Connect with us

top2

উদ্বোধনের ১ মাস পর চালু হচ্ছে ইবির বৈদ্যুতিক শাটল

Published

on

  

ইবি প্রতিনিধি 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচলের জন্য বৈদ্যুতিক শাটল কেনা হলেও দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে তা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অবশেষে আগামী শনিবার (২৫ অক্টোবর) শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বৈদ্যুতিক এ শাটল। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ১৪ সিটের ৪টি বৈদ্যুতিক শাটল কার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। কিন্তু উদ্বোধনের পর ক্যাম্পাসে আর শাটল চলতে দেখা যায়নি। 

সূত্র জানায়, শাটল কার ব্যবহারের জন্য প্রয়োজনীয় গ্যারেজ ও চালক না থাকায় এতদিন তা ব্যবহার করা যায়নি। এখন গাড়ি ও গ্যারেজ রেডি। চারজন চালকের ব্যবস্থা করা হয়েছে। তাদের সাথে কথা বলেই শিক্ষার্থীদের জন্য চালু করা হবে চারটি শাটল। 

সূত্র আরও জানায়, টিকেটের মাধ্যমে শাটল কার ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা। প্রতিটি টিকেটের দাম ৫ টাকা। এক্ষেত্রে শিক্ষার্থীদের টিকেট বুক বিতরণ করা হবে। প্রতিটি টিকেট বুকে ১০০ টি টিকেট থাকবে যার মূল্য হবে ৫০০ টাকা। পরবর্তীতে শিক্ষার্থীরা চলাচলের সময় সে টিকেটগুলো ব্যবহার করতে পারবে। 

তবে প্রথম সপ্তাহে টিকেট বুক কেনার ক্ষেত্রে মূল্য ২০% ছাড় দেয়ার কথা জানিয়েছে পরিবহন প্রশাসন। সেক্ষেত্রে প্রথম সপ্তাহে শিক্ষার্থীরা ৪০০ টাকায় একটি টিকেট বুক তথা ১০০ টি টিকেট সংগ্রহ করতে পারবে। 

বৈদ্যুতিক শাটলের রুট সম্পর্কে জানা যায়, দুইটি রুট নির্ধারণ করা হয়েছে। একটি রুটে মেয়েদের হলের সামনে থেকে শাটল যাত্রা শুরু করে শাহ আজিজজুর রহমান হল, শহীদ আনাস হল, জিয়া মোড়, সাদ্দাম হোসেন হল হয়ে বিবিএ ফ্যাকাল্টি ও রবীন্দ্র নজরুল কলা ভবন হয়ে মেইনগেটে যাবে শাটল। একই রুটে একই সময় মেইনগেইট থেকেও একটি শাটল ছাড়বে।

অপর দুটি শাটলের রুট সম্পর্কে জানা যায়, লালন শাহ হলের সামনে থেকে রওনা হয়ে শহিদ জিয়াউর রহমান হল পার হয়ে শাহ আজিজুর রহমান হল হয়ে মেয়েদের হল পার হয়ে মেডিকেল সেন্টার হয়ে মীর মোশাররফ ভবন ও সেন্ট্রাল লাইব্রেরি পার হয়ে ইবনে সিনা বিজ্ঞান ভবন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের মাঝ দিয়ে মেইন গেইটে যাবে। একই রুটে মেইন গেইট থেকেও একই সময় একটি শাটল ছাড়বে।

জানা গেছে, বৈদ্যুতিক শাটল কারগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কিস্তিতে কেনা হয়েছে। যেখানে দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মালিকানা পাবে। এ পদ্ধতিকে ‘আয় থেকে দায় শোধ’ মডেল হিসেবে দেখা হচ্ছে। যা ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে কার্যকর হয়েছে। বৈদ্যুতিক শাটল কার সরবরাহ করছে ডিএফএসকে বাংলাদেশ-এর এম এ এন্টারপ্রাইজ। যারা বাংলাদেশের একমাত্র স্বীকৃত ইলেকট্রিক যানের ডিলার। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ঢাবি ও চবিতে বৈদ্যুতিক শাটলের সেবা দিয়ে আসছে।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

মেসির চার গোলের ঝড়ে মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে দিল মায়ামি

