার কোনোটি পূরণ হয়নি। বরং প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়তে থাকায় গাজার বাসিন্দাদের মধ্যে হতাশা ও উদ্বেগ আরও বেড়েছে।

রোববার (২ আগস্ট) সকালে গাজা শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হন। এছাড়া যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া পরিবারগুলোর ওপরও হামলা অব্যাহত রয়েছে। অনেকেই নিজ এলাকায় ফিরে গিয়ে দেখছেন, তাদের বসতঘর ও জীবিকার সবকিছু ধ্বংস হয়ে গেছে। ফলে নতুন করে জীবন শুরু করার কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তারা।

এদিকে উত্তর গাজা, গাজা শহর, মধ্যাঞ্চল, দেইর আল-বালাহ এবং দক্ষিণের খান ইউনিসসহ উপত্যকার প্রায় সব এলাকাতেই হামলা অব্যাহত রয়েছে। মানবিক সংস্থাগুলোর মতে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য কার্যত কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই। কোথায় গেলে নিরাপদে থাকা যাবে, সেই প্রশ্নেরও কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না তারা।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version