Connect with us

top1

এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত 

Published

on

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার বিকেল ৪টা থেকে এই কার্যক্রম বন্ধ রাখা হবে।

ইসি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের বিষয়টি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আজ সোমবার তিনি গণমাধ্যমকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বিকেল ৪টার পর থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম বন্ধ থাকবে।

ইসি সূত্র জানিয়েছে, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং তালিকা প্রিন্টের কার্যক্রম শুরু হবে। এজন্য সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ থাকতে পারে। তবে দ্রুতই এনআইডি সংশোধন কার্যক্রম চালু করা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

রাঙামাটিতে বিজয়ী হচ্ছেন বিএনপির দীপেন

Published

on

By

রাঙামাটিতে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

প্রাথমিক তথ্যমতে, ২০৮টি কেন্দ্রে বিএনপির এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫৮৭ ভোট। বাকি কেন্দ্রগুলোর সব ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেলেও বিজয়ী হতে পারবেন না।

এ আসনে ভোটকেন্দ্র ২১৩টি। অপর প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের পহেল চাকমা পেয়েছেন ৩০ হাজার ৭৭১ ভোট। খেলাফত মজলিসের আবু বক্কর সিদ্দিক ২১ হাজার ৪৯১ ভোট

Continue Reading

top1

বেসরকারি ফলে ১৬ আসনে জয়ী জামায়াত!

Published

on

By

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এখন চলছে গণনা। তবে অনেক আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, রাত সাড়ে ৯টা পর্যন্ত আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী দলটির ১৬ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। ফেসবুকের পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জয়ী হওয়াদের মধ্যে রয়েছে- মোঃ শফিকুল ইসলাম (পটুয়াখালী-২); মোঃ নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩); মোঃ আমির হামজা (কুষ্টিয়া-৩); সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১); শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫); মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬); মোঃ আবুল হাসনাত (কুমিল্লা-৪); মোঃ গোলাম রব্বানী (রংপুর-৫); মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১); এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২); শেখ মনজুরুল হক (রাহাদ) (বাগেরহাট-২); মোঃ আবুল কালাম আজাদ (খুলনা-৬); মোহাম্মদ আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১); মোঃ সাইফুল আলম (ঢাকা-১২); মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১) এবং মোঃ আব্দুল গফুর (কুষ্টিয়া-২)।

Continue Reading

top1

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপি নির্বাচিত

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার বিপরীতে
দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়েছে ৫৫ হাজার ৫৭৭।

একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি।

এখানে মোট ভোটার সংখ্যা
৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন ও নারী
ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।

Continue Reading

Trending