ইতোমধ্যে ওয়ারলেস নেটওয়ার্কে আমরা প্রবেশ করেছি। এর মধ্যে ওয়াইফাই অন্যতম মাধ্যম। গ্রাম থেকে শহরজুড়ে ওয়াইফাই বিদ্যমান। কিন্তু ধীরগতি ও অনিরাপত্তার ঝুঁকি ব্যবহারে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। অতিরিক্ত সমস্যা দেখা দিলে যা যা করবেন-
১. রাউটারের অবস্থান বদলান:
★ রাউটারকে ঘরের মাঝখানে বা খোলা জায়গায় রাখুন।
★দেয়াল, ধাতব বস্তু বা ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে দূরে রাখুন।
★ উচ্চতায় (যেমন তাকের উপর) রাখলে সিগনাল ভালো হয়।
২. ডুয়াল ব্যান্ড ব্যবহার করুন (2.4GHz এবং 5GHz)
★নতুন রাউটার হলে 5GHz ব্যান্ড চালু করুন– এটি কম ভিড় এবং দ্রুত গতি দেয়।
★2.4GHz ব্যান্ড দীর্ঘ দূরত্বে কার্যকর, তবে গতি কম।
৩. রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন:
★সেটিংসে গিয়ে “Firmware Update” বা “Software Update” অপশন খুঁজুন।
৪. চ্যানেল পরিবর্তন করুন (Wi-Fi Channel):
★1, 6, বা 11– এই চ্যানেলগুলো সাধারণত ভালো কাজ করে (2.4GHz-এ)।
★এ জন্য “WiFi Analyzer” অ্যাপ ব্যবহার করতে পারেন (Android/Windows)।
৫. পুরনো রাউটার বদলান:
★পুরনো রাউটার Wi-Fi 4 বা Wi-Fi 5 হতে পারে।
★Wi-Fi 6 বা Wi-Fi 6E রাউটার দ্রুত এবং স্থিতিশীল কানেকশন দেয়।
৬. Wi-Fi Extender বা Mesh System ব্যবহার করুন:
★Wi-Fi Extender বা Mesh Wi-Fi System ব্যবহার করে কভারেজ বাড়াতে পারেন।
★অপ্রয়োজনীয় ডিভাইস ডিসকানেক্ট করুন।
★পুরনো বা অচল ডিভাইস রিমুভ করুন।
৭. QoS (Quality of Service) সেটিং চালু করুন:
★আপনার রাউটারে QoS ফিচার থাকলে নির্দিষ্ট অ্যাপ বা ডিভাইসকে অগ্রাধিকার দিতে পারেন (যেমন: ভিডিও কল বা গেমিং)।
৮. পাসওয়ার্ড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করুন:
★ শক্তিশালী WPA2 বা WPA3 পাসওয়ার্ড ব্যবহার করুন।
৯. ISP (ইন্টারনেট প্রোভাইডার) দুর্বল:
★যদি সবকিছু ঠিক থেকেও স্পিড কম থাকে তবে হয়তো আপনার ইন্টারনেট প্যাকেজ যথেষ্ট নয় বা প্রোভাইডার দুর্বল।
অ্যাপল তাদের সাশ্রয়ী স্মার্টফোন সিরিজে নতুন চমক হিসেবে ‘আইফোন ১৭ই’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববাজারে খুব শিগগিরই উন্মোচিত হতে পারে এই মডেলটি। ব্লমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, নতুন মডেলটির উন্মোচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সাধারণত বছরের শুরুতে কম দামের আইফোন বাজারে আনে অ্যাপল। গত বছর ২৮ ফেব্রুয়ারি উন্মোচিত হয়েছিল ‘আইফোন ১৬ই’। সেই ধারাবাহিকতায় চলতি ফেব্রুয়ারি মাসে নতুন সংস্করণ বাজারে আসার সম্ভাবনা প্রবল।
জানা গেছে, আইফোন ১৭ই–এর প্রধান আকর্ষণ হবে এর উন্নত হার্ডওয়্যার। এতে ব্যবহৃত হতে পারে সর্বাধুনিক এ১৯ চিপ, যা ফোনের গতি ও কার্যক্ষমতা অনেকগুণ বৃদ্ধি করবে। ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা পূরণে এবার যুক্ত হতে পারে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং সুবিধা, যা আগের মডেলে ছিল না।
গারম্যান আরও জানিয়েছেন, ফোনটিতে অ্যাপলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সর্বশেষ সেলুলার ও ওয়্যারলেস চিপ ব্যবহার করা হবে, যা নেটওয়ার্ক সংযোগের মান উন্নত করবে।
দামের দিক থেকে বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, আগের মডেলের মতোই নতুন আইফোনের দাম প্রায় ৫৯৯ ডলার রাখা হতে পারে। তবে স্ক্রিন ডিজাইন বিষয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। আগের মডেলে নচ ডিজাইন থাকলেও নতুন মডেলে ডাইনামিক আইল্যান্ড ফিচার যুক্ত হবে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, ২০২৬ সাল অ্যাপলের জন্য ব্যস্ত বছর হতে যাচ্ছে। আইফোন ১৭ই দিয়ে বছরের শুরু হলেও বছরজুড়ে আরও বেশ কিছু নতুন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ওএলইডি ডিসপ্লেসংবলিত আইপ্যাড মিনি, নতুন আইপ্যাড এয়ার এবং শক্তিশালী এম৫ চিপযুক্ত ম্যাকবুক এয়ারের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং ম্যাক স্টুডিওর নতুন সংস্করণও পাইপলাইনে রয়েছে। এখন বিশ্বজুড়ে অ্যাপল ভক্তরা শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
জামায়াত ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
শফিকুল ইসলাম বলেন, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রাত ১২টার পর জামায়াত ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশে অবস্থিত সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযান শেষে সেখান থেকেই মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।
দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর আবার চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।
এ লক্ষ্যে শনিবার নাসা তাদের শক্তিশালী এসএলএস রকেট ও ওরিয়ন মহাকাশযান উৎক্ষেপণ মঞ্চে নিয়ে গেছে।
‘আর্টেমিস-২’ নামের এই মিশনে তিনজন মার্কিন ও একজন কানাডীয় নভোচারী অংশ নেবেন। পরীক্ষায় সবকিছু ঠিক থাকলে আগামী ৬ ফেব্রুয়ারি রকেটটি উৎক্ষেপণ হতে পারে। ১০ দিনের এই অভিযানে নভোচারীরা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন, তবে চাঁদে অবতরণ করবেন না।
নাসা জানায়, এটি ভবিষ্যতে চাঁদে মানুষ নামানোর পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর আগে ২০২২ সালে আর্টেমিস-১ নামের মানবহীন মিশন সফলভাবে সম্পন্ন করা হয়েছিল।
এদিকে চীনও ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। এই প্রতিযোগিতার মধ্যেই নাসা তাদের চন্দ্র অভিযানের গতি বাড়িয়েছে।