Published

on

By

অনলাইন ডেস্ক

বয়স ৩৯ ছুঁয়েছে। ফুটবলের প্রায় সব বড় অর্জনই এখন তার ঝুলিতে। বিশ্বকাপ, মহাদেশীয় শ্রেষ্ঠত্ব থেকে শুরু করে ব্যক্তিগত অসংখ্য পুরস্কার—সবই জিতেছেন Lionel Messi। তবুও মাঠে নামলেই যেন নিজেকেই ছাড়িয়ে যাওয়ার নতুন চ্যালেঞ্জ নেন আর্জেন্টাইন মহাতারকা।

বাংলাদেশ সময় রোববার ভোরে তার আরও একটি অসাধারণ পারফরম্যান্সের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। মেসির দুর্দান্ত চার গোল ও এক অ্যাসিস্টে সিএফ মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে Inter Miami CF।

ম্যাচের শুরুতেই গোল উৎসবের সূচনা করেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেডে মায়ামির হয়ে নিজের প্রথম গোলটি করেন তিনি।

৩৭ মিনিটে অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মন্ট্রিয়েল। এক গোল শোধ করে সমতায় ফেরে দলটি। তবে বিরতির ঠিক আগে মেসির নেওয়া ফ্রি-কিক প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসির একক আধিপত্য। ৫২ মিনিটে নিজের স্বভাবসুলভ ড্রিবলিংয়ে একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।

৮০ মিনিটে গোলের সুযোগ পেয়েও নিজে শট না নিয়ে সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজকে দিয়ে গোল করান মেসি। এর মাত্র তিন মিনিট পর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমৎকারভাবে বল ভাসিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এরপর ১৮ বছর বয়সী আলেকজান্ডার শো দূরপাল্লার দুর্দান্ত শটে আরও একটি গোল করেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আবারও ফ্রি-কিকের দায়িত্ব নেন মেসি। নিখুঁত শটে বল জালে জড়িয়ে পূর্ণ করেন নিজের চতুর্থ গোল।

শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। বয়স, রেকর্ড কিংবা অর্জন—কোনো কিছুই মেসির গোলের ক্ষুধা থামাতে পারছে না। বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে তার জাদু যেন আরও ধারালো হয়ে উঠছে।

সূত্র: ইএসপিএন

Continue Reading

top2

আল্লাহর রহমতে নিরাপদে আছি: নেপাল থেকে অপু বিশ্বাস

Published

on

By

ডিজিটাল ডেস্ক

নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অবস্থান করায় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সেই উদ্বেগের অবসান ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদে থাকার খবর জানিয়েছেন অপু বিশ্বাস।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় অপু বিশ্বাস জানান, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবরের মধ্যেই তারা সেখানে অবস্থান করছেন। দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও পরিচিতজন ফোন ও মেসেজ করে তাঁদের খোঁজ নিয়েছেন।

অপু বিশ্বাস বলেন, সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য তিনি কৃতজ্ঞ। মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছে এবং সবাই সুস্থ ও ভালো আছেন।

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অন্যরা।

নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ হওয়ার খবরের পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীদের নিয়েও উদ্বেগ দেখা দেয়। অপু বিশ্বাসের বক্তব্যের মাধ্যমে আপাতত তাঁদের নিরাপত্তা নিয়ে সেই উদ্বেগের অবসান হয়েছে।

Continue Reading

top2

পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণে আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের

Published

on

By

ডিজিটাল ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুন লেগে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের নার্সারিতে এ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার সময় নার্সারিতে ১৬টি নবজাতক ছিল।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আগুনে ১৪টি শিশু ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। পরে আহত অবস্থায় আরও একটি শিশুর মৃত্যু হলে মৃতের সংখ্যা ১৫ জনে দাঁড়ায়।

উদ্ধারকর্মীরা জানান, হাসপাতালের তিন তলায় অবস্থিত নার্সারিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘটনাস্থলে শীতলীকরণের কাজ শুরু করা হয়।

এ ঘটনায় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি আগুন লাগার কারণ ও হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখবে।

উল্লেখ্য, পাকিস্তানের এই পিআইএমএস হাসপাতালেই আদালতের নির্দেশে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল।

সূত্র: এনডিটিভি

Continue Reading

Trending