Connect with us

সর্বশেষ

উত্তরায় রেস্টুরেন্টে গ্যাস বিস্ফোরণ, সাত কর্মচারী দগ্ধ

Published

on

রাজধানীর উত্তরা পশ্চিম থানার মিনলাইন চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সাতজন রেস্টুরেন্ট কর্মচারী দগ্ধ হয়েছেন। রেস্টুরেন্ট কর্মচারীরা হলেন—সুজাত (২৯), মিলন (৫২), মেজবা (৪৫), আসিফ (২৮), সজিব (২৬), রুবেল (৩৫) ও শরীফ (২০)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উত্তরা ২ নম্বর রোডের ৩ নম্বর সেক্টরের মিনলাইন চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় স্টাফদের কক্ষের পাশের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদের সাতজনকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধ আসিফের বোন সালেহা আক্তার জানান, আমার ভাইসহ তার সহকর্মীরা উত্তরায় একটি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করতেন। ওই রেস্টুরেন্টে নিজেদের রাতের খাবার রান্না করতে গিয়ে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তারা দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সন্ধ্যার দিকে উত্তরা থেকে সাতজন দগ্ধ রোগীকে এখানে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগের ড্রেসিংয়ের কাজ চলছে। এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না। দগ্ধদের সবাইকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজনীতি

একদিন হয়ত এনসিপি ক্ষমতাতেও আসবে: সালাউদ্দিন আহমেদ

Published

on

By

সময় লাগলেও আগামীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

শনিবার দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি আবাহনী মাঠে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ইফতার মাহফিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের স্বাগত জানান।

আলোচনা অনুষ্ঠানে সালাহউদ্দিন বলেন, “এনসিপি এই এক বছরে অনেক দূর আসতে সক্ষম হয়েছে। যেভাবেই হোক রাজনীতিতে নির্বাচনি সমঝোতার মধ্য দিয়ে, নির্বাচনি জোটের মধ্য দিয়ে তারা বাংলাদেশের জাতীয় সংসদে ছয়টি আসন পেয়েছে।

“এই ছয়টি আসন ভবিষ্যতে বৃদ্ধি হতে হতে একদিন তারা হয়তোবা রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহন করবে। সময় লাগবে, কিন্তু সবকিছু ওভারনাইট হয় না।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এনসিপি রাজনৈতিক দল হিসেবে যেদিন থেকে শুরু হয়েছে আমি আশাবাদী হয়েছি এদেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ আরো বেশি মর্যাদা দান করবে, উৎসাহিত করবে, রাজনীতিকে অনেক বেগবান করবে, তারুণ্যের চাহিদাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

“আশা করি রাজনীতির এই কণ্টকাকীর্ণ মাঠে সবাই উত্থান পতনকে মেনে নেই। এই উত্থান পতনকে যারা মানতে পারেননি তারা রাজনীতিতে টিকে থাকেনি। এই রাজনীতিতে মানুষের চাহিদাকে যারা লালন করবে এবং জনগণের চাহিদাকে সমুন্নত রেখে এদেশের সকল মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবে সেরকম একটি রাজনীতি বর্তমান প্রজন্ম চায়, আগামী প্রজন্ম চায়।”

রাজনীতির মাঠে অনেকের সাইনবোর্ড হিসেবে ব্যবহার হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এনসিপি সত্যিকার অর্থে এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে। দেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে।

দলটির নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনগণের চাহিদা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, “দ্বন্দ্ব হবে, বিতর্ক হবে কিন্তু জাতীয় স্বার্থে সবাই এক থাকবো। জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করবো।”

Continue Reading

top3

আব্বাস ভাইকে বললাম, ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন: পাটওয়ারী

Published

on

By

আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে দেশের সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ইফতারের আয়োজন করে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে অনেক নেতাকে দেখা গেছে। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে মির্জা আব্বাস সঙ্গে সাক্ষাৎ করারও দৃশ্যও দেখা গেছে।

ইফতার মাহফিলে মির্জা আব্বাস সঙ্গে সাক্ষাৎকারে কি কথা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে তা উল্লেখ করছেন। নিচে নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্ট তুলে ধরা হলো…..

‘আজকের জামাতের ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি।

জামাতের আমীরকে বললাম, “আমার জন্য দোয়া করবেন।” তিনি বললেন, “ তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।” প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিলো।” তিনি বললেন, “এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।”

মঈন খানকে জিজ্ঞেস করলাম, “কেমন আছেন?” তিনি বললেন, “ভালো আছি, বাসায় আসবেন।”

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বললাম, “শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন।” তিনি বললেন, “সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।”

এ সময় আব্বাস ভাইকেও বললাম, “ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন,” এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম।

ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও আব্বাস ভাই বললেন, “দুষ্টুমি করবা না।” জবাবে বললাম, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন

Continue Reading

top3

দুবাইয়ের হোটেলে ক্ষেপণাস্ত্র হামলার পর অগ্নিকাণ্ড

Published

on

By

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দ্য পাম এলাকার একটি হোটেলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে তোলা ছবি দেখাচ্ছে যে, দুবাইয়ের দ্য ফেয়ারমন্ট হোটেলকে আগুন গ্রাস করে ফেলেছে।

তথ্যসূত্র: দ্য মিরর

Continue Reading

Trending